10/01/2024
السلام عليكم ورحمة الله وبركاته
১) একটি সাক্ষাৎকারে একজন সাংবাদিক প্রত্যক্ষদর্শী ভাইকে
প্রশ্ন করছেন একজন জানালা দিয়ে তাঁর মাথা বের করে
রেখেছেন সে বিষয়টি সম্পর্কে বলুন আসলে কি হয়েছিল....…...
লোকটি উত্তরে বলল, তিনি বাঁচার জন্য আপ্রান চেষ্টা করেছেন
এবং আমাদের কাছে সাহায্য চাচ্ছিলেন কিন্তু ট্রেনটি মাটি
থেকে উচ্চতা বেশি থাকায় আমরা তাঁকে বাঁচাতে পারিনি। তবে
সে বারবার আমাদের কাছে বলছিল ট্রেনে আমার বউ বাচ্চা
আছে ভাই ওরা পুরে গেছে।
২) অথচ পুরো ফেসবুক পাড়ায় ঘুরে বেড়াচ্ছে একটি উক্তি "আমার বউ বাচ্চা পুড়ে গেছে আমি বের হয়ে কি করবো?".
এবার আপনার বা আপনাদের কাছে আমার প্রশ্ন ঐ উক্তি
আদৌ ব্যক্তিটি করেছে বলে আপনারা কি প্রমান করতে
পারবেন?!!! প্রত্যক্ষ যারা করেছেন তাদের বক্তব্য আর
স্ট্যাটাসে ঘুরে ফেরা এই উক্তিটির কি মিল পাচ্ছেন???
কিন্তু তারপরও আমাদের শেয়ার করতে হবে ছড়িয়ে দিতে হবে
যাচাই বাছাই ছাড়াই!!!!!
শুধুমাত্র এই একটি ঘটনাই না, যখনই কিছু কেউ প্রচার
করে যাচাই বাছাই ছাড়াই বিশ্বাস করা এবং ছড়িয়ে
দেওয়া হচ্ছে আমাদের প্রধান কাজ।
আমাদের এতটুকু আবেগী মন্তব্যের কারনে তার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠে যায় যে লোকটা কি আগুনে পুড়ে মরলো নাকি আত্মহত্যা করলো, তাই নয় কি..!?
একবার হলেও আপনার আমার মনে এমন প্রশ্ন জাগেনি..!?
নিচের আয়াত ও হাদিসটি পড়ুন।
يأيها الذين ءامنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما
بجهله فتضبخوا على ما فعلتم تدمين
হে ঈমানদারগণ! যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো
বার্তা নিয়ে আসে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখ,
এ আশঙ্কায় যে, অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে
আক্রমণ করে বসবে, ফলে তোমাদের কৃতকর্মের জন্য.তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। সুরা হুজুরাতঃ ৬
أن النبي صلى الله عليه وسلم قال: «كفى بالمرء كذبا أن يحدث بكل
ما سمع
رواه مسلم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কোন
ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে
যা শুনে তাই বলে বেড়ায়। (মুসলিম)
ধরুন কেয়ামতের দিন লোকটি উঠল এমনবস্থায় যে, সে
আসলে আত্মহত্যা করেনি কিন্তু আমরা যারা তাঁকে স্ট্যাটাস
এর মাধ্যমে আত্মহত্যাকারী সাব্যস্ত করেছি অপবাদ দানকারী
হিসেবে যদি আমাদের আল্লাহর কাছে হিসেব দিতে হয়???
ভেবেছেন?? ভাবেননি ......
যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা
পরিচালিত হয়ো না। (সূরা ইসরাঃ ৩৬)
অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তা লিপিবদ্ধ
করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। [ক্বফঃ১৮)
আমরা দিনশেষে আবেগ ব্যবসায়ী !!!!
আসুন রাসুল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম কে আদর্শ
হিসেবে গ্রহন করি আবেগ ব্যবসাকে পরিত্যাগ করি। আবেগ
অবশ্যই থাকবে তবে তা লাগামহীন হবেনা। আল্লাহ সুবহানাহু
ওয়া তা'আলা আগে আমাকে আমল করার তাউফিক দান
করুন, আমীন।