Bhashamukh

Bhashamukh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhashamukh, Camera/Photo, Dum Dum.

07/08/2026

ভাষামুখ -এর প্রকাশিত বই
"দিল্লীশ্বরী ও মোগল বিদুষী"
দিল্লীর সুলতানী ও মোগল বাদশাহ কন্যারা যে আমোদ প্রমোদ ও বিলাস ব্যসনে বিভোর হয়ে দিন কাটাতেন তা একেবারেই যে সঠিক নয় তার অজস্র প্রমাণ মেলে বিভিন্ন ঐতিহাসিকের বিবরণ থেকে। এরকমই একজন ইতিহাসবিদ্ প্রখ্যাত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লেখক তাঁর বিভিন্ন গ্রন্থে তৎকালীন সুলতানী ও মোগল বাদশাহজাদীদের শিক্ষা, সাহিত্য প্রতিভা, রাজ্য পরিচালনার অসীম কৃতিত্ব ও ঐতিহাসিক ঘটনা সমৃদ্ধ জীবনকথা লিপিবদ্ধ করেছেন। তাঁরই লেখা এরকম একশ বছরেরও প্রাচীন "মোগল বিদূষী" ও "দিল্লীশ্বরী" এই দুখানি গ্রন্থ একত্রিত করে এই "দিল্লীশ্বরী ও মোগল বিদূষী" গ্রন্থখানি মুদ্রিত হল। ফলে একই গ্রন্থে স্থান পেল গুলবদন, জেব্ - উন্নিসা, নূরজাহান ও ইলতুৎমিশের কন্যা সুলতানা রজিয়ৎ-এর জীবনকথা।

প্রকাশক - ভাষামুখ ।। দাম - ২২০ টাকা।।
১০বি কলেজ রো কলকাতা - ৭০০ ০০৯
যোগাযোগ - ৯৮৩১৩৫৭৮৮২
প্রপ্তিস্থান - ভাষামুখ (নিজস্ব কাউন্টার), পত্রলেখা, দে'জ, অন্যান্য অনলাইন পরিষেবা উপলব্ধ আছে।

ভাষামুখের নতুন বই -- প্রকাশিত হল --                 পালকি থেকে স্লোগানহারিয়ে গেছে পালকি, হারিয়ে গেছে ডাক বাংলো, হারিয়ে গ...
06/08/2026

ভাষামুখের নতুন বই -- প্রকাশিত হল --

পালকি থেকে স্লোগান

হারিয়ে গেছে পালকি, হারিয়ে গেছে ডাক বাংলো, হারিয়ে গেছে হরেক পেশা, বাংলার সার্কাস দল, গ্রন্থাগার যাদের নিয়ে জড়িয়ে থাকা সেকালের নানা ঘটনা লেখক তুলে ধরেছেন, এছাড়াও পঞ্জিকা, রথযাত্রা, রঙের উৎসব - দোল, নয় রুপে নবদূর্গা, বাংলার মিষ্টি, ছাতা থেকে শুরু করে বিভিন্ন মণীষীদের জীবনের অনেক অজানা উল্লেখযোগ্য ঘটনার সমারহে সমৃদ্ধ লেখক দেবরঞ্জন তরফদার - এর উল্লেখযোগ্য বিচিত্র্ প্রবন্ধ নিচয় "হারিয়ে যাওয়া পালকি থেকে স্লোগান"।

প্রকাশক - ভাষামুখ।। দাম - ২৬০্
১০বি কলেজ রো, কলকাতা - ৭০০ ০০৯
যোগাযোগ - ৯৮৩১৩৫৭৮৮২
প্রাপ্তিস্তান - ভাষামুখ (নিজস্ব কাউন্টার), পত্রলেখা, দে'জ।
এছাড়া অন্যান্য অনলাইন পরিষেবা উপলব্ধ আছে।

ভাষামুখ -এর প্রকাশিত বইপলাশি থেকে লালকেল্লা১৭৫৭ খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানী তাদের ...
06/08/2026

ভাষামুখ -এর প্রকাশিত বই

পলাশি থেকে লালকেল্লা

১৭৫৭ খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানী তাদের ভীত আরো শক্ত করে, তবে এদেশের রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশের হস্তক্ষেপ ঘটে আরো ১০০ বছর পর। ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষের শাসনভার সরাসরি ইংল্যান্ডের রাণী তথা ব্রিটিশ পার্লামেন্ট গ্রহণ করে। যা কায়েম থাকে স্বাধীনতার আগে পর্যন্ত। ১৭৫৭ আগে থেকে ১৮৫৭ এবং ১৮৫৭ থেকে ১৯৪৭ পর্যন্ত দীর্ঘ প্রায় ২০০ বছর ভারতবর্ষের তৎকালীন সামাজিক, রাজনৈতিক, শিল্প - সংস্কৃতির ধারাবাহিক পরিবর্তনের চিত্ররুপ গ্রন্থাকার তাঁর গবেষণার ফসল হিসাবে পাঠকের সামনে তুলে ধরেছেন। এর ব্যাপ্তি ও গভীরতা পাঠকের মনে প্রভাব ফেলবে। মন্ত্রীসভা গঠন থেকে শুরু করে দেশভাগ ও ক্ষমতা হস্তান্তরের সাবলীল বর্ণনাভঙ্গী গ্রন্থে অনন্য মাত্রা দিয়েছে।

প্রকাশক - ভাষামুখ ।। দাম - ৩৩০ টাকা।।
১০বি কলেজ রো কলকাতা - ৭০০ ০০৯
যোগাযোগ - ৯৮৩১৩৫৭৮৮২
প্রপ্তিস্থান - ভাষামুখ ও পত্রলেখা (নিজস্ব কাউন্টার)

ভাষামুখ -এর প্রকাশিত বইপায়ে পায়ে উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়াউত্তরপাড়া থেকে ব্যান্ডেল হয়ে গুপ্তিপাড়া আবার ব্যান্ডেল হয়ে পান...
06/08/2026

ভাষামুখ -এর প্রকাশিত বই

পায়ে পায়ে উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া

উত্তরপাড়া থেকে ব্যান্ডেল হয়ে গুপ্তিপাড়া আবার ব্যান্ডেল হয়ে পান্ডুয়া, বৈচির মধ্যবর্তী হুগলী জেলার প্রায় সমস্ত স্থানেরই ঐতিহাসিক নিদর্শন, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, অতীতের ঐ সমস্ত স্থানের মানুষের জীবন - যাত্রা, উল্লেখযোগ্য ঘটনা, পূজা - পার্বন প্রভৃতি তথ্য সমাবেশে সমৃদ্ধ "পায়ে পায়ে উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া" প্রকাশিত হল।

প্রকাশক - ভাষামুখ।। দাম - ১৫০ টাকা।।
১০ বি কলেজ রো কলকাতা - ৭০০ ০০৯
প্রাপ্তিস্থান - ভাষামুখ (নিজস্ব কাউন্টার)

05/08/2026

Address

Dum Dum

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhashamukh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category