Tusar Ahmed Smaran

Tusar Ahmed Smaran I am muslim. I would like to help people and others.

09/12/2025
ছুটির দিনে প্রিয়  ক্রিকেটের সাথে। রিয়াদ, সৌদি আরব।
09/12/2025

ছুটির দিনে প্রিয় ক্রিকেটের সাথে।
রিয়াদ, সৌদি আরব।

19/03/2025

ফিলিস্তিন বাসীদের ওপর ইসরায়েলের পশুদের অত্যাচারে মুসলিম বিশ্ব তথা মুসলিম নামধারী রা নির্বাক।
আমার মতো মুসলিম নামধারী রা দোয়া করে ইসরায়েলের পশুদের ওপর আল্লাহ গজব নাজিল করবেন।
আমি তো ভীতু এবং আতংকিত এই ভেবে যে,
ফিলিস্তিনের মানুষের ওপর বরবর হামলায় চুপ থাকার জন্য আল্লাহ যেন আমাদের ওপর গজব নাজিল না করেন।
গজব তো আসলে আমাদেরই প্রাপ্য 😥😥

ভাষা খুজে পাচ্ছি না।ইসলামের দাওয়াত কাদের দেওয়া উচিৎ? অমুসলিমদের? নাকি নামধারী মুসলিমদের।ভাবতেও কষ্ট লাগে। কোরআন অবমাননা ...
03/02/2025

ভাষা খুজে পাচ্ছি না।
ইসলামের দাওয়াত কাদের দেওয়া উচিৎ?
অমুসলিমদের?
নাকি নামধারী মুসলিমদের।
ভাবতেও কষ্ট লাগে। কোরআন অবমাননা করেছে এক মুসলমানের ছেলে।
যার নামের সাথে এখনো ইসলাম জড়িয়ে আছে।

মুসলমান এর ঘরে জন্মালেই কি আর মুসলিম হওয়া যায়? কখনো জানোয়ার ও জন্ম নেয়।
নামে ইসলাম থাকলেই তার সাথে ইসলামের সম্পর্ক থাকে না।

হে আল্লাহ!
নামধারী মুসলিম না করে, আমাদের প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন।
আমিন

13/01/2025

১৪-০১-২০২৫.
সালাত কায়েম করতে হবে ইনশাআল্লাহ।

আল্লাহ তা'আলা কোরআন শরীফে প্রথমেই সূরা বাকারায় তিন নম্বর আয়াতে বলেছেন " আল্লাযীনা ইউ'মিনুনা বিল্ গাইবি, ওয়া ইউক্কীমূনাছ সালা-তা ওয়া মিম্মা-রাজাক্না-হুম ইউন্ফিকুন" অর্থাৎ- যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, সালাত কায়েম করে ও আমি যে রিজিক দিয়েছি তাথেকে ব্যয় করে। এরূপ অনেক আয়াতে তিনি যাকাতের পাশাপাশি সালাত কায়েম করার জন্য বলেছেন। নামাজ একাকি পড়লে চলবেনা। পরিবার, সমাজ, দেশ তথা রাষ্ট্রে নামাজ চালু করা বা কায়েম করার জন্য বলেছেন। সব নবীর উপর নামাজ ফরজ ছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ (সঃ) ওপর মেরাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। উনার উম্মত অনুসারে এই পাঁচ ওয়াক্ত নামাজ মাফ নাই এটা করতেই হবে আর এটাই কায়েম করা। হযরত ওমর (রাঃ) তার খেলাফত কালে ঘরে ঘরে যেয়ে বেনামাজীদেরকে পিটাতেন। পাঁচ ওয়াক্ত নামাজ সময় মত আদায় করা উচিৎ। সময় মত না পড়লে পরিশ্রম ছাড়া আর কেনো ফয়দা নাও হতে পারে। সময় মত অফিসে না গেলে লেট মার্ক পরে, তদ্রুপ বিনা ওজরে আল্লাহর হুকুম পালন না করলেও জবাবদিহি করতে হবে। তাই আরেক অর্থে নামাজ কায়েম করা মানে আল্লাহ-রাসুল (সাঃ) এর দেওয়া নির্ধারিত সময়ে নামাজ পালন করা। আমরা অনেকে জুম্মার নামাজ, কদরের রাত্রির নামাজ, রমজানের তারাবির নামাজ ও দুই ঈদের নামাজ পড়ে ক্ষান্ত হই। মনে রাখতে হবে নফল, সুন্নত ও ওয়াযীব নামাজের আগে ফরজ নামাজ কোনো অবস্থাতেই তরক করা যাবে না। জামাতে নামাজ পড়লে ২৭ গুন বেশি সওয়াব। জামাতের নামাজে ভুল ত্রুটি হওয়ারও সম্ভাবনা নাই। তাই আমরা যেন কোনো অবস্থাতেই নামাজ না ছাড়ি। নামাজ দাড়িয়ে না পারলে বসে, বসতে না পারলে শুয়ে, শুয়ে না পারলে আকার-ইঙ্গিতে অর্থ্যাত যে কোনো অবস্থা হউক না কেন নামাজ পড়তে হবে এভাবে পড়াও কায়েম করা। একাকি নামাজ পড়লে নামাজ কায়েম হয় না বলা চলে। নামাজ কায়েমের জন্য জামাতের প্রয়োজন হয়। তাই মসজিদ না হলেও যে কোন স্থানে দু' তিন জন লোক হলেই জামাত করা যায়।

১০-০১-২০২৫নৈতিকতা বা শিক্ষা:-আজ একটা ৬-৮ বছর বয়সী ছোট ছেলের কিছু কাজ দেখে তা শেয়ার না পারলাম না।সৌদি আরবের প্রায় সব মসজি...
10/01/2025

১০-০১-২০২৫
নৈতিকতা বা শিক্ষা:-

আজ একটা ৬-৮ বছর বয়সী ছোট ছেলের কিছু কাজ দেখে তা শেয়ার না পারলাম না।

সৌদি আরবের প্রায় সব মসজিদেই পানি, খেজুর নির্দিষ্ট জায়গায় রাখা থাকে। মুসুল্লিগণ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সেই খান থেকে নিজ হাতে পানি বা খেজুর নিতে পারে। এখানে কেউ-ই কাউকে বাধা বা নিষেধ করে না। সবার জন্যই উন্মুক্ত এই খাবার।
আমিও ১-২ বোতল পানি নেই এবং প্রয়োজন মতো খেজুর ও নেই।
আজ আমার সামনে বসা এক ৬-৮ বছর বয়সী এক ছেলে সামনে থেকে পেছনে এসে এক বোতল পানি নিয়ে কিছুদুর এসে আবার ফিরে গেলো।
আরো এক বোতল পানি নিয়ে আসলো তার বাবার জন্য।(সম্ভাব্য। সঠিক জানা নেই)
তবে ছেলেটির বাবাকে যখন একটি পানির বোতল এগিয়ে দিলো বাবা হেসে পানি লাগবে না বলে অসম্মতি জানালো। ছেলের হাতে বোতল এখন দুইটা।
চাইলে কিন্তু সে দুটি বোতল ই রেখে দিতে পারতো।
কিন্তু তা সে করে নি। উঠে এসে একটি বোতল নির্দিষ্ট স্থানে রেখে দিলো এবং নিজের জায়গায় বসে পরলো।
কিছুক্ষণ পরে সে পাশের সেল্ফ থেকে কোরআন শরিফ হাতে নিয়ে কপালে এবং ঠোটে স্পর্শ করে সম্মান দেখিয়ে তা পড়তে শুরু করলো।
কতোটা নম্রতা, নৈতিকতা, কোরআনের প্রতি ভালোবাসা আছে তা দেখে অবাক হলাম।

পানির বোতল অনেক আছে। বাবা খাবে না তো কি হয়েছে! চাইলেই কিন্তু রেখে দিতে পারতো। কিন্তু তা সে করেনি। কারণ, তার সে বেশি নিলে হয়তো-বা যার প্রয়োজন সে পাবে না।
আলহামদুলিল্লাহ

ছেলেটির কাজ দেখে আমি শিহরিত, আনন্দিত এবং লজ্জিত।

(বিঃদ্রঃ)লজ্জিত হয়েছি নিজেদের এই রকম নৈতিক জ্ঞান এবং অন্যের প্রতি উদার মনোভাব না থাকার জন্য।
দেখে মনে হলো, শুধু বইয়ের জ্ঞানে জ্ঞানী না হয়ে সন্তানদের নৈতিক এবং চারিত্রিক শিক্ষায় শিক্ষিত করা উচিৎ। আর এই শিক্ষা বই থেকে নয়। পরিবার থেকে দিতে হয়।
একবার ভেবে দেখুন তো, আমাদের বাংলাদেশে যদি মসজিদে এই ভাবে খোলামেলা ভাবে পানি বা খেজুর রাখা হতো। তাহলে কেমন হতো!!!

A sob keya dekhna par raha he!!!Accha hey mey andha hun😁😎😎😎
08/12/2024

A sob keya dekhna par raha he!!!
Accha hey mey andha hun😁😎😎😎

শ্রদ্ধেয় দাদা। জন্মদিনের শুভেচ্ছা  নয়।আল্লাহর কাছে দোয়া করি আপনার প্রতিটি মূহুর্ত কাটুক সুন্দর, নিরাপদ এবং পবিত্র।
07/07/2024

শ্রদ্ধেয় দাদা।
জন্মদিনের শুভেচ্ছা নয়।
আল্লাহর কাছে দোয়া করি আপনার প্রতিটি মূহুর্ত কাটুক সুন্দর, নিরাপদ এবং পবিত্র।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tusar Ahmed Smaran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category