25/05/2026
সিলেটের কালীঘাট মন্দির, শহরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উপাসনালয়। নগরীর কালীঘাট মহল্লায় আমজাদ আলী সড়কে অবস্থিত মন্দিরটি বাংলার মন্দির ভিত্তিক যে স্থাপত্যশৈলী, তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
স্থানীয়দের মতে, কালী বাড়ি থেকে সুরমা নদী তীরবর্তী মহল্লাটির নাম কালীঘাট হয়েছে। অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির 'শ্রীহট্টের ইতিবৃত্ত' বইয়ে কালীঘাটের কালী মন্দিরটির কথা উল্লেখ করা হয়েছে। গ্রন্থে উল্লেখ করা হয়, লংলা নিবাসী কালীচরণ ভট্টাচার্যের তত্ত্বাবধানে ১৮০০ সালে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়।
মন্দিরটি দেবী কালীর উপাসনাস্থল হিসেবে পরিচিত। এটি হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে ভক্তরা নিয়মিত পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।