09/07/2022
Layek Ahmed Pobon
এই কাজটা নিয়ে আমাদের বহুদিনের প্লান ছিল, প্রথমে ভেবেছিলাম রাতারগুল করবো।
তারপর হুট করে বন্যা শুরু হল, রাতারগুলের প্লান বাদ দিতে হল বাদ্য হয়ে।
এরপর ভাবলাম শ্রীমঙ্গল করবো, কিন্তু দাদার শরীর একটু খারাপ হওয়ায় আগেরদিন প্লান বাতিল হয়।
ঠিক হয় সিলেট শহরের আশেপাশেই কোথাও শুট করা হবে, আমাদের খানিকটা মন খারাপ হয়।
দাদা কোনভাবে সেটা বুঝতে পেরেছিলেন হয়তো, শুট এর দিন সকালে সাতটায় এসে বললেন চলেন শ্রীমঙ্গলই যাই।
আমাদের চোখেমুখে তখন খুশির ঝলক, কিন্তু আবারও বিপত্তি ঘটলো অনেক রাস্তা পার হবার পর।
ফেসুগঞ্জ হয়ে যাওয়ার পর মাঝপথে পানি, গাড়ি ঘুরিয়ে আবার সিলেট এসে হাইওয়ে হয়ে আবার শ্রীমঙ্গলের পথে যাত্রা শুরু হল।
রাস্তায় তুমুল বৃষ্টি পেয়ে গাড়ি থেকে নেমে কিছুক্ষণ শুট হল।
তারপর শ্রীমঙ্গল পৌঁছালাম দুপুর তিনটায়, পৌঁছে আবারও ঝামেলায় পরলাম, এবার জ্যামের ঝামেলায় আরো ৩০-৪০ মিনিট নষ্ট হল।
লাউয়াছড়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় পাঁচ'টা ভাজলো।
ঘুরিঘুরি বৃষ্টি তখনও হচ্ছে, আমরা নামলাম গাড়ি থেকে কাজতো করতেই হবে।
দাদা এবং দিদির সাপোর্ট পাওয়ায় বৃষ্টি উপেক্ষা করে যতটুকু সম্ভব কাজ করেছি।
সেই এ্যালবামই আজকে থাকলো আপনাদের জন্য, ট্রেইলার আসবে শীগ্রই।
Photographer - Bappa Das ( CEO & Chief Photographer)
Photographer - Palash Deb ( Senior Photographer)
© ChondroBindu-চন্দ্রবিন্দু
For Premium Photography & Cinematography in Bangladesh - 01616154997-01764279927
Instargram Link : https://www.instagram.com/chondrobindu.bd/
Sonaton Package: https://rb.gy/nph6jj
Muslim Package: https://rb.gy/gybnrp
Pre / Post-wedding Package: https://rb.gy/jey13h
Don't Copy Or Use Without permission