আবেগ ? লেখা-লেখি করি ✍️

14/01/2026

২০২৬ সালের বই মেলাতে গিয়ে

সে-দিনের উৎসবমুখর আলোর সজ্জা ও প্রচুর মানুষের আনাগোনা দেখে, উৎফুল্ল মন আর বাঁধা মানলো না।

প্রবেশের পর সারি সারি বইয়ের স্টল ও আমাদের জন্য অপেক্ষায় বসে বই বিক্রেতা,ভারী সুন্দর সেই দৃশ্য।

হঠাৎ যেন শুনতে পেলাম তীব্র শব্দের মাঝে বইগুলোর চিৎকার,বলছে তোমরা এদিক-ওদিক কোথায় ছুটছো আমি তো এখানে তোমাদের অপেক্ষায়।

তার সঙ্গে দেখলাম মানুষের অনিচ্ছার প্রকাশ অর্থাৎ পাত্র থাকার সত্ত্বেও পূর্ণ করার অনিচ্ছা।
হয়তো এই অনিচ্ছা যদি বিপরীতে কাজ করতো, রাতে রাতে পাল্টে যেত আমাদের ধরিত্রী ।

ইস,যদি বইগুলি কথা বলতে পারতো,ইচ্ছা প্রকাশ করতে পারত, যদি শুরু হতো আমাদের এক নতুন অধ্যায় ,বদলে যেত জীবন পাল্টে যেত ধরিত্রী।

নয়ন দেবনাথ।

04/01/2026

জীবন - মরণ

একাধিক লড়াইয়ের পর মন যখন ব্যর্থ,
তখন একটা কথাই ভেসে আসে থাক ছেড়ে দিই।

মনের গভীরে দুঃখ,বেদনার ঝড় যেন প্রকাশ
পায় নীরবতার ছলে , যা আরও বেশি কষ্টকর ।

হার মানার ইচ্ছাটা স্থির হয়েও যেন হয়না ।
মনের কথা আর দৃশ্যমান পরিস্থিতি দুটোই ভিন্ন লাগে তখন।

হঠাৎ ব্যর্থময় পথ বাঁক নেয় প্রথম থেকে শুরু করার ইচ্ছায় ।
সমস্ত চেষ্টা , প্রবল উচ্ছ্বাস, কেমন করে পাল্টে যায় তারই কারণ মেলে না ।

মনে হয় "জীবনে সব পাওয়া ব্যর্থ" যতদিন না তা মনকে স্পর্শ করে।

নয়ন দেবনাথ।

Adresse

Kanyabayonga

Heures d'ouverture

Lundi 09:00 - 17:00

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque আবেগ ? publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager