13/11/2025
জীবনের শুধু বয়স বাড়ছে, অথচ জীবন এক জায়গায় এসে সেই কবে থেকেই থেমে আছে।
এক বড়ো গহিন শূন্যতায় এসে জীবন ক্রমশ জুলছে।
জীবনের মুক্তি নেই, মুক্তি পেলেও কোনো গন্তব্য নেই, গন্তব্য মিললেও পৌঁছানোর শক্তি নেই, শক্তিটূকু থাকলেও যেন ততটা সময়ের জন্য আয়ু জীবনের জন্য বরাদ্দ নেই।
হাঁপিয়ে ওঠা জীবনটা যেন এক সঙ্গীহীন পাখির মতো, যার কাছে অসীম আকাশের দৈর্ঘ্যও মনে হয় বড্ড সংকীর্ণ।