I want Thakurgaon Medical College Hospital

I want Thakurgaon Medical College Hospital ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ চাই?

14/09/2024

ঢাকা থেকে বরিশাল‌ও যশোর ১৭০ কিলোমিটারের সড়ক পথ, যেখানে পৌঁছাতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা, সেখানেও বিমানবন্দর আছে। অথচ ঠাকুরগাঁও ৪০০ কিলোমিটার দূরে ঢাকা থেকে যেতে সময় লাগে ১১ঘন্টা, আফসোস সেখানে বন্ধ থাকা বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

14/09/2024

ঢাকা থেকে বরিশাল ও যশোর ১৭০ কিলোমিটারের সড়ক পথে পৌঁছাতে সময় লাগে সাড়ে তিন ঘণ্টা, সেখানেও বিমানবন্দর আছে। অথচ ঠাকুরগাঁও ৪০০ কিলোমিটার দূরে ঢাকা থেকে যেতে সময় লাগে ১১ঘন্টা, আফসোস সেখানে বন্ধ থাকা বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

বাংলাদেশের সর্ব উত্তরের দুই জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়। এই দুই জেলার স্বাস্থ্য শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে এই বিমানবন্দর চ...
08/07/2024

বাংলাদেশের সর্ব উত্তরের দুই জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়। এই দুই জেলার স্বাস্থ্য শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে এই বিমানবন্দর চালু করা অত্যন্ত জরুরি। কারণ এখন বেশিরভাগ মানুষ রাজধানী মুখী। রাজধানী থেকে এই দুই জেলা সর্বোচ্চ দূরত্বে হওয়ায় ভালো মানের চিকিৎসক এই অঞ্চলে আসতে চায় না।
রাজধানী ঢাকা থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় স্থান ভেদে দূরত্ব ৪০০থেকে ৫০০ কিলোমিটার।
ঢাকা থেকে সৈয়দপুর বিমান যোগাযোগ সহজ হলেও সৈয়দপুর থেকে ঠাকুরগাঁও কিংবা পঞ্চগড় স্থান ভেদে দূরত্ব আশি থেকে ১৪০ কিলোমিটার, যা অত্যন্ত ব্যয়বহুল ও ঝামেলা যুক্ত।
ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু হলে এ অঞ্চলের ভালো মানের চিকিৎসক আসতে উৎসাহিত হবে এবং এই অঞ্চলে চিকিৎসার মান‌ও উন্নত হবে। চিকিৎসা ব্যবস্থা উন্নত হলে এ অঞ্চলের মানুষ ঢাকা বা রংপুর মুখী নির্ভরতা অনেকটাই কমে যাবে। আমাদের জানা জরুরী ঠাকুরগাঁও বিমানবন্দর ৪০ লক্ষ মানুষের যোগাযোগের সহজ কেন্দ্রবিন্দু।

24/06/2024
23/06/2024

বিমান চলাচল কোন বিলাসিতা নয়।
যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নত হবে, স্বাস্থ্য শিক্ষা অর্থনীতি ততটাই উন্নত হবে।
ভৌগলিকভাবে আমাদের এই বিমানবন্দরটি চালুর উপযোগ।

21/06/2024

বাংলাদেশের সর্ব উত্তরে জেলা ঠাকুরগাঁও পঞ্চগড়।
অর্থনৈতিকভাবে এই দুটি জেলা কৃষি ওপর নির্ভরশীল
এবং অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল।
এ অঞ্চলের মানুষ রাজধানী ঢাকার সাথে সড়ক পথ
বা রেলপথ যাতায়াত করে আসছে।
ঢাকা থেকে এর অঞ্চলের দূরত্ব এলাকা ভেদে ৪০০ থেকে
৫০০ কিলোমিটার। যা বাংলাদেশের মধ্যে রাজধানীর
সাথে সবচেয়ে দূরবর্তী দুটি জেলা। এই দীর্ঘ যাত্রায় অনেকের অনিহা থাকলেও খুব নিরুপায় এ অঞ্চলের
মানুষ। কারণ এই অঞ্চল থেকে ঢাকার দূরত্ব বেশি
হওয়ায় সড়ক বা রেল পথে ১০ থেকে ১২ ঘন্টা লেগে যায়।
কখনো কখনো ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত পৌঁছতে সময়
লাগে। যা অত্যন্ত কঠিন।
আকাশপথেও সৈয়দপুর থেকে ঢাকা আরামদায়ক হলেও
পঞ্চগড় কিংবা ঠাকুরগাঁও জেলার উপজেলা পর্যায়ে থেকে
সৈয়দপুরের দূরত্ব ৭০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত।
এই দীর্ঘ সড়ক পথের যাতায়াতের ফলে ঢাকা পৌঁছতে
সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। যা অত্যন্ত ব্যয়বহুল ও
কষ্টকর। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় বর্তমানেও
সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার
৫০ থেকে ৬০ জন যাত্রী প্রতিদিন সৈয়দপুর বিমানবন্দর
হয়ে চলাচল করছে।

ঠাকুরগাঁও বিমানবন্দর এই অঞ্চলের ৪০ লক্ষ মানুষের
যোগাযোগের সহজ কেন্দ্রবিন্দু। ঠাকুরগাঁও বিমানবন্দরটি
চালু হলে এই অঞ্চলে বিমানের যাত্রী সংখ্যা কয়েক গুণ
বেড়ে যাবে। যেমন এ অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা স্বার্থে
ঢাকা যাওয়া সহজ হবে, পাশাপাশি ঢাকার ভালো মানের
চিকিৎসকরা এ অঞ্চলে আসতে উৎসাহিত হবে।

তাই এই অঞ্চলের মানুষ ও বাণিজ্যিক স্বার্থে ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু করা অত্যন্ত জরুরি।

বাংলাদেশের সর্ব উত্তরের দুটি জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়।এই দুই জেলার মানুষের রাজধানী ঢাকার সাথে যোগাযোগে বেশ অনীহা লক্ষ্য ...
07/05/2024

বাংলাদেশের সর্ব উত্তরের দুটি জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়।
এই দুই জেলার মানুষের রাজধানী ঢাকার সাথে যোগাযোগে বেশ অনীহা লক্ষ্য করা যায়।
আবার এও লক্ষণীয় যে, এই দুই জেলার মানুষ বাংলাবান্ধা সীমান্ত হয়ে ভারতের শিলিগুড়ি দার্জিলিং ও সিকিমের রাজধানী গ্যাংটক ভ্রমণের পাশাপাশি কেনাকাটা চিকিৎসা সেবার জন্য যেতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন।
এর অন্যতম কারণ সহজতর যোগাযোগ ব্যবস্থা।
দু-দেশীয় ইমিগ্রেশন জটিলতা না হলে এই দুই জেলার মানুষ খুব সহজেই দিনের মধ্যেই শিলিগুড়ি যাতায়াত সম্ভব ছিল।

তবে ঢাকা থেকে ঠাকুরগাঁও কিংবা পঞ্চগড় জেলার দূরত্ব স্থানভেদে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার। এই দীর্ঘ যাত্রায় রেল বা সড়ক পথে ঢাকা পৌঁছতে সময় লাগে ১০ থেকে ১২ ঘন্টা। আকাশ পথেও সৈয়দপুর থেকে ঢাকা ভ্রমণ আরামদায়ক হলেও সৈয়দপুর থেকে ঠাকুরগাঁও কিংবা পঞ্চগড় এলাকা ভেদে দূরত্ব ৭০ থেকে ১০০ কিলোমিটারের অধিক। এছাড়াও সৈয়দপুর থেকে ঠাকুরগাঁও কিংবা পঞ্চগড় সড়কটি যানজট মুক্ত নয়। ফলে আকাশ পথেও রাজধানী থেকে এই দুই জেলার উপজেলা পর্যায়ে পৌঁছতে সময় লাগে ৭ থেকে ৮ ঘন্টা, যা অত্যন্ত বিরক্তিকর।
তবে এই দুই জেলার মানুষের প্রত্যাশা অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু করা হোক। কারণ এই বিমানবন্দরটি চালু হলে ঠাকুরগাঁও পঞ্চগড় ও দিনাজপুর জেলার একাংশ সহ প্রায় এ অঞ্চলের ৪০ লক্ষ মানুষ খুব সহজে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে।
সেই সাথে এ অঞ্চলে আগমনে উৎসাহী হতে পারে পুঁজি বিনিয়োগকারী শিল্প উদ্যোক্তা ভালো মানের চিকিৎসক ও দেশি-বিদেশি পর্যটকসহ আরো অনেকে। ।

05/05/2024

ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য নিয়ে একটি ভুল তথ্য প্রচার করা হয়। বাস্তবে ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ৬০০০ ফিট যা সৈয়দপুর বিমানবন্দরের সমতুল্য।

Address

Thakurgaon
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when I want Thakurgaon Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category