31/05/2026
কিছু জিনিস আছে যেগুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়৷ আসামের একটি বিয়ে বাড়িতে এক অসহায় মানুষ বিনা নিমন্ত্রণে এসে সবার সঙ্গে চুপচাপ বসে খাবার খাচ্ছিলেন। কেউ তাকে তাড়িয়ে দেয়নি, কেউ অপমান করেনি, কেউ প্রশ্নও করেনি।
কিন্তু সবাইকে অবাক করে দিলেন তিনি৷ খাওয়া শেষে তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন হঠাৎ নিজের ছেঁড়া পকেটে হাত ঢুকিয়ে কাঁপা হাতে বের করলেন মাত্র ১০ টাকার একটি নোট। তারপর সেটাই কনের হাতে তুলে দিলেন উপহার হিসেবে। 🥹❤️
হয়তো সেই ১০ টাকার কোনো আর্থিক মূল্য ছিল না। কিন্তু সেই নোটের ভাঁজে ভাঁজে লুকিয়ে ছিল এক অসীম ভালোবাসা, আন্তরিক শুভকামনা আর নির্মল মানবতা।
তিনি দিয়েছেন তাঁর প্রাচুর্য থেকে নয়, দিয়েছেন নিজের অভাবের মধ্য থেকেও। আর এ কারণেই সেই ১০ টাকা অনেকের লাখ টাকার উপহারের চেয়েও মূল্যবান হয়ে গেছে।
মানুষের হৃদয়ের দান কখনো টাকার অঙ্কে মাপা যায় না। কিছু কিছু উপহার ছোট হয়, কিন্তু তার অনুভূতি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ❤️