12/16/2024
১৬ ডিসেম্বর। বিজয় দিবস।
আমি আগে কখনো এই দিনে কোনোরকম উদযাপন করিনি বা কিছুই করিনি। এই দিনটা আমার কাছে সারা জীবন সাধারণ একটা দিন ছিল। এর মানে এই না যে আমি আমার দেশকে ভালোবাসি না, আমার দেশের প্রতি যে ভালোবাসা আছে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
যে কারণে আমি কখনো এই দিনটা উদযাপন করিনি, তা হল স্কুলে যে ইতিহাস পড়ানো হত, তা ছিল একদম হাস্যকর। সবসময় একই একজন ব্যক্তি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ঘিরে হত।
আমি আমার দেশের ইতিহাস আমার পরিবারের সদস্যদের কাছ থেকেই বেশি শিখেছি, বইগুলো থেকে নয়, বিশেষ করে গত ১৬ বছর ধরে যেই সব বই অ্যাভেলেবেল ছিল । এবং “বেশি” বলার মানে হলো, আমি শিখেছি সত্যিটা।
কেন আমি বলি তারা আমাকে সত্য বলেছে? কারণ এখন আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষরা এখন এটা নিয়ে আলোচনা করছে এবং বলছে যে, আমাদের কাছ থেকে ধরে এই সত্যগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
আমি পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের পাশবিকতা এবং অবিচার দেখেছি । ২০২৪ ছিল আমাদের সংগ্রাম, এবং আমরা তা জয় করেছি। ফ্যাসিস্ট হাসিনা কে দেশ থেকে পালাতে বাধ্য করেছি আমরা।
এটা আমাদের দ্বিতীয় বিজয় দিবস, এবং তা সবসময় আমাদের থাকবে।
ইনকিলাব জিন্দাবাদ।