Niloy Ghosh Photography

Niloy Ghosh Photography I time travel through photography!

চন্দ্রিমায় কাঞ্চনজঙ্ঘা!জীবনে অনেক ইচ্ছার মধ্যে একটি ছিল চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখা। অনেক প্ল্যান প্রোগ্রাম এর পর শেষ...
13/05/2026

চন্দ্রিমায় কাঞ্চনজঙ্ঘা!

জীবনে অনেক ইচ্ছার মধ্যে একটি ছিল চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখা। অনেক প্ল্যান প্রোগ্রাম এর পর শেষ কদিন আগে যেবার দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রাম ধোত্রেতে গেলাম, সেবারই ইচ্ছাটা পূর্ণ হল। সন্ধ্যার দিকে চা খেয়ে হাঁটতে বেরিয়েছিলাম যখন, তখন একরাশ মেঘ পুরো নিঃস্তব্ধ গ্রামটা এক মায়াবী অস্পষ্টতায় ঘিরে ফেলেছিল। পূর্ণিমার আলোয় আলোকিত সেই মেঘ যেন আমাকে গ্রাস করে ফেলছিল। এত সুন্দর শান্ত পরিবেশ আমি কদাচিৎ দেখেছি। তবে মানুষ যখন অনেক চেষ্টা করেও, তার স্বপ্নের দোরগোড়ায় পৌঁছেও স্বপ্নভঙ্গের দুঃখে আবিষ্ট হয়ে পড়ে, তখন সবথেকে বড় বন্ধু হয়ে ওঠে আশা। ক্ষীণতম আসার আলো নিয়ে ক্যামেরা ট্রাইপড সেটাপ করে তৈরি ছিলাম সময়ের আর সুযোগের অপেক্ষায়। পাহাড়ে জলবায়ু খুবই অনিশ্চিত, তাই যারা পাহাড় ভালোবাসে তাদের চেষ্টার খামতি থাকলে চলেনা, আর প্রয়োজন সাহস ও কিছুটা ভ্রান্তবিশ্বাস, যে সব ঠিক হয়ে যাবে। রাত্রে ডিনার এর সময় থেকেই মেঘ কেটে যেতে শুরু করে। রাত নটা নাগাদ হোমস্টে'র বারান্দায় বসে যা দেখতে পেলাম তা বেশ হতাশাজনক। কাছাকাছি মেঘ সরে গেলেও একটা কুয়াশার চাদর তখনও বিদ্যমান। তবু সকালে যেদিকে তাকিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, সেদিকে অনেকক্ষণ তাকিয়ে ক্ষীণ ধবল এক রেখা দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে ছুটে ঘরে গিয়ে ক্যামেরা ট্রাইপড নিয়ে দৌড়ে ফিরে আবার বারান্দায় এসে বসলাম, সরাসরি ঘুমন্ত বুদ্ধের দিকে মুখ করে। পূর্ণ চন্দ্রালোকে তখন দার্জিলিংয়ের এই ছোট্ট গ্রামটা ভয়াবহ সুন্দর দেখাচ্ছিল। সাথে থাকা থার্মো-হাইগ্রোমিটার তাপমাত্রা দেখাচ্ছিল 1°C, সঙ্গে আবার মৃদুমন্দ জলহাওয়া। কিন্তু তখন সে সবকিছু সহজেই উপেক্ষা করে ফেলেছি চোখের সামনের দৃশ্য লক্ষ্য করে। চোখ যত অন্ধকার সয়ে ফেলে, ততই আলোর সহজতা মানুষের দৃষ্টিগোচর হয়। ক্যামেরাতে 10 সেকেন্ডের লং এক্সপোজার সেট করে যা পেলাম, এই সেই ছবি। সেই মুহূর্তে, আমার মনে দুটি চিন্তা চলছিল; এক: এ দৃশ্য যেন শেষ না হয়, দুই: যদি প্রিয় মানুষটার সাথে এই দৃশ্যটা ভাগ করে নিতে পারতাম। কিন্তু সময় ও পরিস্থিতির কাছে আমরা সবাই হেরো। তাই চুপটি করে বসে দেখতে থাকলাম সুপ্রাচীন সূর্যের আলো, যা একাকী পড়শি চাঁদ প্রতিফলিত করছে বয়স্ক পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গকে। সমস্ত সীমারেখা, অজুহাত, সবকিছু যেন সেসময়ে তুচ্ছ। সময়ের সাথে থমকে যাওয়া আমি এক দৃষ্টে বিশ্বব্রহ্মাণ্ডের এই দারুণ সৃষ্টির সাথে ক্রমাগত এক হয়ে যেতে থাকলাম। বারবার মনে হচ্ছিল যা দেখলাম, যা পেলাম, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর হয়তো আমাদের কোনোদিন আর এভাবে দেখা হবেনা। তাই সমস্ত অপেক্ষার কথা উপেক্ষা করে শুধু চন্দ্রালোকের স্নিগ্ধতার সাক্ষী হয়ে চললাম সময়ের স্রোতে ভেসে যেতে যেতে। পাহাড়ের প্রকাণ্ডতা সেদিন আমার অন্তরের নিঃস্তব্ধতা হয়ত ঠাহর করতে পেরেছিল, তাই চারপাশের সিঙ্গলিলা অরণ্যের পাইন ও অন্যান্য মহীরুহের পাতা ছোঁয়া শিরশিরিয়ে বয়ে আসা হিমেল হাওয়া আমায় স্পর্শ করে বলতে চাইছিল, আমি একা নই। আমার ক্যামেরায় তোলা এই ছবিটায় চাঁদ হয়তো নেই, যদিও সে আছে ফ্রেমের বাইরে। কিন্তু আমার তোলা এই ছবিতে রয়েছে অনেক অপেক্ষা, অনেক ধৈর্য, অনেক সাহস, অনেক প্রেম, অনেক ভালোবাসা, অনেক আত্মত্যাগ। পৃথিবী হয়ত এজন্মে আর চাঁদকে ছুঁতে পারবেনা, তাই বলে পৃথিবীর একমাত্র পড়শীর প্রতি যে টান, তা লেখা থাকবে কবিতায়, গানে, গল্পে, প্রতিটা জোয়ার ভাঁটায় আর সময়ের ক্যালেন্ডারে, যা জন্ম জন্মান্তর বিজ্ঞানসম্মত, এবং চিরকালীন। আমাদের যা গেছে, তা সামান্যই, তবে এই বিশ্বচরাচরের সংসারে সত্য সর্বদাই সত্য হে। আর সত্য সুন্দর।
~
Among the many wishes of my life, one was to witness snow capped Kanchenjunga bathed in the glow of the full moon. After countless plans and missed opportunities, that wish finally found its home during a recent journey to Dhotrey, a secluded hamlet tucked into the hills of Darjeeling.
As evening fell and I stepped out for a walk after a cup of tea, a surge of clouds swallowed the silent village in a mystical, dreamlike obscurity. Luminous in the moonlight, those clouds seemed to consume me. It was a serenity I have rarely encountered standing inside a beauty so serene and unhurried.
Yet, when a person reaches the very threshold of their dreams only to fear their collapse, hope becomes their sturdiest companion. Carrying the faintest flicker of that hope, I set my camera and tripod, waiting for the perfect confluence of time and opportunity. Mountain weather is famously fickle; for those who love the peaks, patience is not enough, one requires audacity and a touch of "delusional faith" that the universe will eventually align.
By dinner, the clouds began to part. Yet, at 9 o'clock, the view from the homestay balcony remained discouraging, veiled in a stubborn shroud of fog. Still, I stared toward the horizon where I had seen the mountains at dawn, watching steadily until I glimpsed a faint, ivory streak. I raced to my room, grabbed my gear, and returned to face the 'Sleeping Buddha'.
Under the full moon, this tiny Himalayan village appeared hauntingly, impossibly beautiful. My thermo-hygrometer read 1°C, accompanied by a biting, damp breeze, but I was oblivious to the cold. As my eyes adjusted to the darkness, the brilliance of the scene became clear; the more our eyes surrender to the dark, the more gently they begin to perceive the light. I set a 10-second long exposure, and this image is the result.
In that fleeting moment, two thoughts collided within me: first, a plea that this vision might never end; and second, a heavy longing to share this sight with the person I carry closest to my heart. But before time and circumstance, we are all, ultimately, humbled.
I sat in stillness, watching the ancient light of the sun reflected by our solitary neighbor, the Moon, grace the world’s third-highest peak. Every boundary, every excuse, every limitation felt trivial. I became one with the universe’s grand design, dissolving into the magnificent creation before me. I felt a profound, eternal gratitude, even as the realization dawned that perhaps we, the mountain and I might never meet like this again. So, setting aside the weight of my waiting, I surrendered to the flow of time, a silent witness to the Luna’s grace.
The mountains, in their vastness, seemed to sense the stillness in my soul. The shivering wind, brushing through the pines and ancient giants of the Singalila forest, whispered that I was not alone.
Although the moon itself is absent from this photograph, it remains just outside the frame, and the image is brightened, saturated with its presence. It holds within it a history of waiting, of patience, of courage, and of an enduring, sacrificial love. The Earth may never truly touch the Moon in this lifetime, but the gravitational pull between them is etched into every poem, every song, and every tide of the soul. Scientifically precise and eternal, what we have lost is but a fragment in the larger order of this universe.
The truth remains. And the truth is beautiful.
~

[A long-exposure photograph of Kanchenjunga, world's third-highest peak, viewed from the remote village of Dhotrey, Darjeeling during a freezing night. "Sleeping Buddha" range illuminated by a brilliant full moon, cutting through the shifting clouds and mist of the Singalila forest. Raw environmental beauty of the Darjeeling Himalayas adventure. The silver glow of the moon create a cinematic dreamy moment of night photography.]

"Jo doobna hai toh itne sukoon se duboo;Ki aas-paas ki lehron ko bhi pata na lage"~
10/04/2026

"Jo doobna hai toh itne sukoon se duboo;
Ki aas-paas ki lehron ko bhi pata na lage"
~

On World Wildlife Day, meet one of the planet’s most camera-shy wonders — the Red Panda.Scientifically known as Ailurus ...
04/03/2026

On World Wildlife Day, meet one of the planet’s most camera-shy wonders — the Red Panda.

Scientifically known as Ailurus fulgens, this Himalayan native isn’t actually a panda. It belongs to its own unique family, making it one of evolution’s most fascinating solo acts. You’ll find them quietly living in temperate forests across Nepal, India, Bhutan, Myanmar, and China — balancing between branches like little rust-colored acrobats.

With their thick reddish-brown fur, masked face, and ringed tail, they look almost fictional — like a character designed by nature for a fantasy film.

Fun Fact:
Red pandas use their bushy tails as blankets during cold mountain nights — literally wrapping themselves up to stay warm.

On a day like this, maybe the real wild thing to protect… is their silence.

~

~

[World Wildlife Day, Red Panda Photography, Ailurus Fulgens, Himalayan Forest Wildlife, Endangered Species India, Wildlife Conservation Awareness, Temperate Forest Ecosystem, Rare Animal Facts, Nature Documentary Style, Wildlife Storytelling]

দোল পূর্ণিমার আলোয় রঙিন হোক এ পৃথিবী! 🌈🌕❤️💙💛💚🩷💜🩵🤎~          [Happy Holi, Dolyatra, Festival of colors, Indian festivals...
04/03/2026

দোল পূর্ণিমার আলোয় রঙিন হোক এ পৃথিবী! 🌈🌕❤️💙💛💚🩷💜🩵🤎
~

[Happy Holi, Dolyatra, Festival of colors, Indian festivals, Love, Colors]

সরস্বতী পূজা 2026!~ ~        ~[Art, Bagdevi, Basant Panchami, Saraswati Puja, Saraswati Pujo, Goddess Saraswati, Indian ...
26/01/2026

সরস্বতী পূজা 2026!
~

~

~
[Art, Bagdevi, Basant Panchami, Saraswati Puja, Saraswati Pujo, Goddess Saraswati, Indian Festival, Spring Festival, Bengali Culture, Bengal Valentine’s Day, Kolkata, Calcutta, Knowledge And Wisdom, Love And Learning, Devotional Art, Puja Rituals, Traditional Celebration, Indian Spirituality, Festival Photography, Cultural Photography, Kolkata Festivals, Indian Traditions, Festive Vibes, OOTD, Photography, Instagood]

বাড়ির সরস্বতী পূজা 2026! 💛~ ~        ~[Art, Bagdevi, Basant Panchami, Saraswati Puja, Saraswati Pujo, Goddess Saraswati...
26/01/2026

বাড়ির সরস্বতী পূজা 2026! 💛
~

~

~
[Art, Bagdevi, Basant Panchami, Saraswati Puja, Saraswati Pujo, Goddess Saraswati, Indian Festival, Spring Festival, Bengali Culture, Bengal Valentine’s Day, Kolkata, Calcutta, Knowledge And Wisdom, Love And Learning, Devotional Art, Puja Rituals, Traditional Celebration, Indian Spirituality, Festival Photography, Cultural Photography, Kolkata Festivals, Indian Traditions, Festive Vibes, OOTD, Photography, Instagood]

Happy New Year! 🎉🎊~From left to right — Lhotse (8,516 m), Mount Everest (8,848.86 m), and Makalu (8,485 m).Everest stand...
01/01/2026

Happy New Year! 🎉🎊
~
From left to right — Lhotse (8,516 m), Mount Everest (8,848.86 m), and Makalu (8,485 m).
Everest stands as the highest peak in the world, while Lhotse and Makalu rise close beside it — among the tallest giants of the Himalayas. Seen together at sunrise from Tiger Hill, they feel like quiet guardians of time, standing shoulder to shoulder.
~
[Everest Live, Tiger Hill Sunrise, Darjeeling Diaries, Himalayan Magic, Golden Himalayas, Live From Tiger Hill, Darjeeling Vibes, Mountain Mornings, Sunrise Spectacle, Live Travel Moments, Niloy Ghosh Adventures, Himalayan Sunrise, Cloud Sea Views, Epic Morning Views]

Address

Near Ghoom
Darjeeling

Alerts

Be the first to know and let us send you an email when Niloy Ghosh Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category