Tanmoy Photography

Tanmoy Photography Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanmoy Photography, Photographer, Ward No/03, Purbapara, Haldibari.

অভিব্যক্তি - ৪আমাদের সমাজে মাতাল দুই ধরনের হয়। ভদ্র মাতাল আর এক হলো অভদ্র মাতাল। অভদ্র মাতালরা মদ খেয়ে সারা রাস্তা গান...
03/05/2026

অভিব্যক্তি - ৪

আমাদের সমাজে মাতাল দুই ধরনের হয়। ভদ্র মাতাল আর এক হলো অভদ্র মাতাল। অভদ্র মাতালরা মদ খেয়ে সারা রাস্তা গান করতে করতে, নয়তো গালি দিতে দিতে, আর নয়তো মদ খেয়ে কারোর সাথে ঝামেলা করে ঘরে ফেরে। এরা সমাজের চোখে মাতাল। এরা ভীষন খারাপ লোক সমাজের চোখে। এবার আসি ভদ্র মাতালের গল্পে। এরা সমাজের চোখে ভীষন ভালো। সমাজের চোখে এরা রোজ মদ খায়না। কখনও কোনো অনুষ্ঠান হলে খায় নয়তো খায়না। এরা ভীষন মার্জিত, ভীষন ভালো মানুষ। এবার আসি আসল বিষয়ে। ভদ্র মাতালেরা মদ খেয়ে রাস্তা দিয়ে গান করতে করতে বা গালি গালাজ করতে করতে বা কারোর সাথে ঝামেলা করে বাড়ি আসেনা ঠিকই। কিন্তূ এরা বাড়ি এসেই মদের বোতল নিয়ে বসে পড়ে। তারপর মদ খেয়ে বউ, বাচ্চা কে মারধর করবে, গালিগালাজ করবে। এরা ঘরে মাতলামো করবে। আর এসব কিন্তূ সমাজ দেখছে না বা বুঝতে চাইছেনা। এরা সমাজের চোখে ভদ্র লোক। কিন্তূ ঠান্ডা মাথায় নিরপেক্ষ ভাবে ভেবে দেখলে দেখা যাবে আসলে এরা দুজনই প্রকৃত মাতাল। আসলে মাতাল কখনও ভদ্র বা অভদ্র হয়ই না। মাতাল মাতালই হয়। দুজনের কাজ একই। কেউ ঘরে করে আর কেউ বাইরে করে। যারা বাইরে করে তাদের টা লোকে দেখতে পায়, তাদের খারাপ ভাবে। আর যারা ঘরের দরজা বন্ধ করে করে তাদের টা কারোর চোখে পড়েনা। তারা সমাজের কাছে ভালো। যারা অল্প বা বেশি নেশা করেন, বা যারা ভদ্র বা অভদ্র মাতাল তারা দয়া করে আমার কথায় রাগ করবেন না। সত্যি কথা বলতে মাতালদের আমি পছন্দ করিনা ঠিকই তাই বলে মাতালদের উপর আমার কোনো ব্যক্তিগত রাগ নেই। আমিতো শুধু মাতালদের দিয়ে একটা উদাহরণ দিলাম আর কিছুনা। কেউ চাইলে মাতালের জায়গায় চোর শব্দ টাও ব্যবহার করতে পারেন। মাতাল হোক বা চোর, শব্দ যাইহোক না কেনো গল্পের বিষয় বস্তু একই। ভালো থাকবেন সমাজের সব ভদ্র ও অভদ্র মাতালেরা বা চোরেরা।
মাতালকে মাতাল বলতে শিখুন, সে যেই হোকনা কেনো, যত বড় বা ছোটই হোকনা কেনো। এই সমাজ সেদিনই প্রকৃত উন্নত সমাজে পরিণত হবে যেদিন সমাজ থেকে মাতাল বা চোরের সংখ্যা কমবে। আর যেদিন সবাই সাহস করে চোখে চোখ রেখে মাতালকে মাতাল আর চোরকে চোর বলতে পারবে।

বি.দ্র - আমার কথায় কেউ অযথা রাগ বা মন খারাপ করবেন না। মন চাইলে করতেও পারেন। যদিও তাতে আমার কিছু যায় আসবে না 😊😊

অভিব্যক্তি - ৩সব রাজনৈতিক দলের নেতারা MLA পদপ্রার্থী হতে না পেরে কতো কষ্ট পাচ্ছে, কতো কান্নাকাটি করছে। এনাদের মধ্যে এমনও...
21/03/2026

অভিব্যক্তি - ৩

সব রাজনৈতিক দলের নেতারা MLA পদপ্রার্থী হতে না পেরে কতো কষ্ট পাচ্ছে, কতো কান্নাকাটি করছে। এনাদের মধ্যে এমনও অনেক নেতা আছেন যারা ১০-১৫ বছর ধরে MLA পদে ছিলেন। আবার অনেকে প্রথমবার MLA এর টিকিট টা পাওয়ার চেষ্টা করছেন। নতুন হোক বা পুরোনো শেষমেষ যারা টিকিট টা পেয়ে গেলো তারা তো ভীষন খুশি। কিন্তূ যারা টিকিট টা পেলো না তাদের দিনগুলো ভীষন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও এনাদের অনেক টাকা-পয়সা, অনেক সম্পত্তি। এনাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনরকম অভাব নেই। টিকিট না পেয়ে এনারা ভীষন কষ্ট পেয়েছে। তাদের দুঃখ কষ্ট দেখে অনেক সাধারণ মানুষের ভীষন কষ্ট হচ্ছে। এনাদের কষ্ট টা কষ্ট। কিন্তূ যারা দিনের পর দিন পড়াশোনা করেও একটা চাকরি জোগাড় করতে পারলো না, একটা চাকরি করে নিজের জীবন টা গোছাবে ভেবে শেষে চাকরির বয়সটাও পার হয়ে গেলো কিন্তূ চাকরি টা হলো না, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েও সেই চাকরি হারিয়ে ফেললো, বা যারা অর্থের অভাবে একটা ব্যবসা শুরু করতে পারলো না, বা যারা গয়না বেঁচে সেই টাকা দিয়ে কৃষিকাজ করেও ফসলের ঠিকঠাক দাম পেলো না তাদের কষ্ট টা দেখে কারোরই খারাপ লাগেনা।

বি.দ্র - ব্যক্তিগত ভাবে আমি কোনো রাজনৈতিক দলেরই সমর্থক না। তবে কোনো নেতা বা মন্ত্রী যেসব ভালো কাজ করে থাকে সেই কাজটাকে আমি সমর্থন করি। সে তিনি যেই দলেরই হননা কেনো। উপরের কথা গুলো একান্তই আমার মনের কথা। লেখাটা পড়ে অযথা কেউ কষ্ট পাবেন না। বা আমাকে কোনো রাজনৈতিক দলের সাথে জড়াবেন না। ধন্যবাদ 🙏

অভিব্যক্তি - ২মানুষের জীবনের সাথে লুডো খেলার বোর্ডের একটা অদ্ভুত মিল আছে। লুডো খেলাতে সবাই চায় তার যেনো ছয় পরে। কিন্তু...
29/12/2025

অভিব্যক্তি - ২

মানুষের জীবনের সাথে লুডো খেলার বোর্ডের একটা অদ্ভুত মিল আছে। লুডো খেলাতে সবাই চায় তার যেনো ছয় পরে। কিন্তু সব সময় তো আর ছয় পরা সম্ভব না। কখনও কখনও ছয়ের বদলে পুট বা এক পরে। আবার কখনও দুই বা তিন পরে। তাই বলে ছয় না পড়ার কষ্টে খেলা ছেড়ে যাওয়াটা উচিত না। তখন আমাদের সেই এক বা দুই, তিন এসব দান দিয়েই খেলা টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। মানুষের জীবন টাও ওই লুডোর ছক্কার মতোই। সব সময় মন মতো সবকিছু হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের অনেক সময় পুট, দুই, বা তিন এসব দিয়েও কাজ চালাতে হয়। অনেক সময় লুডো খেলার শেষের দিকে যখন পুট, বা দুই, তিন দরকার হয় তখন কিন্তু ছক্কা বা চার, পাঁচ কোনো কাজে আসে না। তাই ছোট বড়, কম বেশি সবকিছু নিয়ে চলার নামই জীবন।

Address

Ward No/03, Purbapara
Haldibari
735122

Alerts

Be the first to know and let us send you an email when Tanmoy Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category