Nadia District Professional Photographers Union

Nadia District Professional Photographers Union Nadia District Photography Association official page

প্রথম প্রয়ান দিবসে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি 🙏🙏🙏    Nadia District Professional Photographers Union. সু...
29/10/2021

প্রথম প্রয়ান দিবসে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি 🙏🙏🙏
Nadia District Professional Photographers Union.
সুবীর সামন্ত অমর রহে।

https://www.facebook.com/103625574312886/posts/589117512430354/
28/10/2021

https://www.facebook.com/103625574312886/posts/589117512430354/

শ্রদ্ধাঞ্জলি

এই তো সেদিনের কথা! 27 তারিখ সন্ধ্যায় ফোন বেজে উঠল। সেই পরিচিত প্রত্যয় আর আবেগ মেশানো কন্ঠস্বর, 'দাদা কাল সকাল ন'টার মধ্যে চলে আসুন সোদপুরে। আমি আসছি'। আমি তো অবাক! 'সে কি? আপনি তো এখনও সম্পূর্ণ সুস্থ নন! এই অবস্থায় আপনার বাড়ি ছেড়ে বেড়োনো একদম উচিত নয়।' প্রত্যুত্তরে সেই পরিচিত হাসি ছড়িয়ে দৃঢ় ঘোষণা, ' আমি একদম সুস্থ। আর হুগলী জেলায় যে কাল সম্মেলন! ওখানে না গেলে কি চলে?' এক নিমেষেই বুঝে নিলাম সিদ্ধান্ত যা হওয়ার তা হয়ে গিয়েছে। এর কোনো নড়চড় হবার যো নেই। শুধু মৃদুভাবে বললাম 'সম্মেলন তো সেই সন্ধ্যায়! এত ভোরবেলা এই শরীর নিয়ে প্লিজ বেড়োবেন না।' শুনে বললেন' বেশ, তবে বারোটায় পৌঁছাবো। আপনাদের সাথে দুপুরে খাব দাদা বৌদির বিরিয়ানি।'
পৌঁছলাম লালের দোকানে। ততক্ষণে অভিজিত চলে এসেছে। তারপর সারাদিন সেই হুল্লোর আর আনন্দের মধ্য দিয়ে সময়টা যে কি ভাবে কেটে গেল মনে নেই। শুধু মনে আছে যেখানেই যাচ্ছিলাম ছেলেমানুষের মতো উচ্ছাসে ভেসে যাচ্ছিলেন আর সমানে চলছিল ছবির তোলার বায়না।
তারপর হঠাৎ বললেন 'দক্ষিণেশ্বর যাব'। সেখানে গঙ্গার ঘাটে সূর্যাস্ত দেখতে দেখতে কি ওঁকে একটু উদাস দেখাচ্ছিল? কি জানি, হয়তো বা মনের ভুল। তারপর সম্মেলনের মঞ্চে আমার হাত চেপে বললেন 'দাদা, যা বলার আপনি বলুন। আমি কিছু বলবো না'।
মিটিং শেষে সবাইকে নিয়ে একসাথে বসালেন। ঘোষণা করলেন ৫ই নভেম্বর দীঘায় বিজয়া সম্মেলনীর সিদ্ধান্ত। ফেরার পথে আমাদের ছেড়ে গেলেন ডানলপে। শেষ কথা বলেছিলেন 'ভাল থাকবেন'।

আজ এক বছর হলো আপনি নেই। যে দিশেহারা সময়ে আপনাকে আমরা হারিয়েছি সেই সময়টা একটু একটু করে বদলেছে। আমরা আবার আসতে আসতে ফিরছি স্বাভাবিক ছন্দে। আপনার ভাবনা, আপনার প্রত্যয় একটু একটু করে আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। যে লড়াইয়ের ভাবনা নিয়ে আপনার সাধের সংগঠনকে গড়েছিলেন সেই পথে আমাদের সম্মিলিত পথচলা শুরু হয়েছে।
তুর্কি কবি নাজিম হিকমতের সেই পংক্তি 'বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর' কে সম্পূর্ণ মিথ্যে করে দিয়ে বলতে চাই আজও আমরা আপনাকে ভুলিনি। আজও আপনি ভীষণ ভাবে আছেন আমাদের মাঝে সূর্যের মতো ঔজ্জ্বল্য নিয়ে, প্রত্যয় নিয়ে। তাই আজও আপনি আমাদের শক্তি, আমাদের প্রেরণা, আমাদের পথ নির্দেশক।

প্রথম প্রয়াণ দিবসে আপনার জন্য রইল শ্রদ্ধাঞ্জলি আর বুকভরা ভালবাসা।

সংগঠন দীর্ঘজীবী হোক। সুবীর সামন্ত অমর রহে।

মানবেন চক্রবর্ত্তী

পূর্ব মেদিনীপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত।  # Nadia District Professional ...
13/09/2021

পূর্ব মেদিনীপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত। # Nadia District Professional Photographers Union

Today CANON Demonstration....Kalyani, Nadia.
10/09/2021

Today CANON Demonstration....Kalyani, Nadia.

নদীয়া ডিস্ট্রিক্ট প্রফেশনাল ফটোগ্রাফার্স ইউনিয়ন জেলা কমিটির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ...
31/08/2021

নদীয়া ডিস্ট্রিক্ট প্রফেশনাল ফটোগ্রাফার্স ইউনিয়ন জেলা কমিটির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি মাননীয় মানবেশ চক্রবর্তী মহাশয়কে সন্মান জানানো হল।

নদীয়া ডিস্ট্রিক্ট প্রফেশনাল ফটোগ্রাফার্স ইউনিয়ন এর কৃষ্ণনগর ইউনিট এর তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসো...
31/08/2021

নদীয়া ডিস্ট্রিক্ট প্রফেশনাল ফটোগ্রাফার্স ইউনিয়ন এর কৃষ্ণনগর ইউনিট এর তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি মাননীয় মানবেশ চক্রবর্তী মহাশয়কে সম্বর্ধনা দেওয়া হল।

31/08/2021

West Bengal Photography Welfare Association এর প্রেসিডেন্ট মাননীয় শ্রী মানবেশ চক্রবর্তী মহাশয় নদীয়া জেলা ফটোগ্রাফি সংগঠনের আমন্ত্রণে এসেছেন। নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে ওনাকে সন্মান জানাতে পেরে আমরা সকলে গর্বিত 🙏🙏🙏

Address

Digha
Digha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadia District Professional Photographers Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nadia District Professional Photographers Union:

Share