01/09/2026
#জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী (বঙ্গবীর ওসমানী) আজ ১০৮ তম জন্ম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই।
* পূর্ণ নাম: জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী (বঙ্গবীর ওসমানী)
* জন্ম: ১ সেপ্টেম্বর ১৯১৮, জন্মস্থান সুনামগঞ্জ, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)। উল্লেখ্য, তাঁর পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার দয়ামীর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে।
* মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪, লন্ডন, যুক্তরাজ্য (চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের সেন্ট বার্থোলোমিউ হাসপাতালে ইন্তেকাল করেন)।
* পিতা: খান বাহাদুর মফিজুর রহমান
* মাতা: সৈয়দা জেবুন্নেসা খাতুন
* ঐতিহাসিক ভূমিকা: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি (সর্বাধিনায়ক) হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী ভূমিকা পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৭২ সালে মন্ত্রিসভায় যোগ দিয়ে অভ্যন্তরীণ নৌপরিবহন, শিপিং ও বিমান চলাচল মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হন।
আমিন