Asraful Islam

Asraful Islam সমালোচনা করা সহজ কিন্তু সংশোধন করিয়ে দেওয়া কঠিন

10/06/2026

একটি নতুন গল্পের শুরু...

আজ থেকে সুখ-দুঃখ, হাসি-কান্না, স্বপ্ন আর বাস্তবতার পথচলা একসাথে।

আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাদেরকে হালাল বন্ধনে আবদ্ধ করেছেন। সকলের কাছে দুআর দরখাস্ত।

স্মৃতির পাতায় রেখে দিলাম।
৩১-০৫-২০২৬
রোজ রবিবার।

বহু বছর পর নিজের ফ্যামিলির সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলাম।আলহামদুলিল্লাহ! 🤍পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলোই যে...
28/05/2026

বহু বছর পর নিজের ফ্যামিলির সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলাম।
আলহামদুলিল্লাহ! 🤍
পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলোই যেন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত।
আল্লাহ আমাদের পরিবারকে সবসময় ভালো রাখুন এবং দ্বীনের পথে একসাথে রাখুন। 🤲

সবাইকে জানাই ঈদ মোবারক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌸

24/05/2026

একই ফ্রেমে বাংলাদেশের ইসলামিক স্কলারগন। দেখে মন জুড়িয়ে যায়।

আমাদের দেশে ধর্ষণ, খুন, চাঁদাবাজি নতুন কিছু না। বছরের পর বছর এসব চলেই আসছে। কিন্তু বিচার? সাধারণ মানুষ আজও প্রকৃত বিচার ...
21/05/2026

আমাদের দেশে ধর্ষণ, খুন, চাঁদাবাজি নতুন কিছু না। বছরের পর বছর এসব চলেই আসছে। কিন্তু বিচার? সাধারণ মানুষ আজও প্রকৃত বিচার পায়নি। প্রশাসন আর উর্ধ্ব কর্মকর্তাদের অনেকেই নীরব থেকেছে, অনেক সময় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি।

শুধু শান্ত ভাষায় অনুরোধ করে আর মানববন্ধন করে যদি বিচার মিলত, তাহলে আজ এত মা-বোনের আর্তনাদ শুনতে হতো না। এভাবে চলতে থাকলে আরো শত শত ধর্ষণ হবে, খুন হবে, চাঁদাবাজরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে।

এখন সময় এসেছে জনগণের শক্তি আবার মনে করিয়ে দেওয়ার। সেই ছাত্র জনতার কথা মনে করিয়ে দিতে হবে— যখন সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে দাঁড়িয়েছিল। যখন জনতার রোষানলে ক্ষমতাবানরাও টিকে থাকতে পারেনি।

সারা দেশের তৌহিদী জনতা, ছাত্র জনতা, সকল শ্রেণীর মানুষ যদি ভেদাভেদ ভুলে অন্যায়ের বিরুদ্ধে এক কাতারে দাঁড়ায়, যদি দুর্নীতিবাজ ও বিচারহীনতার পৃষ্ঠপোষকদের জবাবদিহিতার আওতায় আনা হয়, তাহলে তারা ন্যায়বিচার করতে বাধ্য হবে।

এই দেশ কোনো ধর্ষকের না, কোনো খুনির না, কোনো চাঁদাবাজের না। এই দেশ সাধারণ মানুষের।
আমরা বিচার চাই, নিরাপত্তা চাই, অন্যায়ের শেষ চাই।

21/05/2026

কতটা কষ্ট পেলে রামিসার বাবা এভাবে বলতে পারে?

আজ ছোট্ট বোন রামিসার নিথর দেহ দেখে বুকটা কেঁপে উঠলো।একটা নিষ্পাপ ফুলকে এভাবে ছিঁড়ে ফেলা হলো!ধর্ষণ করে হ*ত্যা — এ যেন শুধ...
20/05/2026

আজ ছোট্ট বোন রামিসার নিথর দেহ দেখে বুকটা কেঁপে উঠলো।
একটা নিষ্পাপ ফুলকে এভাবে ছিঁড়ে ফেলা হলো!
ধর্ষণ করে হ*ত্যা — এ যেন শুধু একটা পরিবার নয়, পুরো মানবতার উপর আঘাত।

আমরা তীব্র প্রতিবাদ জানাই।
আমরা রামিসার হ/ত্যা*কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কিন্তু দুঃখজনক সত্য হলো—
আমাদের অভিযোগ, কান্না আর বিচার চাওয়ার দাবিগুলো শুধু ফেসবুক পোস্ট আর কমেন্টেই সীমাবদ্ধ থেকে যায়।
যতদিন না পর্যন্ত আমাদের এই বিচার চাওয়ার আওয়াজ স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে না পৌঁছাবে, ততদিন পর্যন্ত প্রকৃত বিচার কার্যকর হবে না।

আজ যদি রামিসার বিচার না হয়,
তাহলে আগামীকাল আবার কোনো নিষ্পাপ শিশুর লা*শ আমাদের সামনে পড়ে থাকবে।

আমরা চুপ থাকতে চাই না।
আমরা নিরাপদ বাংলাদেশ চাই।
আমরা ধর্ষক ও হ*ত্যা*কারীদের সর্বোচ্চ শাস্তি চাই।


#ধর্ষকের_ফাঁসি_চাই
#রামিসার_বিচার_চাই

20/05/2026

রাগ করলা?

Muhammad Arif Rayhan Fahmid মাহমুদুল হাসান

16/05/2026

আলহামদুলিল্লাহ!
প্রিয় উস্তাদ মুফতী মুহাম্মদ আলী [হাফিঃ] আজ আল্লাহর ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন।
উস্তাদ এখন বাইতুল্লাহর মুসাফির — এই অনুভূতিটাই হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি আর ভালো লাগা জন্ম দিচ্ছে।

হজ্জ ক্যাম্পে উস্তাদকে এগিয়ে দিতে গিয়ে হাজী সাহেবদের সেই আবেগঘন পরিবেশ, আল্লাহর ঘরের মেহমানদের মুখের নূর আর হৃদয়ের ব্যাকুলতা দেখে মনটা বারবার ভিজে যাচ্ছিল। মনে হচ্ছিল, এ যেন দুনিয়ার নয়— এক অপার্থিব প্রশান্তির দৃশ্য।

আল্লাহ তাআলা প্রিয় উস্তাদের হজ্জকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন, তাঁর সফরকে সহজ ও বরকতময় করে দিন।
আর এই নগণ্য গোলামকেও একদিন আল্লাহ'র ঘরের মেহমান হিসেবে কবুল করে নিন।
আমিন ইয়া রব্বাল আলামিন।

ভালোবাসার মানুষটির হাতে ছোট্ট একটি সুন্দর উপহারই হতে পারে বড় হাসির কারণ! 💛নতুন ডিজাইনের এই আকর্ষণীয় গোল্ড রিংটি এনে দেবে...
13/05/2026

ভালোবাসার মানুষটির হাতে ছোট্ট একটি সুন্দর উপহারই হতে পারে বড় হাসির কারণ! 💛
নতুন ডিজাইনের এই আকর্ষণীয় গোল্ড রিংটি এনে দেবে এলিগ্যান্ট ও ইউনিক লুক।

প্রিয় মানুষকে গিফট দেওয়ার জন্য পারফেক্ট চয়েস
💍 হালকা, সুন্দর ও ট্রেন্ডি ডিজাইন
দৈনন্দিন ব্যবহারেও দারুণ মানিয়ে যাবে

আপনার ভালোবাসার মানুষটির জন্য আজই বেছে নিন এই সুন্দর আংটিটি। 💖
অর্ডার করতে ইনবক্স করুন 📩

অথবা হোয়াটসঅ্যাপ করুন👉 01734-811038

11/05/2026

আল হিদায়া জুয়েলার্স (ঢাকা শাখা)

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asraful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category