26/09/2026
সংগ্রামী নেতা সৈয়দ এনায়েত হোসেন উছমানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা: ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক, Local Tv:
সিলেটের ওসমানীনগর উপজেলার ৮নং উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন রাজপথের লড়াকু সৈনিক ও সাবেক ছাত্রনেতা সৈয়দ এনায়েত হোসেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টানা নির্যাতন, জেল-জুলুম ও অসংখ্য রাজনৈতিক মামলার মুখোমুখি হয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পতাকাতলে অবিচল থেকেছেন তিনি।
জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা তরুণদের অহংকার সৈয়দ এনায়েত হোসেন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির একজন অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন।
দীর্ঘদিন ধরে আওয়ামী দুঃশাসন ও স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তাকে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। জেল-জুলুম ও শারীরিক-মানসিক নির্যাতন সহ্য করে তিনি উছমানপুর ইউনিয়নসহ ওসমানীনগরের সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গেছেন। দলীয় সংকটে ও রাজপথের সংগ্রামে তিনি সর্বদা বিএনপির হাতকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।
আসন্ন ৮নং উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকাবাসীর উন্নয়ন ও সেবা করার সার্থে চেয়ারম্যান প্রার্থী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব নেতা হিসেবে তিনি উছমানপুর ইউনিয়নের সর্বস্তরের আপামর জনগণের দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন।
স্থানীয় রাজনৈতিক সচেতন মহল ও সর্বসাধারণের মতে, সৈয়দ এনায়েত হোসেনের মতো ত্যাগী ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা উছমানপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় সঠিক নেতৃত্ব দিতে সক্ষম।