Munni's photography

Munni's photography i'm Munni Lal , hobby photographer , basically food photography , food stylisting and still life photography .

I love nature and landscape photography as well . It' my personal page to share my works with you all .

চারদিকে পাহাড় ঘেরা কোন এক গ্রামের কোন এক বাড়িতে কয়েকদিন বেড়িয়ে আসতে আল্লাহর কাছে বলেছি। কি সুন্দর গ্রামটি ,তাই না?
17/10/2024

চারদিকে পাহাড় ঘেরা কোন এক গ্রামের কোন এক বাড়িতে কয়েকদিন বেড়িয়ে আসতে আল্লাহর কাছে বলেছি।

কি সুন্দর গ্রামটি ,তাই না?

বেসনের বরফি সাথে ঘি ,গুড়া দুধ ,চিনি আর এলাচ গুড়া দিয়ে করা।   মোল্ড দেশ থেকে Bake a Cake পেইজ থেকে আনিয়েছি।
14/07/2024

বেসনের বরফি

সাথে ঘি ,গুড়া দুধ ,চিনি আর এলাচ গুড়া দিয়ে করা।


মোল্ড দেশ থেকে Bake a Cake পেইজ থেকে আনিয়েছি।

মানুষের জীবন ক্ষনস্থায়ী , জানার পরও আমরা কত কিছু করি ,করতে চাই।নানা রকম মসলার সম্ভার।
26/06/2024

মানুষের জীবন ক্ষনস্থায়ী , জানার পরও আমরা কত কিছু করি ,করতে চাই।

নানা রকম মসলার সম্ভার।

Still life photography.
19/06/2024

Still life photography.

Still life photography.
09/05/2024

Still life photography.

আর তোমরা যমীনে ফাসাদ করো না তার সংশোধনের পর এবং তাঁকে ডাক ভয় ও আশা নিয়ে। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সূর...
01/05/2024

আর তোমরা যমীনে ফাসাদ করো না তার সংশোধনের পর এবং তাঁকে ডাক ভয় ও আশা নিয়ে। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী।
সূরা: আরাফ, আয়াত ৫৬

আমার পেইজ এর পোষ্ট কি কেউ দেখতে পাচ্ছো না?  অনেক দিন পোষ্ট করা হয় নি। নিয়ম কি বদলেছে কিছু? কেউ জানলে বলো প্লিজ।
29/04/2024

আমার পেইজ এর পোষ্ট কি কেউ দেখতে পাচ্ছো না? অনেক দিন পোষ্ট করা হয় নি। নিয়ম কি বদলেছে কিছু? কেউ জানলে বলো প্লিজ।

Spring vive on my table. Lilac drink.
29/04/2024

Spring vive on my table.
Lilac drink.

Alhamdulillah 🥳I had been keeping this under my hat for a few months now, but can finally reveal today that I have made ...
04/04/2024

Alhamdulillah

🥳I had been keeping this under my hat for a few months now, but can finally reveal today that I have made it through to the shortlisting of this prestigious competition.
Pink Lady Food Photographer of the Year
'Thousands of entries poured in from over 65 countries across the world.'

One of my five entries got shortlisted. If that's as far as I get, I am over the moon. The photographs selected are amazing. I'm so proud to have been selected in one categorie 😁

Click on the link to see the reel.
https://www.instagram.com/reel/C5VQNkNvSxg/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Still life.
31/01/2024

Still life.

ছবির পেছনের গল্প --হসপিটাল থেকে বাসায় ফেরার পথ দুটো ,এক্টা হাই স্পিডে যাওয়ার অন্যটি ম্যাক্সিমাম ৩০ স্পিডে যাওয়া যায়। কেম...
03/12/2023

ছবির পেছনের গল্প --

হসপিটাল থেকে বাসায় ফেরার পথ দুটো ,এক্টা হাই স্পিডে যাওয়ার অন্যটি ম্যাক্সিমাম ৩০ স্পিডে যাওয়া যায়। কেমোথেরাপি দেয়ার আগের দিন হসপিটালে জরুরী এক্টা টেস্ট করার জন্য যেতে হয়েছিল ,ফেরার পথে নেভিগেশন কম স্পিডে যাওয়া পথটি ধরে নিয়ে এসেছিল।

আমি সারা জীবনই সারা ঋতুতে পথের দুধারের দৃশ্য দেখতে থাকি ,একই রাস্তায় বার বার গেলেও চোখ দুই ধারের বাড়িঘর ,গাছপালা ,জংগল ,দোকানপাট গাড়ি ,গ্যারেজ ,বাগান যাইই থাকুক তা দেখতে থাকি।যে কেউ দেখলে ভাবতে পারে জীবনের প্রথম আমি গাড়িতে চড়েছি।এই রাস্তাটা ধরে বাড়িতে খুব কম ফেরা হয় ,কিন্তু সারিবদ্ধভাবে এই গাছ গুলো আমার সব সময়ই ভালো লাগতো,অনেকদিন ভেবেছি এখানে ফটোগ্রাফি করতে আসবো।
এই জায়গাটা আমার বাসা থেকে নয় মিনিটের ডাইভ। ২০১৮ সাল থেকে ভাবছিলামই ,কিন্তু ফটোগ্রাফি করতে আর আসা হয় নি।
তো সেদিন এই পথ দিয়ে ফিরছিলাম ,আর দু পাশের দৃশ্য দেখছিলাম।অনেক দিনের ইচ্ছে ছিল অটামের হলুদ বা কমলা পাতায় ভরা এমন এক্টি ব্যাকগ্রাউন্ডে ফটোগ্রাফি করার।
মিনশেকে অনুরোধ করে গাড়ি থামিয়ে মোবাইলে কয়েক্টি ছবি ও ভিডিও করে বাসায় ফিরলাম।

সেদিনই ছিল হাতে এক্টি দিন,অটাম একবারে শেষ দিকে অনেক এলাকায় গাছেদের পাতা ঝরানো শেষ।প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল।বেশির ভাগ জায়গার গাছের পাতা আর বৃষ্টির পানি মিশে কেমন মিয়ে গিয়েছে রং। কাংখিত সেই এড়িয়ার পাতাও পঞ্চাশ ভাগ ঝরে গিয়েছে। তাও কি যে মোহনীয় এক দৃশ্য ,কি যে সুন্দর।

বাসায় এসে যোহর সালাত আদায় করে ,হাতের টুকটাক কাজ সেরে ছেলেকে আবার অনুরোধ করলাম।প্রথমে রাজি হয় নি ,আমার মলিন মুখ দেখে বললো "আচ্ছা রেডি হও "।
এদিকে আকাশ এই রোদ আবার এই অন্ধকার হয়ে আসছে।মনে মনে বললাম যা হয় হবে।আজ না তুলতে পারলে এবছর আর তোলা হবে না।

আমার কেমো দেয়ার পর প্রথম ১২/১৩ দিন প্রচন্ড শরীর খারাপ থাকে। আল্লাহর অশেষ কৃপায় কয়েকদিন এক্টু ভালো থাকার পর পরের সেশনের কেমো দেয়ার দিন এসে যায়। আর সেদিনের পর অটামের এই পাতা দু একদিনের মধ্যেই সব ঝরে যাবে। তাই তাড়াতাড়ি হাতের কাছে যা পেয়েছি তা গুছিয়ে গাড়িতে বসলাম। তারপর খুব দ্রুত গতিতে ট্রাইপড ,টেবিল ,চেয়ার সেট করে শট নেয়া।

Address

Birmingham
B33

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munni's photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munni's photography:

Share