06/07/2024
!!!কাটা ছেঁড়া!!!!
সম্পর্কের ও বয়স হয়
বুড়ো হতে হতে অসুস্থ হয়,
রোগ ও হয় তার।
জড়িয়ে থাকা মানুষ গুলো
একে অপরের কাছে,
ধীরে ধীরে আকাশের তারা
হয়ে যায়, দেহগত নয়।
কিছুদিন যাবৎ মরতে থাকা
সম্পর্কের আভাস কে যেন
কড়া নেড়ে নেড়ে
জানান দেয় প্রতিনিয়ত,
আমি ভালো নেই।।
29/05/24