Rumana's Vlog

Rumana's Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rumana's Vlog, Photographer, Swansea.

 #যদি_কখনো_মেয়ের_মা_হই😌............................"আমি কখনো আমার মেয়েকে বিয়ের পর ফার্নিচার বা বাসার জিনিসপত্র দিবো না...
15/12/2025

#যদি_কখনো_মেয়ের_মা_হই😌............................
"আমি কখনো আমার মেয়েকে বিয়ের পর ফার্নিচার বা বাসার জিনিসপত্র দিবো না। আমার সামর্থ্য অনুযায়ী একটা জমি কিনে একটা বাড়ি করে দেব৷ সেই জমি আর বাড়ির মালিক হবে আমার মেয়ে। সেটা তার বাবার বাড়িও হবে না,স্বামীর বাড়িও হবে না সেটা শুধু হবে তার নিজের বাড়ি"

সত্যি বলতে আমার কথাটা ভালো লেগেছে৷ কারণ মেয়েদের আসলে জম্মের পর থেকে নিজের বলতে কিছুই থাকে না৷ বিয়ে পরে বাবার বাড়ি হয়ে যায় পর, স্বামীর বাড়ি সেটা তো সবসময় আপন হয় না৷

যদিও আল্লাহ মেয়েদের এসবে অনেক সম্মান দিছেন কিন্তু সমাজে মেয়েদের সত্যি অবহেলা করা হয়৷

01/02/2025

আমার স্ত্রীকে আমি ততটাই যত্নে রেখেছি যেমনটা আমার মেয়েকে ভবিষ্যতে দেখতে চাই আমার মা "বউ" অবস্থায় যা যা পেতে চাইতো, আমার স্ত্রী ও আজ তাই চায়। মা এখন শাশুড়ী হয়েছে তাই তার চাওয়া বদলেছে। হয়তো এজন্য আজ সে আমার স্ত্রীর চাওয়াগুলোকে আদিক্ষেতা মনে করে।এতে মায়ের দোষ নেই, দোষটা বয়সের। তবে এই কারণে আমি আমার স্ত্রীর একটা চাওয়াও অপূর্ণ রাখবো না। যেমনটা আমার বাবা রাখেনি।❤️❤️❤️!!!

30/01/2025

অনুভূতি নষ্ট হয়ে গেলে, মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না। অবহেলা, মিথ্যা, এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দেয়। যেখানে যত্ন, সম্মান, এবং গুরুত্ব পাওয়া যায় না, সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে চায়। সম্পর্ক তখন মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়, ভালোবাসা নয়।

®সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ:

১। অবহেলা:কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না, তখন তা ধীরে ধীরে সঙ্গীর মনে হতাশা তৈরি করে। প্রতিনিয়ত অবহেলা একজনের প্রতি অন্যজনের বিশ্বাস এবং ভালোবাসা ভেঙে দেয়।

২। মিথ্যা এবং লুকোচুরি: সম্পর্কে সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিথ্যা বলা বা সত্য আড়াল করার প্রবণতা সঙ্গীর প্রতি আস্থা কমিয়ে দেয়। এতে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং সম্পর্ক দুর্বল হতে শুরু করে।

৩। অসম্মান এবং অপমান: যদি এক সঙ্গী অন্যজনের আত্মমর্যাদা বা অনুভূতিকে সম্মান না করে, বারবার ছোট করে কথা বলে বা অপমান করে, তাহলে সেই সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে যায়।

৪। মনোযোগের অভাব: সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যত্ন, সময়, এবং আন্তরিকতা প্রয়োজন। যখন সঙ্গী মনোযোগ দেয় না, তখন অপরজন একাকিত্বে ভুগতে শুরু করে এবং ধীরে ধীরে তার মনের দরজা বন্ধ হয়ে যায়।

৫। অপ্রত্যাশিত ব্যবহার: আচরণের পরিবর্তন, অনিরাপত্তা তৈরি করা, এবং অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক মনোভাব সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দেয়।

® অনুভূতি নষ্ট হওয়ার ফলাফল:
১। ভালোবাসার অভাব: একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে, আগের মতো ভালোবাসা আর ফিরে আসে না। এমনকি যতই চেষ্টা করা হোক না কেন, সেই টান আর আগ্রহ কাজ করে না।

২। সম্পর্কে দূরত্ব তৈরি: যখন দুইজনের মধ্যে অনুভূতির অভাব দেখা দেয়, তখন মানসিক দূরত্ব তৈরি হয়। একসাথে থেকেও সঙ্গীরা একাকিত্ব অনুভব করে।

৩। অসন্তুষ্টি এবং মানসিক যন্ত্রণা: যেখানে ভালোবাসা আর যত্ন নেই, সেখানে থেকে যাওয়াও কষ্টদায়ক হয়ে পড়ে। সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে যাওয়ার ফলে মন এক ধরনের মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে।

৪। বিশ্বাস ভেঙে যাওয়া: অনুভূতি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাসের জায়গাটাও দুর্বল হয়ে যায়। তখন কোনো কথাই আর হৃদয়ে গেঁথে বসে না, সবকিছুতে সন্দেহ কাজ করে।

৫। সম্পর্ক থেকে মুক্তি: অনেক ক্ষেত্রে মানুষ এই ধরনের সম্পর্ক আর টিকিয়ে রাখতে চায় না। একমাত্র উপায় হিসেবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথ বেছে নেয়।

® কীভাবে সম্পর্ক রক্ষা করা যায়:
১। সততা বজায় রাখা: মিথ্যা এবং লুকোচুরি পরিহার করে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা।

২। গুরুত্ব দেওয়া: প্রতিদিন ছোট ছোট কাজে সঙ্গীকে অনুভব করানো যে, তিনি কতটা গুরুত্বপূর্ণ।

৩। সম্মান দেখানো: কথায় ও কাজে সঙ্গীর অনুভূতিকে সম্মান করা। কোনো পরিস্থিতিতেই তাকে ছোট না করা।

৪। সময় দেওয়া: সম্পর্কের জন্য সময় এবং মনোযোগ দেওয়া খুবই জরুরি। একসাথে ভালো মুহূর্ত কাটানো।

৫। সমস্যার সমাধান করা: সম্পর্কের মধ্যে কোনো সমস্যার উদ্ভব হলে তা দ্রুত সমাধান করার চেষ্টা করা উচিত।

® সম্পর্ক ভালোবাসা এবং বিশ্বাসের ভিত্তিতে টিকে থাকে। অনুভূতির প্রতি যত্ন না নিলে, অবহেলা করলে তা নষ্ট হয়ে যায়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে হবে। অন্যথায়, সম্পর্ক মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে এবং একসময় তা ভেঙে যাবে।🖤🥀

**g

18/01/2025

যে নরম পেয়ে আপনাকে সস্তা ভেবেছে, কঠিন হয়ে তাকে নতুন ভাবে ভাবতে শেখান! যে পেয়েও বুঝেনি হারিয়ে গিয়ে তাকে না পাওয়া বুঝান! স্বার্থ ছাড়া যাদের কাছে গুরুত্ব নেই , কৌশলে তাদের সাথে দূরত্ব বাড়ান! নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন! নিজের আত্নার প্রতি কাইন্ড এন্ড সুইট হতে শিখুন! বার বার নিজেকে মনে করিয়ে দেন আপনার সময়, ভালোমানুষি, এফোর্ট ফ্রীতে বিলি করার মতো এতোটা সস্তা আপনি নন, এতোটা চুপ থাকা আর নয়! জীবনে চলার পথে কৌশলতা অবলম্বন করুন, একান্তই নিজের জন্য লড়ুন, হাসিখুশি ভাবে বাঁচতে শিখুন।🖤🥀
I am wating for New chapter in my life
After March😎⚠️
Insha Allah!
I show you who i am!
First priority for my happiness 💕
I Don't care you⛔

ভালোবাসলে মানুষ নিজের থেকেই এফোর্টস দেয়, তাকে বারবার বলে দিতে হয়না। কোনটা প্রয়োজন কোনটা না, কোনটা খারাপ লাগে কোনটা ভা...
09/11/2024

ভালোবাসলে মানুষ নিজের থেকেই এফোর্টস দেয়, তাকে বারবার বলে দিতে হয়না। কোনটা প্রয়োজন কোনটা না, কোনটা খারাপ লাগে কোনটা ভালো সেগুলো আস্তে আস্তে সে নিজেই রপ্ত করে ফেলে। এইযে আমাদের জেনারেশন পোস্টে মেনশন বা রিলস পাঠিয়ে ভাবে মানুষটা এরপর এসব দেখে তার যত্ন নেওয়া শিখবে, ভালবাসতে শিখবে এটা আদতেই ভুল।

ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে মানুষ অটোমেটিক এফর্টস দেওয়া শিখে নেয়, তাকে বলে দিতে হয়না। কেউ হয়তো রান্না করতে একদম জানে না দেখবেন ভালোবাসার মানুষটার পছন্দের খাবার টা বানানোর জন্য সে কতো চেষ্টা করছে, শিখছে,
কেউ তাকে বলে দেয় নি, কেউ জোর করে নি, নিজেই করছে, উদ্যোগ নিজেরই।
আবার জ্বরে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বারবার রাত্রে ঘুম থেকে উঠে থার্মোমিটার দিচ্ছে, অথবা ওই তেল মশলা বিহীন রংচটা ফ্যাকাশে খাবার সেও তার পার্টনারের সাথে মন খুলে খাচ্ছে, যাতে ওই মানুষটির মনে না হয় সে অসুস্থ, সে যাতে কষ্ট না পায়।

আবার কেউ মুড সুইং বুঝে তার প্রিয় মানুষটিকে সময় দেওয়ার জন্য, বন্ধুদের সাথে আড্ডা ক্যানসেল করছে, অথবা কেউ গল্প শুনতে ভালোবাসে বলে তাকে গল্প শোনাচ্ছে। আবার কেউ রুটিন পরিবর্তন করছে, কেউ বা অভ্যাসে তাকে মিশিয়ে নিচ্ছে।

এই যে ছোটো ছোটো এফোর্টস, যত্ন নেওয়া, না বলা কথা নিজের থেকেই বুঝে নেওয়া, নিজের সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করা, সময় দেওয়া, ধৈর্য্য ধরে শুনতে পারা, এইযে একটা মনোভাব এটা সম্পূর্ণ নিজের, এটা কখনও আপনি বলে, কান্না করে, চেয়ে, ভিক্ষে করে, জোর খাটিয়ে আদায় করতে পারবেন না।
যার কথা বলার থাকবে সে নিজের থেকে আসবে , যার আপনার সাথে রাস্তা হাটবার প্রয়োজন থাকবে সে আপনার সাথেই ঘুরবে, যার আপনাকে ছাড়া কোনো অনুষ্ঠান কমপ্লিট হবে না সে ডাকবে আপনাকে, এগুলো নিজের থেকে আসে, ভেতর থেকে, ভালোবাসলে অটোমেটিক আসে।

নইলে রিলস পাঠিয়ে, বুঝিয়ে, দেখিয়ে, শুনিয়ে,। মেনসন করে এসব হয় না, একটু কথা বল না, একটু ঘুরতে চল না , একটু সময় দেও না,,,
এসব আপনি অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও কেউ নিজের থেকে আপনার জন্য না করলে এগুলো আপনি পাবেন না,

এটাকে luck বলে,

ঐযে বলে না পৃথিবীর সব বৈভব টাকা দিয়ে কেনা গেলেও ভালোবাসা যায় না,
এই জিনিস টাই টাকা দিয়ে ঠিক কিনতে পারবেন না,
চেষ্টা করে দেখতে পারেন তবে আমি বলছি হেরে যাবেন, এটা অতো সস্তা না এটার জন্য ভাগ্য লাগে, ভালোবাসা লাগে।🥀

07/11/2024

যার সাথে কোন সম্পর্ক নাই তাকে ফেসবুকে রাখার দরকার কি।আজকে থেকে তরে সারাজীবনের জন্য ডিলিট দিলাম!😁

সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে। যখন ভাঁজ পড়া চামড়ায় শরীরে শক্তি কমে আসবে, চেহারায় বয়সের ছাপ পড়বে, চোখের নিচে ছ...
23/09/2024

সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে। যখন ভাঁজ পড়া চামড়ায় শরীরে শক্তি কমে আসবে, চেহারায় বয়সের ছাপ পড়বে, চোখের নিচে ছানি পড়ে যাবে, যখন চাইলেও একা পথ চলতে পারবো না। হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত লাগবে।

বিষণ্ণতা, একাকিত্ব, ক্লান্তি, অবসাদ, শরীরে যখন নানা রোগ চেপে বসবে তখন গল্প করার একান্তই নিজের একটা মানুষ। একটু আদর যত্ন খেয়াল রাখার আপন একজন মানুষ। ভালোবাসাটা তো তখনই সবচেয়ে বেশি প্রয়োজন।

নন্দিতা রায়ের বেলাশুরু মুভির ঐ কথাটা- যে একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব। তখন শুধু বন্ধুত্বটাই থাকে আর থাকে সারাজীবন একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত!

দু- চার বছর একসাথে থাকার মাঝেই ভালোবাসার সার্থকতা নয়। ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে একে অপরকে বুড়ো হতে দেখেছে। যত্ন- আদর, ভালেবাসা আর পরম মমতায় সেই বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থেকেছে। সত্যিকারের ভালোবাসা তো সেখানেই।🖤🥀
শখের পুরুষ তখনই তার শখের নারীর গুরুত্ব বুঝে,তখন সে তার সব উজার করে দিয়ে দওতে চায়,কিন্তু তখন তো আর সেই বয়সটা আর সময়টা থাকেনা কারন তখন সকল চাহিদা নষ্ট হয়ে যায়।😶

23/09/2024

Address

Swansea
SA18NA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumana's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category