27/01/2026
আমরা যারা দেশের বাহিরে থাকি ,আমাদের তো ফ্রুজেন মাছ এবং মাংস ছাড়া কোন গতি নেই!মাংস কোন রকম খাওয়া গেলেও মাছ তো কেমন যেন তেল এর গন্ধ বা আঁশটে গন্ধ লাগে!সেক্ষেত্রে মাছ আঁশ ছাড়িয়ে,পানিতে ২-৩ বার ধুয়ে লবণ এবং লেবুর রস (লেবুর রস না থাকলে ভিনেগার)দিয়ে ২০-৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন।তারপর ভাল করে ধুয়ে রান্না করবেন!দেখবেন স্বাদ তুলনামূলক ভাবে আগের থেকে ভালো লাগছে!মাছের পেটি থেকে তেলতেলে গন্ধ টা গায়েব হয়ে গেছে!এ পদ্ধতিতে ব্রয়লার মুরগি ও ধুতে পারেন এতে করে যেকোন বাজে গন্ধ দূর হয়ে যাবে!