Nadim Iqbal Photography

Nadim Iqbal Photography Award-winning photographer available to
capture your precious moments. I am just a call away.

ছোট্ট মানুষটা রাইয়ান। ২০১৮-র এই তারিখে সিকর্ড জুনিয়র স্কুলের মাঠে।প্রতিদিন সকাল সকাল তাকে স্কুলে নিয়ে যাবার কথা মনে পড়ে।...
04/06/2026

ছোট্ট মানুষটা রাইয়ান। ২০১৮-র এই তারিখে সিকর্ড জুনিয়র স্কুলের মাঠে।
প্রতিদিন সকাল সকাল তাকে স্কুলে নিয়ে যাবার কথা মনে পড়ে। বিশেষ করে শীতের সকাল।
পথের ধারের কিছু গাছ তার বন্ধুর মত প্রিয় ছিল। প্রতিদিনই সে অন্তত একটা হলেও গাছের ডাল কুড়িয়ে নিয়ে আসতো বাসায়। আর স্কুলে যাওয়ার পথে যদি কোন পছন্দের ঝরা ডাল পেয়ে যেত, তো আমার হাতে ধরিয়ে দিত বাসায় নিয়ে যেতে। তার হাতের ছোঁয়া লাগা এই কাঠগুলোর প্রতি কেমন একটা মায়া জন্মে যেত।

“টরন্টো” নামে ফটোগ্রাফির একটা বই করেছিলাম ২০১৪ শেষ থেকে ২০১৫-র ফেব্রুয়ারি পর্যন্ত শীতকে ঘিরে। সেই প্রচন্ড শীতে তোলা প্রত...
03/28/2026

“টরন্টো” নামে ফটোগ্রাফির একটা বই করেছিলাম ২০১৪ শেষ থেকে ২০১৫-র ফেব্রুয়ারি পর্যন্ত শীতকে ঘিরে। সেই প্রচন্ড শীতে তোলা প্রতিটি মুহূর্তের সাথে আমার অদ্ভূত সব স্মৃতি জড়িয়ে আছে।
এটি সে এন টাওয়ারের উপর থেকে সূর্যাস্তের সময়ে তোলা—বরফে জমে থাকা টরন্টো শহরে সূর্যাস্ত।

03/28/2026
২০১২ সাল থেকে কানাডার টরন্টো শহরে আমার জীবন এক দীর্ঘ শীতের সাথে সহাবস্থান। এখানে শীত কখনও নির্মম, কখনও সুন্দর। বছরের শীত...
03/13/2026

২০১২ সাল থেকে কানাডার টরন্টো শহরে আমার জীবন এক দীর্ঘ শীতের সাথে সহাবস্থান।

এখানে শীত কখনও নির্মম, কখনও সুন্দর। বছরের শীতের কয়েকটা মাস জুড়ে এই জীবনের সাথে আমাদের চোখগুলোর যে সম্পর্ক এবং আমাদের হিমায়িত হৃদয়ে যে স্মৃতিগুলো জমাট বাঁধতে থাকে সেখানে এক ভিন্ন নান্দনিকতার ফুল ফোটে। যেটা কিনা বৈচিত্র্যতার ভিন্ন এক রুপ। যার প্রভাব হেমন্ত আর বসন্ততেও বিস্তারিত হতে পারে।

জানুয়ারি–ফেব্রুয়ারির গভীর রাতে তাপমাত্রা প্রায়ই নেমে যায় মাইনাস ৩০ থেকে মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত (উইন্ডচিল ধরলে আরও নিচে)। তুষারপাতও কম নয়—গড়ে প্রতি বছর প্রায় ১১০ থেকে ১৩০ সেন্টিমিটার বরফ শহরটাকে ঢেকে ফেলে সাদা লেপ-তোষক-বালিশে।

এই কঠিন শীতের মধ্যেই আমার টরন্টোকে দেখার, চিনে নেওয়ার এবং ক্যামেরায় ধরে রাখার শুরু। সেই অভিজ্ঞতার ফসলই আমার প্রথম ফটোগ্রাফি বই— “টরন্টো”। মনে আছে, ২০১৪ সালের সেই ভয়াবহ শীতের কয়েকটা মাস আমার প্রায়ই অন্ধকার সকালে জুবুথুবু হয়ে বেরিয়ে পড়ার অভ্যাস হয়ে গিয়েছিল। প্রায় হাঁটুসমান জমাট তুষারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মিলিয়ে যাওয়া, কাঁধে ক্যামেরার ব্যাগ, হাতে ট্রাইপড—এমন একটা সেলুলয়েডের শট মনে গেঁথে আছে নিজেকে নিয়ে। বরফে ঢাকা রাস্তা, নিঃশব্দ পার্ক, আর ধোঁয়া ওঠা নিঃশ্বাস—সবকিছু যেন ধীরে ধীরে অগুনিত ছবিতে রূপ নিয়ে চলেছিল যা একটা এলবাম হয়ে আছে মনের বুকসেল্ফে।

মাঝে মাঝে সেই দীর্ঘ শীতযাত্রার ছোট্ট আশ্রয় ছিল টিম হর্টনের এক কাপ গরম ব্ল্যাক কফি, হাতে ধরা ক্ষনিকের উষ্ণতা।
তখন আমি “ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল ফটোগ্রাফি” পড়ি। ক্লাস শুরু হতো সকাল আটটায়। কিন্তু শীতের শহরে সকাল আটটা মানে তখনও প্রায় রাতের অন্ধকার। তাই বাসা থেকে বেরোতে হতো সাড়ে ছয়টায়—ঘুটঘুটে অন্ধকারে, বরফঢাকা ফুটপাত ধরে। বাস আর ট্রেনে চড়ে কলেজে পৌঁছে ক্লাসরুমে ঢোকার আগে দাঁড়াতাম কফির লাইনে। সেখানে কখনও ক্লাসের দু-একজন সহপাঠীর সঙ্গে দেখা হয়ে যেত গরম কফির বাষ্পের মধ্যে।

আজ সকালে ঘুম ভেঙে জানালার কাছে এসে যখন দেখি বাইরে তুষার ঝরছে নিঃশব্দ, অবিরাম, তখন সেইসব দিনের কথা হঠাৎ খুব স্পষ্ট হয়ে ফিরে আসে। মনে হয়, এই শহরের শীত শুধু ঠান্ডা নয়; এর ভেতরে জমে আছে অনেক পথ হাঁটার স্মৃতি, ক্যামেরায় ধরা সাদা নিস্তব্ধতা, আর এক কাপ গরম কফির ধোঁয়া ওঠা উষ্ণতা।

*নীচের ছবিটি সাসকাচিওয়ানের সাসকাটুনে তোলা। ডিসেম্বর ২০২৫।

Sounds like appreciation when “Viewbug” writes to me who doesn’t take pictures nowadays —"We’re currently reviewing phot...
03/12/2026

Sounds like appreciation when “Viewbug” writes to me who doesn’t take pictures nowadays —"We’re currently reviewing photos to purchase for a project called My Viewfinder, where selected images may be acquired for a special feature collection.

Our team is actively going through submissions now, and we’d be happy to consider your photos as part of this review.
You'll also unlock the “Ultimate Bucket List Guide” tutorial to help keep track of all the gear you dream of shooting with."

“Remember, even if you don't have all (or any) of these items, you can still capture amazing photos. Photography is ultimately about your vision, creativity, and passion—not just about gear. The best equipment you can ever have is your creative eye and your unique perspective. Focus on storytelling, experiment often, learn from every shot, and stay inspired by the world around you.
Keep shooting, keep growing, and most importantly, enjoy the wonderful journey of
photography!” — Viewbug

Self portrait
02/28/2026

Self portrait

সমুদ্র সাক্ষাতের আগে থেকেই তাকে নিয়ে আমার কিছু কল্পনা ছিলো। স্বপ্ন শব্দটা এখানে উপযোগী কি না জানিনা।যেমন গভীর রাতে একা স...
02/24/2026

সমুদ্র সাক্ষাতের আগে থেকেই তাকে নিয়ে আমার কিছু কল্পনা ছিলো। স্বপ্ন শব্দটা এখানে উপযোগী কি না জানিনা।
যেমন গভীর রাতে একা সমুদ্রের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা। আকাশে অনেক নক্ষত্র থাকবে।
ঠিকই আমি এক রাতে চুপিচুপি চলে গিয়েছিলাম —আকাশ ভরা তারা ছিলো। বিশাল পরিসরে আমি একা দাঁড়িয়েছিলাম সমুদ্রের মুখোমুখি। আমার সেই গভীর গম্ভীর অনুভূতি প্রকাশ করতে পারবোনা বলে সেই চেষ্টা করছিনা।
সমুদ্রের দিকে তাকিয়ে থেকে আমি অনায়াসে ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারি। একাধিকবার আমি সমুদ্র সৈকতে প্রশান্তির ঘুম দিয়েছি।
রাতে যখন সবাই হোটেলে ফিরে যায় তখন আমি ঢেউয়ের খুব কাছাকাছি গিয়ে সময়ের সারথি হয়ে কাটাই রাত্রি বিনিদ্র।

Address

712-255 Main Street
Toronto, ON
M4C4X2

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 12pm - 4pm

Alerts

Be the first to know and let us send you an email when Nadim Iqbal Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nadim Iqbal Photography:

Share

Category