05/02/2026
বিজ্ঞান মানে শুধু বইয়ের সূত্র নয়, বিজ্ঞান মানে- আমাদের চারপাশে ঘটে চলা ঘটনাগুলোর উপযুক্ত ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যাকে বাস্তব জীবনে প্রয়োগ করার সাহস।
আজ সেই সাহসের এক নীরব মুহূর্তের সাক্ষী রইলাম। NTPC Sail Power Company Limited (NSPCL)–এর CSR আর্থিক সহযোগিতায় দুর্গাপুর আর ই কলেজ উচ্চবিদ্যালয়ে STEM (Science • Technology • Engineering • Mathematics) ল্যাবের শুভসূচনা হলো।
এই মুহূর্তে উপস্থিত ছিলেন NSPCL–এর CSR ডিপার্টমেন্টের GM Mr. Mohit Jain, এছাড়াও DGM ও AGM স্তরের দায়িত্বশীল আধিকারিকবৃন্দ। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা অধ্যাপক শিবেন্দু শেখর রায় (এন আই টি, দুর্গাপুর), পরিচালন সমিতির সভাপতি সুশীল চ্যাটার্জি, সদস্য উজ্জ্বল মুখার্জি সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতি আয়োজনটিকে আরও অর্থবহ করে তোলে। এই উদ্যোগ বাস্তবায়নের নেপথ্যে বিদ্যালয়ের TIC রুদ্র প্রসাদ রায়চৌধুরী এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ছিল সত্যিই প্রশংসনীয়।
দর্শন আমাদের প্রশ্ন করতে শেখায়- বিজ্ঞান শেখায় সেই প্রশ্নের উত্তর নিজে খুঁজে নিতে। এই STEM ল্যাব যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, যদি ছাত্রছাত্রীরা এখানে প্রশ্ন করতে শেখে- “কেন?”, “কিভাবে?”, “এর পর কী?” তাহলেই এই ল্যাবের প্রকৃত সার্থকতা।
হয়তো সবাই বিজ্ঞানী হবে না, কিন্তু কেউ কেউ ভাবতে শিখবে- আর সেটাই যে কোনো সমাজের সবচেয়ে বড় অগ্রগতি।
Durgapur R.E College Model School
゚viralシ ゚