04/08/2024
চতুর্যুগ, কল্প, ব্রহ্মার আয়ুষ্কাল ও মন্বন্তর
চতুর্যুগের হিসাব
১) কলি যুগ = ৪৩২০০০ সৌর বছর (সৌর বছর মানে আমাদের হিসাবে ১ বছর)
২) দ্বাপর যুগ = (৪৩২০০০ x ২ ) সৌর বছর
৩) ত্রেতা যুগ (৪৩২০০০X ৩) সৌর বছর
৪) সত্য যুগ (৪৩২০০০X ৪) সৌর বছর
১ চতুর্যুগ/দিব্যযুগ
= সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগের ১ বার আবর্তন
= (৪৩২০০০ + ৪৩২০০০ x ২ + ৮৯২০০০X ৪৩২০০০ X ৪) বছর
- ৪৩২০০০ (১+২+৩+৪) বছর
- ৪৩২০০০ X ১০ বছর
= ৪৩২০০০০ বছর
১ কল্প চতুর্যুগের ১০০০ বার আবর্তন = ৮৯২০০০০ X ১০০০
ব্রহ্মার ১ দিনের হিসাব
১২ ঘন্টা- ১ কল্প- ১০০০ চতুর্যুগ - ৪৩২ কোটি সৌর বছর + ব্রহ্মার রাত্রিভাগ বা ১২ ঘন্টা = ১ কল্প= ১০০০ চতুর্যুগ = ৪৩২ কোটি সৌর বছর
= ব্রহ্মার ১ দিন বা ২৪ ঘণ্টা ২ কল্প ২০০০ চতুর্যুগ ৮৬৪ কোটি সৌর বছর
ব্রহ্মার আয়ুষ্কাল
ব্রহ্মার আয়ুষ্কাল
১০০ বছর (সত্যলোকের সময়ানুসারে)
= ১ বছর X ১০০
= ১২ মাস x ১০০
= ৩০ দিন x ১২ x ১০০
= ১ দিন x ৩০ x ১২ × ১০০
- চতুর্যুগের ২০০০ বার আবর্তন x ৩০ × ১২ x ১০০
= ৮৬৪,০০,০০,০০০x ৩০×১২×১০০
= ৩,১১,০৪,০০০,০০,০০,০০০ বছর
- ৩ কোটি ১১ লক্ষ ৪ হাজার কোটি বছর (প্রায়)
১ কল্পে ১৪ জন মনু রাজত্ব করেন।
১ কল্প = ১০০০ চতুর্যুগ।
প্রত্যেক মনুর শাসনামলে প্রায় ৭১টি চতুর্যুগ
(১০০০+১৪= ৭১.৪৩) আবর্তিত হয়।
১৪ জন মনুর মধ্যে এখন সপ্তম মনুর (বৈবস্বত মনু) শাসনামল। তাঁরও অধীনে ৭১টি চতুর্যুগ আবর্তিত এভাবে কেবল সপ্তম (বৈবস্বান) মনুর ২৮ তম চতুর্যুগের দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ আসেন। প্রত্যেক দ্বাপরে তিনি আসেন না এবং ঠিক তার পরের কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন। অর্থাৎ, ব্রহ্মার ১ দিনে শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য কেবল একবার আসেন। বর্তমান কলিযুগটি হল সেই বিশেষ স্বর্ণকলি। কেবল এ কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু হরিনাম বিতরণ করেন এবং আচন্ডাল সকলের জন্য গোলক বৃন্দাবনের দ্বার খুলে দেন, প্রত্যেক কলিযুগে সে সুযোগ আসে না। তাই, নিতাই গৌরের আরাধনাকে সর্বাধিক গুরুত্ব সহকারে গ্রহণ করা কর্তব্য।