10/07/2026
১৫ তারিখেই কি তবে বুলডোজার অ্যাকশন? 🚜⚠️
জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) আধিকারিকরা এলাকায় এসে মাপজোখ শুরু করে দিয়েছেন। কার জায়গা কতদূর পর্যন্ত নেওয়া হবে, সেই অনুযায়ী দেওয়া হচ্ছে লাল টিক মার্ক। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে—নির্ধারিত সময়ের মধ্যে নিজে থেকে সরিয়ে না নিলে, আগামী ১৫ তারিখে সরাসরি বুলডোজার চালানো হবে!
এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক ১৫ তারিখে শেষ পর্যন্ত কী ঘটে!