14/08/2023
এত কষ্ট কেন পাচ্ছি জানি না 😰 মানুষটা কী কষ্টই না পেয়ে গেলেন। গতকালের হাসি হয়তো জান্নাতের সুসংবাদেরই ইঙ্গিত ছিল। তিনি অমর হয়ে থাকবেন মুসলিম মিল্লাতের কাছে। পরবর্তি হাজারো প্রজন্মের কাছে তিনি একটি ইতিহাস হয়ে থাকবেন ইনশাআল্লাহ।
তাঁর জানাযা ও ইন্তেকাল পরবর্তি কোনো কাজে সামান্যধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহব্বান থাকবে রাষ্টের কাছে।
লক্ষ লক্ষ মানুষ তাঁকে কাছে পেতে চেয়েও পায়নি। নতুন প্রজন্ম একটু ছুঁতে চেয়েছে, কিন্তু পারেনি। সামনে বসে তাঁর দরাজ কণ্ঠের তাফসীর শুনবে, পূরণ হয়নি সে আশাও।
তাঁর জানাযায় যেন সবাই শরীক হতে পারে সেটাতে প্রতিবন্ধক হবেন না মেহেরবানী করে। যত অপবাদই দেন কিংবা দোষিও যদি হয় তবুও তাঁকে দেশের লক্ষ লক্ষ মানুষ মনপ্রান উজার করে ভালোবাসে।
রহমাতুল্লাহি আলাইহি