16/06/2025
"একজন মা যখন অভিশাপ হয়ে দাঁড়ায়..."
সব মা ভালো হয় না। কিছু মা আছেন—যারা নিজের ছেলের সুখ, শান্তি আর ভালোবাসার সংসার ভাঙতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না। তারা ভাবেন, ছেলের বউ মানেই প্রতিযোগী, ছেলেকে ভালোবাসা মানেই তাকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া! আর এই ভুল ভাবনার কারণে তারা হয়ে ওঠেন অভিশাপ... এক ভয়ংকর অভিশাপ, যা ছেলের পুরো জীবনটাকেই জাহান্নামে ঠেলে দেয়।
একটা ছেলে যখন নিজের সংসারে শান্তি চায়, স্ত্রীকে ভালোবাসে, সন্তানের ভবিষ্যৎ গড়তে চায়—তখন সেই মায়েরা শুরু করেন পেছন থেকে টানাটানি। খুঁচিয়ে, মিথ্যা দিয়ে, বদনাম ছড়িয়ে, মানসিকভাবে চাপ দিয়ে সেই শান্ত সংসারকে রূপ দেন অশান্তির নরকে। শেষ পর্যন্ত ছেলে হয় ভগ্ন হৃদয়ের মানুষ, আর বউ—অসহায় একটা চরিত্র, যার সুখ চিরদিনের মতো গলাটিপে মেরে ফেলে সেই তথাকথিত ‘মা’।
এরা মা না, এরা ভেতরে ভেতরে পচে যাওয়া এক বিষাক্ত আত্মা, যাদের জন্য কোনো সংসারই টিকে না, শান্তি থাকে না, ভালোবাসা টিকে না। ছেলেকে দুনিয়ার সামনে রাখে বীর হিসেবে, আর পেছনে ছুরি মারে বউয়ের চরিত্রে, সংসারের শান্তিতে, এমনকি নিজের নাতি-নাতনির ভবিষ্যতেও।
জেনে রাখো, যারা অন্যের সংসার ভাঙে, যারা মিথ্যা দিয়ে কারো ঘর জ্বালিয়ে দেয়—তাদের জন্য উপরওয়ালার বিচার থাকেই। শুধু সময়ের অপেক্ষা...
আজ কারও মা নামেই পরিচিত কেউ যদি তোমার জীবনের অভিশাপ হয়ে থাকে, তাহলে জেনে রাখো—সেই 'মা' নয়, সেই একজন বিষাক্ত মানুষ, যার প্রতি তোমার চুপ থাকা মানে নিজের জীবন ধ্বংসে সম্মতি দেওয়া।
"ভালোবাসা মানে অধিকার না, ভালোবাসা মানে সমঝোতা। আর মায়ের আসল ভালোবাসা মানেই ছেলের শান্তি দেখতে চাওয়া, ছেলের সংসার টিকিয়ে রাখা।"