23/06/2021
ছবির মেয়েটির নাম নাদিয়া নাদিম। জন্ম আফগানিস্তানে। ১১ বছর বয়েসে তার বাবাকে হত্যা করে আফগান তালিবান। একটা ট্রাকের পেছনে বসে দীর্ঘ দুর্গম পথ পারি দিয়ে তার ফ্যামিলি ডেনমার্কে পালিয়ে যায়।
নাদিয়া ডেনমার্কের হয়ে ৯৮টা ফুটবল ম্যাচ খেলেছে এবং প্রায় ২০০ গোল করেছে। ফুটবলের পাশাপাশি সে ডাক্তারি পাশ করেছে এবং এখনো পড়ছে একজন রিকন্সট্রাক্টিভ সার্জন হওয়ার জন্য। সে অনর্গল ১১ টি ভাষায় কথা বলতে পারে।মানুষের এইসব গল্প রুপকথার গল্পকেও হার মানায়। অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোন কিছু অসম্ভব না। আমাদের সমাজে এই রকম অনেক প্রতিভা মাটির তলায় মিশে যাচ্ছে তার একমাত্র দোষী হল আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ কারন পুরুষরা জানে যে মেয়েদের সাথে তারা কখনোই লড়াইয়ে টিকে থাকতে পারবে না তাই তারা বাড়ির প্রত্যেকটি মেয়েকে নিজেদের কাজে ব্যবহার করছে এবং নানা অজুহাতে বাড়ির কোণে লুকিয়ে রাখছে এর সাথে সাথে মেয়েদের প্রতিভা গুলোকে গায়ের জোর দেখিয়ে নিঃসংশ ভাবে হত্যা করছে তাই সব মা , বোন, দিদি, এবং বান্ধবীদের বলছি সবাই জেগে ওঠো এবং নিজেদের অধিকার আদায় করে নাও এবং এবং নিজের লক্ষ্যে অবিচল থাকো লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে যাও। একটা কথা কখনোই অস্বীকার করা যাবেনা যে এরাই আমাদের সমাজকে সৃষ্টি করেছে, আজও করছে এবং ভবিষ্যতেও করবে এবং তারাই আমাদের সমাজের আসল মূলধন। ধিক্কার জানাই এই পুরুষতান্ত্রিক সমাজ কে এবং আমি নিজে এই পুরুষতান্ত্রিক সমাজের সদস্য হিসেবে লজ্জিত বোধ করি এবং প্রত্যেক মা-বোনের কাছে ক্ষমাপ্রার্থী।🙏🙏🙏
কলমে-পীযুষ মণ্ডল।(information via wp & fb)