05/06/2026
একজনের পেজ দেখে বলেছিলাম ভালো, সহজ ও পরিষ্কার লোগো ব্যবহার করো। ভালো রেজাল্ট পাবে।
কিন্তু!
সে আমাকে বলেছিল —
"লোগোর পেছনে টাকা নষ্ট করব না।"
তখন আর আমি কিছু বলিনি।
তিন মাস পর সে নিজেই ফিরে এলো।
বললাম — "কী হয়েছে?"
বলল — "পেজ ক্রিয়েট করার পর থেকে নিয়মিত পোস্ট করি, বুস্টও দিই।
কিন্তু কেউ মেসেজ করে না।"
আমি তার পেজ আবার চেক করলাম।
সত্যি বলতে কি তার পণ্য সুন্দর ও খুব ভালো মানের সাথে পিক তোলার স্টাইল ও বেশ ভালো।
আর পোস্টগুলোও খুব গুছানো।
কিন্তু লোগোটা দেখে আবার মনে হচ্ছিল — এখানেই সমস্যা হয়তো!
লোগো দেখলেই মনে হয় যেন পাঁচ মিনিটে বানানো।
আগের মতোই বললাম এই লোগো দেখে কেউ থামবে না। থামলেও বিশ্বাস করবে না!
আর বিশ্বাস না হলে কিনবে না।
সেদিন তাকে এই কথাটাও বলেছিলাম —
"মানুষ আগে চোখ দিয়ে বিশ্বাস করে তারপর মানিব্যাগ খোলে।"
একবার লোগো বদলান।
এবার কথা শুনলো।
দুই সপ্তাহ পর মেসেজ আসতে শুরু করল।
সে আর কখনো বলেনি —
"লোগোর পেছনে টাকা নষ্ট।"
কি বুঝলেন বলুন তো?
হ্যাঁ ঠিক ধরেছেন সহজ, সুন্দর ও পরিষ্কার লোগো মানুষের নজরে পড়ে আর মনের মধ্যে থেকে যায়। আর আপনার পণ্য বা সেবার মান যদি ভালো হয় তবে অবশ্যই একজন কাস্টমার থেকেই প্রতিদিন কাস্টমার বাড়বে। তাই সুন্দর ও পরিষ্কার লোগো জরুরি।
এবার দেখুন তো আপনার লোগোটা কি ঠিক আছে?
যদি মনে হয় না তাহলে কমেন্ট করতে ভুলবেন না।😊