16/08/2026
🌿 আমাদের পার্ক, আমাদের দায়িত্ব 🌿
স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ক্ষুদ্র প্রচেষ্টা অগ্নি সংঘ এবং উদয়ন ক্লাবের দ্বারা। গ্রামের পার্কটি দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে এবং শিশু ও গ্রামবাসীদের সুরক্ষার কথা মাথায় রেখে উদয়ন ক্লাব ও অগ্নি সংঘের যৌথ উদ্যোগে আজ পার্কটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হলো। ❤️
এবার আমাদের আবেদন দপ্তরে জানানো হয়েছে—দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা টয় ট্রেনটি দ্রুত মেরামত করে পুনরায় চালু করা হোক, এবং নিয়মিত পরিচর্যা করা হোক, যাতে আমাদের গ্রামের শিশুরা আবার আনন্দের সঙ্গে পার্কটি সঠিকভাবে উপভোগ করতে পারে। 🚂👧👦
পার্কটি শুধু একটি বিনোদনের জায়গা নয়—এটি আমাদের শিশুদের হাসি, ভিন্ন এলাকার এবং গ্রামের মানুষের মিলনস্থল এবং আমাদের এলাকার একটি সম্পদ।