19/08/2026
চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে শ্রমিক ফেডারেশনের, প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম জেলা কমিটির একটি প্রতিনিধি দল চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শ্রমিক সংগঠনের চলমান কার্যক্রম এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে সংগঠনের বিভিন্ন উদ্যোগের বিষয়েও অবহিত করা হয়।
এ সময় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা সংগঠনটির নেতা সোহাগ হোসেন মোল্লার পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয় বলে জানা যায়।
এ সময় সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উভয় পক্ষ শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে শ্রমিক সংগঠন ও জেলা প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।