13/03/2023
#পাখির_চোখে,
#ধামরাই_সরকারি_টেকনিক্যাল_স্কুল_এন্ড_কলেজ
Dhamrai Technical School and College
Dhamrai technical school and College
রাজাপুর, ধামরাই, ঢাকা।
আমরা প্রায় সকলেই একমত যে ছাত্রজীবন বা স্কুল লাইফ ই হল জীবনের শ্রেষ্ঠ সময়। সাংসারিক জটিলতাও জীবনের বাস্তবিক খুঁটিনাটি থেকে চিন্তামুক্ত চিত্ত এই ছাত্রজীবন । স্নিগ্ধ ও স্বচ্ছ বাতাসের মতোই নির্মল এই ছাত্রজীবন । স্কুল লাইফ বা ছাত্রজীবনে কাটানো সময়গুলো তাই প্রায় অধিকাংশ মানুষের কাছেই সবথেকে আনন্দঘন মুহূর্ত। স্কুল বা বিদ্যালয় প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত । একেবারে অপরিপক্ক বয়স থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত স্কুল আমাদের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে । তাই স্কুলকে বলা হয় আমাদের দ্বিতীয় গৃহ । যে স্কুল আমাদের ছোট থেকে বড় করেছে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে থেকেছে ; সেই স্কুলের শেষ দিনের বিদায়বেলায় সব অনুভূতিগুলো যেন বর্ণহীন হয়ে যায় । শুধু মনে পড়ে যায় পুরোনো স্মৃতিগুলো ;বন্ধুদের সঙ্গে কাটানো খুনসুটি মাখানো অমূল্য কিছু মুহূর্ত ; টিচারের ভালোবাসা মাখানো বকুনি ; পরিচিত ক্লাসরুমের চেনা গন্ধ ; টিফিন ভাগ করে খাওয়ার আনন্দ — আরও কত কী ।
তাই বিদায় বেলায় এসে স্কুল ছেড়ে যেতে একটুও মন চায় না কারোরই । প্রত্যেকেরই কমবেশি মনে হয় যেন ছোট থাকলেই ভালো হতো । এছাড়াও আরও বিশেষ কিছু অনুভূতি ঘোরাফেরা করে মনের চারিপাশে কিন্তু তা বাঙময় হয়ে উঠতে পারে না ; গোপনেই থেকে যায় অব্যক্ত যন্ত্রণাগুলো কারণ বাস্তব যে এটাই ! স্কুলবেলার স্বর্ণালী দিনগুলো আর কখনোই ফিরে আসবে না । তাই শুধু স্মৃতি নিয়েই বেঁচে থাকা আর ছেলেবেলার স্মৃতি রোমন্থন করে ভালোলাগার প্রত্যেকটি মুহূর্তগুলি সজীব করে তোলা ; এটাই কঠিন সত্য আর এটাই জীবন ।
Video & Post processed by: Md Jakaria Hossain
© কাশফুল - Kashful