দু'আ কবুলের গল্প シ︎

দু'আ কবুলের গল্প シ︎ আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ❤️

16/03/2026

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

14/03/2026

শবে কদরের আমল হলো:
ক. নফল নামাজ [১] তাহিয়‍্যাতুল অজু, [২] দুখুলিল মাসজিদ, [৩] আউওয়াবিন, [৪] তাহাজ্জুদ, [৫] সালাতুত তাসবিহ [৬] তাওবার নামাজ, [৭] সালাতুল হাজাত, [৮] সালাতুশ শোকর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া।

খ. নামাজে কিরাত ও রুকু-সেজদা দীর্ঘ করা।

গ. কোরআন শরিফ [১] সুরা কদর, [২] সুরা দুখান, [৩] সুরা মুয্যাম্মিল, [৪] সুরা মুদ্দাচ্ছির, [৫] ইয়া-সিন, [৬] সুরা ত-হা, [৭] সুরা আর রহমান ও অন্যান্য ফজিলতের সুরাসমূহ তিলাওয়াত করা;

ঘ. দরুদ শরিফ বেশি বেশি পড়া;

ঙ. তাওবা-ইস্তিগফার অধিক পরিমাণে করা;

চ. দোয়া-কালাম, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার ইত্যাদি করা;

ছ. নিজের জন্য, পিতা-মাতার জন্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সব মোমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা।

14/03/2026

আজ ২৫ এ রমাদ্বন একটি বিজোড় রাত, আমরা চেষ্টা করি সালাতুত তাসবীহ স্বলাত আদায় করে নিই।🌼

12/03/2026

আজকের আবহাওয়াটা বেশ সুন্দর। শবে কদর হওয়ার সম্ভাবনা আছে কি?

10/03/2026

রমাদানের শেষ ১০ দিনে এই ৫ টি দুআ বেশি বেশি পাঠ করুন-

• প্রথম দু'আ- দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের দু'আ:

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَةً وَّ فِی الۡاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের ‘আযাব থেকে রক্ষা করো।

[সূরা আল-বাকারাহ ২:২০১]

• দ্বিতীয় দু'আ- নেককার স্ত্রী সন্তান লাভের দু'আ:

رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

অর্থঃ হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।

[সূরা আল-ফুরকান ২৫:৭৪]

• তৃতীয় দু'আ- নিজে এবং বংশধররা যেন নিয়মিত নামাজ কায়েমকারি হয় ( মুকিমুস সলাত)

رَبِّ اجۡعَلۡنِیۡ مُقِیۡمَ الصَّلٰوةِ وَ مِنۡ ذُرِّیَّتِیۡ ٭ۖ رَبَّنَا وَ تَقَبَّلۡ دُعَآءِ
অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের প্রতিপালক! তুমি আমার দোয়া কবুল কর।

[সূরা ইবরাহীম -১৪:৪০]

• চতুর্থ দু'আ- আল্লাহর অনুগ্রহ কামনার দু'আ:

رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ

অর্থঃ হে আমার পালনকর্তা! তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে আমি তো তারই ভিখারী।

[সূরা আল-কাসাস-২৮:২৪]

• পঞ্চম দু'আ- ক্ষমা ও নিরাপত্তা লাভের দু'আ:

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

অর্থঃ হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও’।

[সুনানে ইবনে মাজাহ,৩৮৫০]

শেয়ার করুন

10/03/2026

লাইলাতুল কদর যেন মিস না হয়—
রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে (২১, ২৩, ২৫, ২৭, ২৯) কদরের রাতকে তালাশ করো! 🤍

রাসূলুল্লাহ (ﷺ)বলেছেন–
তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো!
এই দোআটি রাসূলুল্লাহ (ﷺ)লাইলাতুল কদরের রাতে বেশি বেশি পড়তে বলেছেন–

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি!

অর্থ:হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন!অতএব, আমাকে ক্ষমা করে দিন!🤍

09/03/2026

কদর যেন মিস না হয় ,,,,
゚viralシ

09/03/2026

লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রাত এক হাজার মাসের চেয়েও উত্তম। (সূরা কদর, আয়াত নং: ৩)

লাইলাতুল কদরে কী কী বাস্তবসম্মত আমল করবেন?

১) প্রতিদিন সামান্য হলেও সাদাকা দিন।
রামাদানের শেষ ১০ রাতে প্রতিদিন এক টাকা হলেও দান করুন। যদি তা কদরের রাতে পড়ে যায়-আপনার সাদাকার সওয়াব ১০০০ মাস ধরে সাদাকা করার শামিল হয়ে বহুগুণে বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ।

২) রামাদানের শেষ ১০ রাতের প্রত্যেক রাতে অন্তত দুই রাকাআত নফল নামাজ পড়ুন।
যদি আপনার এই নামাজ কদরের রাতে পড়ে যায়, ইনশাআল্লাহ এটা ১০০০ মাস+ ধরে নফল ইবাদতের সওয়াবের মতো বিশাল হয়ে যেতে পারে!

৩) শেষ দশ রাত প্রতিদিন কুরআন তিলাওয়াত।
এক পৃষ্ঠা হোক, ২০ মিনিট হোক, ১ ঘণ্টা হোক, আপনি শেষ ১০ রাতে কুরআনের সাথে বিচ্ছিন্ন থাকবেন না। ভাবুন, আপনার তিলাওয়াত যদি কদরের রাতে পড়ে যায়, ইনশাআল্লাহ সেটা ১০০০ মাস ধরে কুরআন পড়ার সওয়াবের শামিল হতে পারে! আপনি কি কখনো ১০০০+ মাস ধরে কুরআন এমনি এমনি পড়তে পারতেন? সুবহানাল্লাহ! এবার পারবেন যদি এই ১০টি রাতকে কাজে লাগান।

৪) কুরআন বুঝে পড়ার চেষ্টা করুন।
এক আয়াতের অর্থ, এক লাইনের তাফসির নোট-যতটুকু পারেন পড়ুন এই রাতে। কুরআন নাযিলের রাতে কুরআন বুঝে না পড়লে কীভাবে হবে? হতে পারে আপনার "বুঝে কুরআন পড়া" ১০০০ মাস ধরে চলা এক আমলের মতো ওজন পেতে পারে, ইনশাআল্লাহ।

৫) এ রাতে আল্লাহর সাথে কথা বলুন।
ভয়, কষ্ট, অপরাধবোধ, স্বপ্ন, আপনার মনের সব চাওয়া-পাওয়া-সবকিছুই এই রাতে আল্লাহকে বলুন। শেষ ১০ রাতজুড়ে প্রতিরাতেই আল্লাহর সাথে কথা বলুন। আপনার এই দুআ যদি কদরের রাতে উঠে যায়, ইনশাআল্লাহ তবে সেই দুআ, আল্লাহর অনুমতিতে, ১০০০ মাস ধরে দুআ করার মতো কবুলিয়াতের দরজাগুলো খুলে দিতে পারে।

৬) দুআর লিস্ট বানিয়ে নিন।
ঈমান, সুস্থতা, হালাল রিজিক, পরিবারে বরকত, সন্তানদের হিদায়াত, উম্মাহর শান্তি, মযলুমের কষ্টের অবস্থান-সব লিস্ট বানিয়ে চাইতে থাকুন। আপনি চাইতে চাইতে ক্লান্ত হলেও আল্লাহ দিতে দিতে ক্লান্ত হন না। আর যদি এই চাওয়া লাইলাতুল কদরে পড়ে যায়, ভাবুন কত চমৎকার ফায়সালা হতে পারে আপনার জন্য!

৭) লাইলাতুল কদরের মাসনূন দুআটি বেশি বেশি পড়ুন
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি (اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي)
-এ দুআটি শুদ্ধ উচ্চারণে বারবার পড়ুন প্রতি রামাদানের রাতেই। এই দুআ যদি লাইলাতুল কদরে উঠে যায়, ইনশাআল্লাহ আপনার জন্য ক্ষমার দরজা অবিশ্বাস্যভাবে খুলে যেতে পারে। (জামিউত তিরমিজি, হাদীস নং: ৩৫১৩)

৮) এ রাতে ছোট-বড় সব ভালো কাজের সুযোগ লুফে নিন।
রান্নায় সাহায্য, বাসন ধোয়া, আত্মীয়ের খোঁজ নেওয়া, রাগ ছেড়ে দেওয়া, গিবত বন্ধ করা-এসবই ইবাদত হতে পারে নিয়ত ঠিক থাকলে। আর যদি এই কাজটা লাইলাতুল কদরে পড়ে যায়, ইনশাআল্লাহ তার সওয়াব ১০০০ মাস+ ধরে চলা আমলের মতো বিশাল হতে পারে! সুবহানাল্লাহ! আসলেই আমরা আমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করব?... যিনি আমাদের লাইলাতুল কদরের মতন একটি রাত উপহার দিয়েছেন।

একটি গুরুত্বপূর্ণ সতর্কতা
লাইলাতুল কদরের "রাত" শুরু হয় মাগরিবের পর থেকেই

আমাদের প্রচলিত অভ্যাসে অনেকেই রাতের আমল বলতে, রাত ১২টার পর থেকে আমল শুরু করাকে ধরেন। কিন্তু ইসলামী হিসেবে রাত শুরু হয় মাগরিবের পর থেকেই। অর্থাৎ ২০তম রোজার ইফতারের পর থেকেই ২১তম রাত শুরু হয়ে যায়। উদাহরণস্বরূপ, হতে পারে এই বছর ২১শে রামাদানে লাইলাতুল কদর হবে, তাই আপনি মাগরিবের সময় থেকেই সচেতন হয়ে যাবেন লাইলাতুল কদর পালন করার জন্য। ইফতারের পর থেকে আপনার আমল-সাদাকা, সাহায্য, দুআ, ইবাদত-সবই কদরের রাতের আমল হিসেবে পড়ে যেতে পারে।

ঠিক একইভাবে, ইফতারের পর ঝগড়া-বিবাদ, গিবত, বাজে কথায় লিপ্ত হয়ে যেন আমরা নিজেদের হাতেই কদরের রাতের বরকতের দরজা বন্ধ না করে দিই। আল্লাহ আমাদের এমন হতভাগা হওয়া থেকে হেফাজত করুন। ধরুন রামাদানের শেষ ১০ রাত চলছে এবং ইফতারের পর আপনি কারও সাথে ঝগড়া শুরু করলেন। তাহলে আপনার একটি গুনাহ জমা পড়ে গেল কদরের রাতেই যদি ওই দিন লাইলাতুল কদর হয়ে থাকে। আল্লাহ মাফ করুন, এভাবে আপনি লাইলাতুল কদর থেকে নিজেকে বঞ্চিত করবেন না। তাই রামাদানের শেষ ১০ রাতে মাগরিবের পর থেকেই সতর্ক হয়ে যাবেন 'কদরের রাতের আমল' করার ব্যাপারে।

04/03/2026

রমাদান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।

— সূরা বাকারাহ, ২ : ১৮৫ (আয়াতাংশ)

27/02/2026

সাওম পালনকারীদের জন্য সাহরী ও ইফতারের মুহূর্তগুলো শুধু খাবারের সময় নয়; বরং তা আল্লাহ সুবহানাল্লাহু তা'আলার রহমতের বৃষ্টি বর্ষিত হওয়ার সময়— যেখানে সাওম পালনকারীর দু'আ কবুল হয়, গুনাহ মোচন হয় এবং হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে।

লেখা : মাহমুদুল হাছান

25/02/2026

রাসূল ﷺ বলেছেন—
যে ব্যক্তি ১০ বার সূরা আল-ইখলাস পড়বে,
তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে।
(হাদিস: মুসনাদ আহমাদ)

✨ ছোট আমল, বড় সওয়াব।

চলুন ময়না এখনি জান্নাতে একটি ঘর তৈরি করে ফেলি
ইং শা আল্লহ তৈরি করে আলহামদুলিল্লাহ বলুন ❤️

আলহামদুলিল্লাহ ❤️

23/02/2026

ইয়া রব্বী!

আপনি আমাদের মা গুলোকে ভালো রাখুন সুস্থ রাখুন। কবরবাসীর গুনাহ মাফ করে দিন!
এই রমাদানে আপনার কাছে অজস্র চাওয়া ইয়া রব্বানা! আপনার বান্দির গুছিয়ে বলতে না পারা প্রতিটি দুআ আপনি আফিয়্যাতের সাথে কবুল করুন।

আমিন ইয়া রব্বাল আলামিন

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque দু'আ কবুলের গল্প シ︎ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager