Chitra Mahal-চিত্র মহল

Chitra Mahal-চিত্র মহল Photographers can record special events & tells stories through images. Creative page for photogrphy.

Colours of Spring 🌼ফোটোগ্রাফি : Debangshu Guria         ©️ Chitra Mahal-চিত্র মহল
02/03/2025

Colours of Spring 🌼
ফোটোগ্রাফি : Debangshu Guria



©️ Chitra Mahal-চিত্র মহল

24/03/2024

Videography: Debangshu Guria



©️ Chitra Mahal-চিত্র মহল

ঠিকরে ওঠা গোলাপীর ঝুড়ি,ফুল সেথা গুঁড়ি গুঁড়ি।মাঝে মাঝে সবুজের ফাঁক,বুঝিয়ে দেয় ডালের বাঁক।বেয়ে ওঠে আকাশ পানে,শেখায় বেরঙের ...
10/03/2024

ঠিকরে ওঠা গোলাপীর ঝুড়ি,
ফুল সেথা গুঁড়ি গুঁড়ি।
মাঝে মাঝে সবুজের ফাঁক,
বুঝিয়ে দেয় ডালের বাঁক।
বেয়ে ওঠে আকাশ পানে,
শেখায় বেরঙের মাঝে রং-এর মানে।।

কলমে :✍️ দীপান্বিতা দাস
লেন্সের বিপরীতে : 📸 Debangshu Guria



©️ Chitra Mahal-চিত্র মহল

লাল-সাদাতে মিশে গোলাপী,সবুজের কোলে খেলে উঠে আলাপী।দৃশ্যকে করে তোলে আহ্লাদে মোড়া,চক্ষু ভরে গিয়ে সময় হয় ঘোড়া।কলমে : ✍️ দীপ...
02/03/2024

লাল-সাদাতে মিশে গোলাপী,
সবুজের কোলে খেলে উঠে আলাপী।
দৃশ্যকে করে তোলে আহ্লাদে মোড়া,
চক্ষু ভরে গিয়ে সময় হয় ঘোড়া।

কলমে : ✍️ দীপান্বিতা দাস
ফোটোগ্রাফি : Debangshu Guria



©️ Chitra Mahal-চিত্র মহল

01/03/2024

ফোটোগ্রাফি ও এডিট 📷: Debangshu Guria
লেখনী ✍️ : Adrija Das
কন্ঠে 🗣️ : Priyanka Dey



©️ Chitra Mahal-চিত্র মহল

নানান রঙের গোলাপের মেলাভালোবাসা হয় ফেরি,প্রেমিকার মান বেড়েই চলেকরলে প্রেমিক দেরি।মান ভাঙাতে সেই এক ফুলগোলাপ নাম তাহার,...
06/02/2024

নানান রঙের গোলাপের মেলা
ভালোবাসা হয় ফেরি,
প্রেমিকার মান বেড়েই চলে
করলে প্রেমিক দেরি।

মান ভাঙাতে সেই এক ফুল
গোলাপ নাম তাহার,
ভালোবাসার রঙে রাঙায় সেই
যতই হোক নানান রঙের বাহার।

কলমে : Misti
ফোটোগ্রাফি : Debangshu Guria



©️ Chitra Mahal-চিত্র মহল

প্রজাপতি ও ছোট্ট মেয়ের বন্ধুত্ব রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল। কিছুক্ষন আগেই সূর্য উঠলো। সাদা মেঘের কিছু কিছু অংশ আকাশে সব জড...
05/02/2024

প্রজাপতি ও ছোট্ট মেয়ের বন্ধুত্ব


রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল। কিছুক্ষন আগেই সূর্য উঠলো। সাদা মেঘের কিছু কিছু অংশ আকাশে সব জড়ো হচ্ছে। নতুন একটা দিন সবাই কাজে ব্যাস্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ফুলের বাগান থেকে নীল রঙের ডানা মেলে বেরিয়ে পড়লো ছোট্ট এক প্রজাপতি। প্রজাপতিটি ফুলের বাগান ফুল গাছের পাতায় তার ঘর তৈরি করেছে। সেও তার কাজে সকাল সকাল বেরিয়ে পড়লো। এমন সময় একটি বাচ্চা মেয়ে প্রজাপতিকে নিজের দু হাতের মুঠোয় ধরে নিলো। তারপর আসতে আসতে করে দু আঙ্গুল দিয়ে প্রজাপতির ডানা ধরে তাকে বলতে শুরু করলো - প্রজাপতি প্রজাপতি তুমি খুব সুন্দর দেখতে। তুমি আমার সাথে আমার ঘরে থাকবে ?

প্রজাপতি তার কথার উত্তরে বললো - আগে তুমি আমাকে ছাড়ো। দেখো তুমি আমাকে ধরেছো বলে আমার গায়ের রং চলে যাচ্ছে।

তারপর বাচ্চা মেয়েটি প্রজাপতির কথা শুনে তাকে ছেড়ে দিয়ে বললো - সরি! দুঃখিত আমি! তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু তুমি উড়ে যেও না।এবার বলো তুমি আমার সাথে আমার ঘরে থাকবে? ( প্রজাপতি বাচ্চা মেয়েটির কথা শুনে উড়ে যায়নি। সে বাচ্চা মেয়েটির হাতে বসলো।)

প্রজাপতি বললো - কিন্তু আমার তো ঘর আছে!আমার ঘর এই ফুলের বাগানে। আমি ফুল গাছের পাতায় থাকি।

বাচ্চা মেয়েটি বললো - তুমি কষ্ট করে আর পাতার ঘরে থেকো না। তুমি আমার সাথে চলো আমার সাথে ভালো ঘরে থাকবে।

প্রজাপতি - না গো তোমার সাথে যেতে পারবো না। আমার এই বাড়িটা খুব পছন্দের। আর তোমার বাড়িতে আমি থাকতে পারবো না গো। তোমার বাড়ি আমার কাছে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে।

বাচ্চা মেয়েটি - থাকবে না তুমি ?( মন খারাপ করে বললো।)

প্রজাপতি - না গো। আচ্ছা একটা কাজ করা যেতে পারে ?( প্রজাপতি বাচ্চা মেয়েটির মন খারাপ করতে দেখে বললো।)

বাচ্চা মেয়েটি - কি কাজ ?

প্রজাপতি - তোমার সাথে থাকতে পারবো না ঠিকই কিন্তু তোমার সাথে বন্ধুত্ব করতে পারি ?

বাচ্চা মেয়েটি - সত্যি ? ( খুব খুশি হয়ে বললো।)
প্রজাপতি - হ্যাঁ সত্যি। তোমার সাথে বন্ধুত্ব করে তোমার সাথে আমি রোজ দেখা করবো। একসাথে ঘুরবো।

বাচ্চা মেয়েটি - হ্যাঁ হ্যাঁ। তোমার সাথে রোজ খেলা করবো।

প্রজাপতির সাথে বাচ্চা মেয়েটির বন্ধুত্ব হয়ে যায়। তারপরের দিন থেকে তারা রোজ দেখা করে।

কলমে: ✍️ ধনী চৌধূরী
চিত্রগ্রহণ : Animesh Das



©️ Chitra Mahal-চিত্র মহল

কাগজ ফুলকেমন আছো মধুরিমা? চলে গেছ আমাকে ছেড়ে , না তাতে আমার কোন দুঃখ নেই। আমার আজো খুব মনে পড়ে আমাদের বিয়ের দিনটা। তুমি ...
20/01/2024

কাগজ ফুল
কেমন আছো মধুরিমা? চলে গেছ আমাকে ছেড়ে , না তাতে আমার কোন দুঃখ নেই। আমার আজো খুব মনে পড়ে আমাদের বিয়ের দিনটা। তুমি লাল বেনারসী পরেছিলে । কি সুন্দর লাগছিল তোমাকে।
তোমাকে খুব ভালোবেসেছিলাম আমি।
ভেবেছিলাম রানীর মতো করে রাখবো তোমাকে। তার জন্য প্রায়ই ছুটে বেড়াতাম এদিক ওদিক। তোমাকে সময় বেশি দিতে পারতাম না। তুমি রাগ করতে মাঝে মাঝে । বুঝতাম তোমার রাগ হওয়া স্বাভাবিক, মেয়েরা তো চাইবেই স্বামীর বহুমূল্য সময়।
হঠাৎ একদিন কালবৈশাখী ঝড়ের মতো আমার জীবন ছারখার হয়ে গেল। তুমি বললে তোমার ডিভোর্স চাই। তোমার জীবনে নবপ্রেমিকের আগমন ঘটেছে। তার জন্যই তুমি আমাকে ছেড়ে চলে গেলে।
কষ্ট হয়েছিল খুব কিন্তু তোমায় আটকাইনি। তোমার নতুন স্বামীর চাকরি ভালো, আশা করি সুখেই আছো। তোমাকে আমিও সুখী করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি একজন ব্যর্থ স্বামী।
আজ তোমার জন্মদিন, মনে আছে আমার। তুমি কাগজ ফুল ভালোবাসতে, তা উপহার হিসেবে পাঠালাম। জানিও কেমন লাগল।
জানি আজ তোমার নতুন স্বামী অনেক দামী দামী উপহার দেবে তোমাকে। এই উপহার তার কাছে কিছুই না।
ভালো থেকো প্রিয়। পারলে আমাকে ক্ষমা করো।
তোমার প্রাক্তন স্বামী সায়ন্তন।
কলমে :✍️ সঞ্চারী চক্রবর্তী
চিত্রগ্রহণ : 📸 Debangshu Guria



©️ Chitra Mahal-চিত্র মহল

রিমি - আচ্ছা রুদ্র একটা কথা জিজ্ঞেস করবো ?রুদ্র - হ্যাঁ বল।রিমি - ভালোবাসা মানে কি দুজন দুজনকে কাছে পেতেই হবে? রুদ্র - হ...
18/01/2024

রিমি - আচ্ছা রুদ্র একটা কথা জিজ্ঞেস করবো ?
রুদ্র - হ্যাঁ বল।
রিমি - ভালোবাসা মানে কি দুজন দুজনকে কাছে পেতেই হবে?
রুদ্র - হটাৎ এই প্রশ্ন ?
রিমি - আগে বল তোকে যেটা জিজ্ঞেস করলাম।
রুদ্র - আরে বলবো কিন্তু তুই হটাৎ এই প্রশ্ন করলি কেনো সেটা বল ?
রিমি - আসলে আমার বন্ধু বান্ধবীকে দেখি তো! তাদের কাছে ভালোবাসা মানে দুজন দুজনকে কাছে পাওয়া। আর বিয়ে করে নেওয়া। আর যদি বিয়ে না হয় তাহলে সেটা ভালোবাসা ছিলো না।
রুদ্র - আচ্ছা! তোর কাছে ভালোবাসা মানে কি ?
রিমি - আমার কাছে ভালোবাসা মানে, যাকে আমি ভালোবাসবো তাকেই আমি বিয়ে করবো। সে যদি বিয়ে না করে তাহলে ভাববো সে আমাকে ঠকিয়েছে।
রুদ্র - বাহ্!
রিমি - এবার উত্তর দে আমার প্রশ্নের ?
রুদ্র - আমার কাছে ভালোবাসা মানে যে তাকে যে পেতে হবে এমনটা নয় কিন্তু। যাকে আমরা ভালোবাসবো তাকে পাওয়া ভাগ্যের ব্যাপার। হতেই পারে সবার ভাগ্যে নাও থাকতে পারে। যদি তার সাথে আমার বিয়ে না হয় তাহলে কোনো ব্যাপার না। সে খুশি থাকলে আমি খুশি থাকবো। আমি না হয় তাকে দূর থেকেই ভালোবেসে যাবো।
রিমি - তখন তোর কষ্ট হবে না?
রুদ্র - হবে হয়তো ?
রিমি - তুই চুপ থাক। আমি তোকে চিনি তোর অনেক কষ্ট হবে। আর আমি তোকেই বিয়ে করবো আর কাওকে না। তো এই সব আমাদের ভেবে লাভ নেই।
( রুদ্র রিমির কথা শুনে মুচকি হাসলো। তারপর রিমি রুদ্রর মুচকি হাসি দেখে তার হাত শক্ত করে ধরলো যাতে তারা বিচ্ছেদ না হয়ে যায়।)

কলমে : ✍️ ধনী চৌধূরী
ক্যামেরাবন্দী : Debangshu Guria



©️ Chitra Mahal-চিত্র মহল

11/01/2024

ফুলের ভালোবাসা

আমি বর্ধমান থেকে কলকাতা যাচ্ছিলাম বাসে করে। বাসটি একটু জ্যামে ফেসেছে। তাই আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম।তখন একটি মহিলা ফুলের ঝুড়ি নিয়ে আমার কাছে এসে বললেন -
দিদি ফুল নেবে ? এই দেখো কতো রকমের ফুল আছে।

আমি ওনার ঝুড়ি দিকে তাকিয়ে দেখলাম ঝুড়িতে বেশ অনেক ধরনের রঙিন ফুল আছে। প্রত্যেকটা ফুল খুব সুন্দর দেখতে। ফুল দেখে আমার খুব নিতে ইচ্ছে করলো। আমি ছোটো বেলা থেকে ফুল খুব ভালোবাসি। প্রায় এটা সবাই জানে আমার আপনজনেরা। তাই প্রায় আমাকে ফুল গিফট করে আমার জন্মদিনে। ওই মহিলা আমাকে বলতে লাগলেন - দিদি একটা ফুল নাও ? এই ফুল তোমার ভালোবাসার মানুষকে দিলে সে খুব খুশি হবে দেখবে! তোমাদের ভালোবাসা আরো সুন্দর হবে!

কথাটি শুনে আমি মুচকি হাসলাম। আমি ওই মহিলার কাছ থেকে কিছু ফুল কিনে নিলাম। ফুল গুলোর দিকে তাকিয়ে আর ওই মহিলার কথা শুনে এক খুব কাছের মানুষের কথা মনে পড়লো। সে আমায় ফুল দিয়ে বলেছিলো - ফুল আর ভালোবাসা দুজনে এক কাজ করে। আমি জিজ্ঞেস করেছিলাম - কেনো ? তার উত্তর এখনও আমার মনে পড়ে। সে বলেছিলো - ফুল দিয়ে যখন একটা মানুষকে সাজানো হয় তখন তার সৌন্দর্য অনেক বেড়ে যায়। ঠিক তেমনি একটা মানুষের জীবনে ভালোবাসা এলে তার জীবন সুন্দর হয়ে যায়।

কলমে :✍️ ধনী চৌধূরী
ভিডিওগ্রাফি ও এডিটিং :🎥 Debangshu Guria



©️ Chitra Mahal-চিত্র মহল

শীতের ক্লান্ত সন্ধ্যাসারাদিনের ক্লান্তির পর  অস্তগামী  সূর্যের ম্লান আলো মনে করিয়ে দেয় আরো একটা দিনের অবসান হতে চলেছে। প...
09/01/2024

শীতের ক্লান্ত সন্ধ্যা

সারাদিনের ক্লান্তির পর অস্তগামী সূর্যের ম্লান আলো মনে করিয়ে দেয় আরো একটা দিনের অবসান হতে চলেছে। প্রকৃতিতে দেখা যায় এক অপূর্ব সুন্দর চিত্র। সারাদিন মানুষকে ছায়া দান করা একটি বৃক্ষকেও যেন কেমন ক্লান্ত দেখায়।
সন্ধ্যা নামে। ক্লান্ত পশু পাখিরা সব বাসায় ফিরে আসে। সারা দিন যেসব বাচ্চা পশু পাখিরা খাবারের আশায় বসে থাকে তাদের অপেক্ষার অবসান হয়। চাকুরিজীবী ক্লান্ত মানুষেরা বাড়ি ফেরে , ফেরে তাদের জন্য অপেক্ষারত প্রিয়জনদের কাছে।
মানুষ আবার অপেক্ষা করে থাকে আগামী একটি দিনের। তারা আশা করে পরের দিন ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাদের জীবন আবার নতুন করে শুরু হবে।

কলমে :✍️ সঞ্চারী চক্রবর্তী
চিত্রগ্রহনে : 📸 Dùßtù Ærjùn



©️ Chitra Mahal-চিত্র মহল

বারবেলা। তার উপর বাড়িতে উমা ছাড়া কেউ নেই। সব কাজই আজকে একা করতে সবে। রান্না সেরে ভাবে একবার খেয়ে নেবে, কিন্তু তার স্বামী...
08/01/2024

বারবেলা। তার উপর বাড়িতে উমা ছাড়া কেউ নেই। সব কাজই আজকে একা করতে সবে। রান্না সেরে ভাবে একবার খেয়ে নেবে, কিন্তু তার স্বামী যে বলেছিল আজ দুপুরে খেতে আসবে? কই? তার দেখা নেই তো..যাক গে, আসবে বোধহয় ঠিক সময়; ভেবে ধর্না ধরে বসে থাকে উমা। বসে থাকতে থাকতেই ঝিমুনিতে ঝিমিয়ে ধরে তাকে। ঢলে পড়ে সে ঘুমের কোলে। তখন ঠিক সাড়ে পাঁচটা, এই গ্রীষ্মকালের অবাধ রোদে এখনও বিকাল হয়নি বললেই চলে। ঘুম ভেঙ্গে যায় দরজার কড়ার শব্দে, "কি লো,, তোমাদের ছাগল দেখো গিয়ে আমাদের সাধের বাগান তছনছ করছে। বেঁধে-ধরে রাখতে পারো নে তো পোষো কেন বুঝিনে বাপু!!" সত্যি তো,, আজকে গোধূলিটাকে খেতেই দেওয়া হয়নি। এক্কেবারে ভুল হয়ে গেছে..এতো চিন্তার মাঝে মাথা থেকেই বেড়িয়ে গিয়েছিলো। "আয় রে গোধূ চ।..খুব ভুল হয়ে গেছে রে, বিশ্বাস কর। উনিও তো সেই যে গেছেন তো গেছেনই, আসার আর নাম করলেন না। এদিকে সাধ করে বলে গেছেন ফিরে আমোদির ঝাল দিয়ে গরম গরম ভাত খাবে, সে ভাত তো এবার মনে হয় জল ঢেলে পান্তা করা ছাড়া আর উপায় নেই। চল, তোকে গিয়ে আগে কিছু খেতে দিই। আমার আজ রান্না করেও দিন উপোসেই যাবে, বুঝতে পেরেছি।।"

কলমে :✍️ দীপান্বিতা দাস
ফোটোগ্রাফি :📸 Debangshu Guria



©️ Chitra Mahal-চিত্র মহল

Address

Purba Medinipur
Bajkul
721655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chitra Mahal-চিত্র মহল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share