15/08/2023
স্বাধীনতা
আমি অগ্নিঝরা ১৯৪৭ দেখিনি,
আমি শুনেছি স্বাধীনতার গান,
ইতিহাসের পাতায় গুনগুনিয়ে,
মনে মনে ভেসে উঠেছে শহীদের বলিদান।
স্বাধীনতা মানে কবিতা বা গল্প নয়,
স্বাধীনতা মানে সুদীর্ঘ উপন্যাস।
স্বাধীনতা মানে হৃদয়ের রং, আকাশের নীলিমা,
স্বাধীনতা মানে শীতের সকাল,ভোরের পাখি,
ঘন কুয়াশার চাদরে ঢাকা এক চিলতে হাসি।
স্বাধীনতা মানে ইংরেজদের চোখে চোখ রাঙিয়ে,
মাথা উঁচু করে হাসতে হাসতে নেওয়া বীর ক্ষুদিরামের ফাঁসি।
স্বাধীনতা মানে বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর,
শানিত কথার ঝলসানি - লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা মানে রক্ত - আগুন, বুলেট - বোমা,
স্বাধীনতা মানে ছিনিয়ে নেওয়া ইংরেজদের শাসন।
স্বাধীনতা মানে নয় কোনো হেরে যাওয়া অন্ধকার রাত,
স্বাধীনতা মানে অনেক অপেক্ষার পর পাওয়া এক নতুন সুপ্রভাত ।।
অঙ্কন