22/08/2026
মা আসছেন..!!🌼🌷🌾🍂
পুজোর ঢাক এখনও বাজেনি,
আকাশে এখনও উৎসবের রং লাগেনি…
তবুও কুমোরটুলির নিভৃত কর্মশালাগুলোতে শুরু হয়ে গেছে এক অন্যরকম অপেক্ষা।
খড়ের কাঠামোয় বাঁধা হচ্ছে স্বপ্ন,
মাটির প্রতিটি স্পর্শে ধীরে ধীরে ফুটে উঠছে মায়ের রূপ।
শিল্পীর হাতের প্রতিটি ছোঁয়ায় তৈরি হচ্ছে শুধু একটি প্রতিমা নয়—
তৈরি হচ্ছে বাঙালির আবেগ, বিশ্বাস আর ভালোবাসার প্রতিচ্ছবি। ❤️
একটু একটু করে…
মাটির শরীরে প্রাণের আভাস,
আর সেই পথ ধরেই—
মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠার এক অপূর্ব যাত্রা। 🙏✨
কুমোরটুলির এই নীরব প্রস্তুতির মুহূর্তগুলোকে
আমার ক্যামেরা দিয়ে ধরে রাখার ছোট্ট এক প্রচেষ্টা। 📸
🌼মা আসছেন….শুভ আগমনের বাকি মাত্র ৪৯দিন।🌼