Nurul Absar Parvej

  • Home
  • Nurul Absar Parvej

Nurul Absar Parvej মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দি?

25/08/2025

অর্থের অভাবে পুরুষ তার
পরিচয় হারায়,
সম্মান হারায়, আবার,
কখনো প্রিয় মানুষকেও হারায়।

🌿💔 "সিলেটের সাদাপাথর শুধু পাথর নয়—এটি ছিল আমাদের প্রকৃতির হৃদস্পন্দন, সংস্কৃতির সৌন্দর্য, পর্যটনের প্রাণ আর ভবিষ্যৎ প্র...
12/08/2025

🌿💔 "সিলেটের সাদাপাথর শুধু পাথর নয়—এটি ছিল আমাদের প্রকৃতির হৃদস্পন্দন, সংস্কৃতির সৌন্দর্য, পর্যটনের প্রাণ আর ভবিষ্যৎ প্রজন্মের অমূল্য সম্পদ। সেই অপূর্ব শিল্পকর্ম আজ লুটেরাদের হাতে ধ্বংস, যা শুধু পরিবেশের নয়, আমাদের বিবেকেরও চরম ক্ষতি। যারা এই লুট করেছে তারা প্রকৃতির শত্রু, আর যারা চুপ আছে তারাও সমান অপরাধী। যদি এখনই আমরা সোচ্চার না হই, রুখে না দাঁড়াই, তাহলে একদিন এই সাদাপাথর থাকবে শুধু পুরনো ছবিতে আর গল্পে। তখন আমাদের সন্তানরা প্রশ্ন করবে—‘তোমরা কি শুধু দেখেই গিয়েছিলে?’ আসুন, প্রকৃতির এই রত্ন রক্ষায় আজই আমরা সবাই একসাথে আওয়াজ তুলি!" 🌊⚠️

একজন ব্যবসায়ীকে রাজধানীর বুকে এমন নৃ-শংস কায়দায় হ/ত্যা করা হয়েছে, কিন্তু আশেপাশে কেউ এগিয়ে আসেনি তাকে বাঁচাতে।২৮শে ...
11/07/2025

একজন ব্যবসায়ীকে রাজধানীর বুকে এমন নৃ-শংস কায়দায় হ/ত্যা করা হয়েছে, কিন্তু আশেপাশে কেউ এগিয়ে আসেনি তাকে বাঁচাতে।
২৮শে অক্টোবর লগি-বইঠা দিয়ে মানুষ মরার পরেও লাশের উপর নৃত্য করেছিল আওয়ামী লীগ, যা এই যুগে এসে মনে করিয়ে দেয় আমাদের ! এমন নিষ্ঠুর কার্যকলাপ আমাদের নতুন প্রজন্মের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করে।

সবচেয়ে লজ্জার বিষয় হলো, শত শত মানুষ দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ একটু সাহস করে এগিয়ে আসেনি।

ছি ছি ছি!
যেখানে যুবদল নেতার ভয়ে একটি নিরীহ মানুষকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি, নিহত ভাই ও নাকি যুবদলের কর্মী ছিল। যাদের হাতে নিজের দলের কর্মীরা নিরাপদ না তারা ক্ষমতায় আসলে সাধারণ মানুষের নিরাপত্তা কেমনে দিবে।

সংস্কার না করে এই অবস্থায় নির্বাচন হলে সাধারণ মানুষ ভোটের দিন ভোটকেন্দ্রে যাবে কীভাবে?
কোন সাহসে?

আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।😭😭😭😭😭

21/04/2025

"৭১ না দেখেও কেবল ইতিহাস যেনে আপনি ৫৩ বছর পরে এসেও যদি পাকিস্তানকে ঘৃণা করতে পারেন'! তাহলে নিজ চোখে ভারতের আগ্রাসন দেখে চুপ কেন? ভারতের মুসলিম ওরা তো আমাদের "ভাই" ওরা আমাদের বোন।

12/11/2024

খাদকের চেয়ে ক্ষুধার্ত প্রাণী গুলি বেশি ভয়ংকর!
রাজনীতি হোক দেশ ও দশের কল্যাণে।
জুলাই বিপ্লব সফল ও সার্থক হোক।

05/11/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ সেশনে কোটা সংক্রান্ত আপডেট:

১. কোটা রিভিউ কমিটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে যে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা থাকবে না পূর্বের মত, মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম পর্যন্ত কোটা সীমাবদ্ধ থাকবে।

২. রিভিউ কমিটি আরেকটা কয়েকটা কোটার বিষয়েও রিভিউ চলমান রেখেছে। পরবর্তী মিটিং এর পরে সেগুলো নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পোষ্য কোটার ব্যাপারেও আলাপ আলোচনা হয়েছে, তবে বাতিলের সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। পক্ষে-বিপক্ষে মিলে এই ডিসিশন পেন্ডিং আছে।

ওপরে বর্ণিত ২ নাম্বার পয়েন্ট নিয়ে আমার ব্যক্তিগত অভিমত হলো— ভর্তি পরীক্ষায় এই পোষ্য কোটা পুরোপুরি বাতিল হওয়া উচিৎ। ভার্সিটির শিক্ষকদের ছেলেমেয়েরা এটলিস্ট সমাজের বহু মানুষের তুলনায় বহুগুণ বেশি প্রিভিলেইজড, তাদের জন্য কোটা লাগবে কেন? তাদের জন্য কোটা বরাদ্দ রাখার মানে হলো অন্যদের প্রতি বৈষম্য করা। তাই কোনরূপ কোন শর্ত ছাড়াই এই পোষ্য কোটা সিস্টেম বাতিল করা উচিৎ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন পোষ্য কোটাও পুরোপুরি বাতিল করে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসেন। এই ব্যাপারটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে বলেই বিশ্বাস রাখি।

ব্যাংক ডাকাতির টাকায় মায়ের নামে জেয়াফত। অথচ তার ডাকাতির কারণে এসআইবিএল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের গ...
23/10/2024

ব্যাংক ডাকাতির টাকায় মায়ের নামে জেয়াফত। অথচ তার ডাকাতির কারণে এসআইবিএল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আজকেও দেখলাম চাঁদপুরের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে তালা দিয়েছে গ্রাহকদের গচ্ছিত অর্থ ফেরত না পাওয়ার কারণে।

23/10/2024

ক্ষমতা হারানোর বেদনা আমিও বুঝি.!🙂

ক্লাস ৪ এ ক্লাস ক্যাপ্টেন ছিলাম। খুশিতে টানা ১০ দিন স্কুলে যাইনি। স্কুলে গিয়ে দেখি আমাকে বাদ দিয়ে দিছে.! 😫🥲

20/10/2024

নিম্নে উল্লেখিত ব্যাক্তিদের ব্যাংক হিসাব জব্দ করে তদন্তের জন্য "দুদক" এর প্রতি অনুরোধ করা হল।

(১) ২০১৪, ২০১৮,২০২৪ নির্বাচিত সকল সংসদ সদস্য ও তাদের পিএস এবং এপিএস

(২) বিগত "বারো বছরের" সকল জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও পৌরসভা মেয়র

(৩) বিগত "বারো বছরের" সকল সিটি কর্পোরেশন মেয়র ও কাউন্সিলর

(৪) বিগত "বারো বছরের" সকল জেলা আদালতের
জজ, হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি
(৫) বিগত "বারো বছরের" বিভাগীয় সকল পুলিশ কমিশনার (DIG)

(৬) বিগত "বারো বছরের" সকল পুলিশ সুপার ও অতিরিক্ত (SP & ASP)

(৭) বিগত "বারো বছরের" সকল জেলা প্রশাসক (DC)

(৮) বিগত "বারো বছরের" সকল থানার সকল এসিল্যান্ড, ওসি ও দারোগা

(৯) বিগত "বারো বছরের" সকল ইউ এন ও

(১০) বিগত "বারো বছরের" সকল পুলিশ প্রধান (IGP) ও অতিরিক্ত

(১১) বিগত "বারো বছরের" সকল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার

(১২) বিগত "বারো বছরের" পুলিশের বিভিন্ন শাখার সকল প্রধান

(১৩) বিগত "বারো বছরের" RAB, BGB, ANSAR - এর প্রধান এবং এদের বিভিন্ন সেক্টরের সকল প্রধান

(১৪) বিগত "বারো বছরের" DGFI, NSI, DB, CID - এর প্রধান

(১৫) বিগত "বারো বছরের" সকল মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিব

(১৬) বিগত "বারো বছরের" সশস্ত্রবাহিনীর সকল প্রধান সহ তাদের বিভিন্ন ইউনিটের প্রধান

(১৭) বিগত "বারো বছরের" সকল ব্যাংক এর প্রধান এবং তাদের সকল জেলা শাখার প্রধান

(১৮) বিগত বারো বছরের সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

(১৯) বিগত "বারো বছরের" আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ জেলা পর্যায়ের সকল সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক

(২০) এস আলমের, আইএফআইসি, বেক্সিমকোর মতো আরও যত শিল্পপতি নামের রাগব বোয়াল আছে এদের সকলের

(২১) বিগত ১২ বছরের সকল সরকারি - বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও উপাচার্য

লেখক: রাব্বি চৌধুরী

লজ্জাহীন প্রাণীরা বলেআগেই ভালো ছিল।৯০ টাকার পেট্রোল ১৩৫ টাকা এক রাতেই, সেটা ভালো ছিল,৮০ টাকার ডিজেল কেরোসিন ১২০ আগেই ভাল...
18/10/2024

লজ্জাহীন প্রাণীরা বলে
আগেই ভালো ছিল।
৯০ টাকার পেট্রোল ১৩৫ টাকা এক রাতেই, সেটা ভালো ছিল,
৮০ টাকার ডিজেল কেরোসিন ১২০ আগেই ভালো ছিল,
১০০ টাকার সয়াবিন তেল ৬ মাসের মধ্যে ১৮০ টাকা হয়েছিল, আগেই ভালো ছিল,
৭০ টাকার চিনি ১৩০ টাকা হয়েছিল আগেই ভালো ছিল,
১২০ টাকার মুরগী ২৪০ /২৭০ হয়েছিল আগেই ভালো ছিল, ৫০ টাকার পেয়াজ ২০০ হয়েছিল আগেই ভালো ছিল,
৪০ টাকার চনার ডাল ৮০ টাকা হয়েছিল আগেই ভালো ছিল
৭০ টাকার মুসর ডাল ১৩০ হয়েছিল আগেই ভালো ছিল, ডিমের ডজন ১৭০ গেছিল আগেই ভালো ছিলো,
২০ টাকার আলু ৫০/৬০ হয়েছিল আগেই ভালো ছিল, লজ্জা করেনা এইসব বলতে!
আগে চুরির টাকা ছিল তাই দাম হলেও সমস্যা হয়নি, এখন কাজ করে কিনে খেতে হচ্ছে তাই সমস্যা হচ্ছে!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Absar Parvej posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurul Absar Parvej:

  • Want your business to be the top-listed Photography Service?

Share