05/29/2025
আমি আগামী জুন মাসের ৬ তারিখ কানাডার Hike of a Lifetime নামে পরিচিত West Coast Trail করার চেস্টা করতে যাচ্ছি। এই হাইকটা ব্রিটিশ কলম্বিয়ার ভেঙ্কুভার আইল্যান্ড দ্বীপের প্যাসিফিক রিম ন্যাশনাল পার্ক এর coastal wilderness এ অবস্থিত। ৬ দিন একটা ব্যাকপ্যাক এ যা কিছু জায়গা হয়, শুধু তাই নিয়ে রোদ বৃষ্টি ঝড় - জোয়ার, ভাটা, গভীর কাদা, ১০০+ ল্যাডার, স্রোত ওয়ালা নদী পারাপার ইত্যাদি করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটা, নেটওয়ার্কের বাইরে।
এর আগে আমি একা সর্বোচ্চ ৪ দিনের হাইক করেছিলাম, The Rockwall Trail এ।
কিন্তু ৬ দিন (ফেরি, লজিস্টিকস সহ ৭দিন) এর অনসাপর্টেড টানা ব্যকপাকিং ট্রিপ এই প্রথম।
ইচ্ছা আছে ট্রিপের পর এই পেজে সিরিজ আকারে প্রস্তুতি, প্রতিদিনের অভিজ্ঞতা, কিভাবে কি করতে হয় এইসব আপডেট দেয়ার।
যদি ইন্টারেস্টেড হন এই পেজে ফলো দিতে পারেন।