Oxygen.7462

Oxygen.7462 Hᴇᴀʀᴛ Hᴀᴄᴋᴇʀ😘

24/05/2026
শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ হইছিলো তাকে কেনার জন্য টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেলো💔😅
05/11/2024

শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ হইছিলো তাকে কেনার জন্য টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেলো💔😅

একটা শরীর? ১৮/২০ জন পুরুষ। ১১৩ টা কামড়ের দাগ। জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি...
16/08/2024

একটা শরীর?
১৮/২০ জন পুরুষ। ১১৩ টা কামড়ের দাগ।

জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’
আহারে আহারে 🙂

14/08/2024

যে বন্ধু আমারে ১০ টাকার চা
খাওয়াতে তার কষ্ট হয়:
সে বন্ধু রাস্তায় মেয়ে ট্রাফিককে
কেক,জুস,পানি কিনে দিয়ে
মানবতার পরিচয় দিচ্ছে 😒

পকেট থেকে নোটটা বের করেন। মনের ঘৃণা সব ঢেলে দেন, কুচি কুচি করে ফেলুন বা আগুন লাগিয়ে দেন। পারছেন না তো? এইটার কারন এর মূল...
07/08/2024

পকেট থেকে নোটটা বের করেন। মনের ঘৃণা সব ঢেলে দেন, কুচি কুচি করে ফেলুন বা আগুন লাগিয়ে দেন। পারছেন না তো? এইটার কারন এর মূল্য আপনার কাছে আছে। এর ক্ষতি করা আপনার পক্ষে সম্ভব নয়। ঠিক একইভাবে যা যা ভাঙ্গছেন তারও মূল্য আছে। এগুলো ভাঙ্গলে এগুলো গড়তে আপনার পকেট থেকেই আবার টাকা যাবে। ট্যাক্সের টাকা।

14/06/2024

তোমার অ'স্তি'ত্ব যেন চাঁদের আলোর মতো,

দূ'র থেকে ছুঁয়ে যাবো আমি....

🎂14/06/2024......7462💞🫶🥺

লিখে রাখলাম সৃতিবিদ্যা যেন মৃত্যু পরে ও লিখাটা প্রতিবছর ভেসে উঠে 🙂

11/06/2024

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...
১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তেল ৪ লিটার = ৮০০/-
৩। বাসা ভাড়া = ৫,০০০/-
৪। সবজি = ৪,০০০/-
৫। মাছ = ৪,০০০/-
৬। গ্যাস সিলিন্ডার = ১,৫০০/-
৭। শ্যাম্পু,সাবান৷ = ৫০০/-
৮। মুদি বাজার = ২,০০০/-
৮। বিদ্যুৎ বিল = ৭০০/-
৯।মোবাইল খরচ। = ৫০০/-
১০।বাবা মায়ের হাতে নিম্নে৫০০০/-
-------------------------------------------------
সর্বমোট = ২৭০০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ।

কিন্তু,
যাদের বেতন ৮,০০০/-
যাদের বেতন ১০,০০০/-
যাদের বেতন ১৫,০০০/-
যাদের বেতন ২০,০০০/-

কি করবে তারা ???

হাত খরচ, যাতায়াত খরচ বাদ দিলাম।। 🥲

দাবি আমাদের একটাই,

""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!"" এ দেশের মানুষ এখন আর মেট্রোরেল, পদ্ধা সেতু, টানেল , ফ্লাইওভার চায় না। তারা দুই বেলা ডাল ভাত খেয়ে বাচতে চায়।
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমানো উচিত। এটাই বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের আশা।(রাজনৈতিক গন্ধ খুজবেন না প্লিজ কেউ)

দুবাই এক মিথ্যার শহর। 😞দুবাই ছবিতে টিবিতে বা বিজ্ঞাপনে দেখতে সুন্দর দুবাইয়ের বাস্তব জীবন খুব কঠিন।দুবাই মধ্যেপ্রাচ্যের এ...
26/05/2024

দুবাই এক মিথ্যার শহর। 😞

দুবাই ছবিতে টিবিতে বা বিজ্ঞাপনে দেখতে সুন্দর দুবাইয়ের বাস্তব জীবন খুব কঠিন।

দুবাই মধ্যেপ্রাচ্যের এক শহর হওয়া সত্বেও আধুনিক এই শহরে আরব সংস্কৃতি চোখে পরে না বল্লেই চলে। দুবাইয়ের সমুদ্র সৈকত আর কিছু পর্যটন এরিয়াতে গেলে বিশ্বাস হয় না যে এটা আরব দেশ। দুবাইয়ে অতিরিক্ত তাপমাত্রায় আর দাবদাহে মে থেকে সেপ্টেম্বর গরমে অতিষ্ঠ থাকে মানুষের জীবন।
এই সময়ে দিনের বেলা রাস্তা ঘাটে বের হওয়া একাবারেই অসম্ভব বললে চলে। এই দুবাইয়ে নেই কোনো মানবিক বা বন্ধুত্বের ছিটে ফোঁটা। এই পুরো শহর টা একটা বাণিজ্যিক শহর ।

এখানে ধনীরা আসে অর্থ উড়াতে আর প্রবাসীরা আসে টাকা রুজি করতে। মাফিয়ারা আসে আশ্রয় নিতে আর বাটপার, চিটাররা আসে তাদের কাজ করতে। এখানে মনুষ্যত্ব ওয়ালা মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। এখানের সবাই তার নিজের স্বার্থের কথা আগে ভাবে।

বিশ্বের সব মাফিয়া আর জালিয়াত গুলোই পুলিশের হাত থেকে বাঁচার জন্য দুবাইয়ে আশ্রয় নেয়..এটাই দুবাইয়ের বাস্তবতা।

দুবাইয়ে অলি গলি যেনো বাংলাদেশের দালাল, বাটপার আর চিটার দের স্বর্গরাজ্য।

একেকটা সাধারণ শ্রমিক কতটা অসহায় দালালদের কাছে। দুবাইয়ের সাধারণ প্রবাসীর চেয়ে দালাল আর বাটপারদের সংখ্যাই যেনো বেশি। 😞
_ সংগৃহীত

20/05/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

প্রত্যেক বাবা মা এর উদ্দেশ্য কিছু বলছি........ ✍️✍️বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে,দেখে নিন বিল্ডিং এর ম...
19/05/2024

প্রত্যেক বাবা মা এর উদ্দেশ্য কিছু বলছি........ ✍️✍️
বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে,দেখে নিন বিল্ডিং এর মানুষগুলো মানুষ কি না।একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে না শুনে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। মেয়ের জন্য যখন কোন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। তখন আপনি দেখেন ছেলের বাড়ি,গাড়ি, ব্যাংক ব্যালেন্স।অথচ এই কথাটি একটিবারের জন্য চিন্তা করেন না।ছেলেটি মদ খায়,না গাজা খায়, না হিরোইন খায়,কি ভা ইয়াবার সাথে সম্পর্কিত।ছেলের বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স দেখে মেয়েটাকে বিয়ে দেন।বিয়ের পর কিছুদিন যেতে না যেতে, মেয়েটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তাই মা-বাবা দেরকে বলতেছি টাকা পয়সা প্রকৃত সুখ না। মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে সেই ছেলেটা সম্পর্কে যাচাই-বাছাই করে নিন। ছেলেটার যোগ্যতা,সততা, আদর্শ, কর্মঠ এবং ধার্মিক পুরস্কার কিনা।দালান কোটা টাকা পয়সা হলেই আপনার মেয়েকে যে সুখে রাখবে বিষয়টা এরকম না।
মনে রাখবেন,একটা কথা। মেয়েরা সুখি হয় তার স্বামীর ভালোবাসায় কেয়ার করাতে।

দালান কোটা,ধন সম্পত্তিতে সুখি হওয়া যায় না......✍️

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Oxygen.7462 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oxygen.7462:

Share

Category