18/03/2023
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী এবং 'জাতীয় শিশু দিবস' উপলক্ষে “সৌমিত্র বিশ্বাস ফটোগ্রাফিক সোসাইটি” ১৭-২৪শে মার্চ সপ্তাহব্যাপী “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। উক্ত আয়োজনের শুভ উদ্বোধন করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ Shishir Chakraborty স্যার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখার সংগ্রামী সভাপতি Saiful Islam ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক Hasan Nazmul ভাই।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ।
প্রদর্শনীর পাশাপাশি ফটোবুথ স্থাপন এবং “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ে “বঙ্গবন্ধুকে জানুন” শিরোনামে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোকচিত্র প্রদর্শনী আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “সৌমিত্র বিশ্বাস ফটোগ্রাফিক সোসাইটি, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ” এর কার্যক্রম আরো গতিশীল হোক সেই প্রত্যাশা রইলো 💝