ফাহিম আল আমিন

ফাহিম আল আমিন আসসালামু আলাইকুম

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিশেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালিজোড়া। আপ...
06/07/2021

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিশেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালিজোড়া। আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার 'চালাতে না পারা' নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।

বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে— হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছিঁড়ে-ফাঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেলো!

কিন্তু, সেই ছেঁড়া-ফাঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়ে শেষ পর্যন্ত পারলেন না। আপনি ভাবলেন— কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে, এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুদের দোকানদার ওষুদ না দিতে পারে, এমনকি, নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।

মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।

এই যে শেষ মুহূর্তের এই বোধ— এটা হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না ধোঁকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিক্সাওয়ালা— কেউ না।

হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার এতো পছন্দ হয়ে যায় যে— তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ হয়তো মাফ করে দেবেন।

কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যতো ক্ষুদ্র-ই হোক না কেনো। ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

© আরিফ আজাদ স্যার

সিলেট শহীদ মিনার 😍
30/05/2021

সিলেট শহীদ মিনার 😍

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। বছরে দু'টি ঈদ উদযাপন করে মুমিন মুসলমান। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। ঈদের নামাজ বছরে দু...
13/05/2021

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। বছরে দু'টি ঈদ উদযাপন করে মুমিন মুসলমান। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। ঈদের নামাজ বছরে দুবার পড়ার কারণে অনেকেই নামাজ পড়ার নিয়ম ভুলে যান। সে কারণেই মুমিন মুসলমানের জন্য ঈদের নামাজের নিয়ম জেনে নেয়া খুব জরুরি, তা না হলে ঈদের নামাজ আদায় হবে না আপনার।

১। প্রথমত স্বাভাবিক নামাজের মতােই তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) বলে হাত বাঁধবেন তারপর ছানা পাঠ করবেন।

২। তারপর অতিরিক্ত তিনটি তাকবির বলবেন, প্রথম দুই তাকবিরে হাত তুলে ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন।

৩। এরপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার পর ইমাম সুরা ফাতিহা পড়ে এর সঙ্গে অন্য একটি সুরা মেলাবেন।

৪। স্বাভাবিক নামাজের মতােই রুকু-সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন।

৫। দ্বিতীয় রাকাতে ইমাম ক্বিরাত পড়া শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দেবেন। প্রতি তাকবিরের সঙ্গে হাত উঠাবেন এবং ছেড়ে দেবেন, তারপর চতুর্থ তাকবির বলে রুকুতে চলে যাবেন।

৬। তারপর স্বাভাবিক নামাজের মতােই নামাজ শেষ করবেন।

৭। নামাজ শেষে ইমাম মিম্বারে উঠবেন, দুটি খুতবা দেবেন, এ সময় ইমামের খুতবা মনােযােগসহকারে শুনতে হবে, কোনাে ধরনের কথা বলা বা অন্য কাজে ব্যস্ত হওয়া যাবে না।

৮৷ খুতবা শেষে সবাই ঈদগাহ ত্যাগ করবেন।

আল্লাহ আমাদের সবাইকে ঈদের নামাজকে সহীহ্ শুদ্ধ ভাবে আদায় করার তাওফিক দান করুন।

07/05/2021

সুরা: আদিয়াত
কন্ঠ: mahmud huzaifa

24/04/2021

ইস যদি আমরা তাঁর দেখা পেতাম! কখনো তাঁর বিদায়ে কেঁদেছেন? বাচ্চাটার অনুভূতি কল্পনা করুন! নিজেদের বাচ্চাদের রাসূল সা.এঁর গল্প শোনান! জীবনী পড়ান।😍

19/04/2021

এক মামুনুল হক্ব পিছনে পুরো একটা রাস্ট্র।✊

😥
27/03/2021

😥

একজন মুরব্বির মুখে শোনা একটা কথা সারাদিন মনে পড়লো। তিনি বলেছিলেন কখনো খেয়াল করেছো লা ইলাহা ইল্লাল্লাহ হলো সবচেয়ে সহজ ...
19/03/2021

একজন মুরব্বির মুখে শোনা একটা কথা সারাদিন মনে পড়লো।
তিনি বলেছিলেন কখনো খেয়াল করেছো লা ইলাহা ইল্লাল্লাহ হলো সবচেয়ে সহজ জিকির? এটা বলতে গেলে মুখের ভেতর জিহ্বা ছাঁড়া আর কিছু'ই নাড়াতে হয় না। না দাঁত নড়ে, না ঠোঁট নড়ে, শুধু জিহ্বাটা-কে উপর-নিচ করতে পারলে ই হয়।
মুরব্বির কথা শুনে আমি ব্যাপারটা পরীক্ষা করে দেখলাম। আসলে ই তো! শুধুমাত্র জিহ্বা ছাঁড়া আর কিছু'ই নাড়াতে হয় না। আমার বিস্মিত মুখ দেখে মুরুব্বি বললেন আচ্ছা বলো তো? আল্লাহ তায়ালা এটার উচ্চারণ এতো সহজ বানালেন কেনো? আমি মুরুব্বি-কে জিজ্ঞেস করলাম কেনো? তিনি বললেন মৃত্যুর আগে ভয়াবহ মুহূর্তে যখন শরীরের সবকিছু অচল হয়ে পড়ে তখন যাতে বান্দা কোনো রকম কষ্ট ছাঁড়া'ই অনায়াসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে।😍

সুবহানাল্লাহ!❣️

ভাবনারা আজ বসেছে অনশনে ছন্দরা হারিয়েছে বাসােচ্ছ্বাস, বাক্যরা হারিয়েছে শব্দ রাশি, তাই মনের ক্যানভাসে সবাই উদাস। মুখ হার...
14/03/2021

ভাবনারা আজ বসেছে অনশনে
ছন্দরা হারিয়েছে বাসােচ্ছ্বাস,
বাক্যরা হারিয়েছে শব্দ রাশি,
তাই মনের ক্যানভাসে সবাই উদাস।
মুখ হারিয়েছে নিজের ভাষা জিভ ভুলেছে তার যােগ্যতা,
স্বার্থ মিটেছে, তাই ভুলেছে।

প্রিয় প্রিয়ের সঙ্গতা।

12/03/2021

Address

Sylhet

Telephone

+8801764573318

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফাহিম আল আমিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফাহিম আল আমিন:

Share