Rtn S M Jahangir Alom

Rtn S M Jahangir Alom Life is a duty... Just attention to your duty... Result... ? No other

19/03/2026
31/01/2026

05/10/2024
26/11/2023

কানাডা সরকার এখন যে হারে বাংলাদেশীদের ভিসা দিচ্ছে তা যেকোনো সময় কমিয়ে দিতে পারে। তাই আর দেরি না করে স্বপ্ন পূরণে আপনিও বসে থাকবেন কেন ?
কোন প্রসেসিং ফি, উপরন্তু আমরা দিচ্ছি আপনাকে আর্থিক সহযোগিতা যা দিয়ে আপনার ফাইনান্সিয়াল স্ট্যাটমেন্ট হবে আরো সমৃদ্ধ।
আজই যোগাযোগ করুন ঃ ০১৭১৩৯৮৭২৮১ শুধুমাত্র (হোয়াটস্‌অ্যাপ)
আমাদের অভিজ্ঞ কনসালটেন্ট আপনার সহযোগিতায় সবসময়---

জনাব মোঃ কুতুব উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও পরিচালক, পরিবার পরিকল্পনা, সিলেট বিভাগ, সিলেট। আমার চ...
20/09/2023

জনাব মোঃ কুতুব উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও পরিচালক, পরিবার পরিকল্পনা, সিলেট বিভাগ, সিলেট।
আমার চাকরিতে যোগদান আর স্যারের পরিবার পরিকল্পনা বিভাগে আগমন এক‌ই সাথে। প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা দীর্ঘ ১৫ বছর ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সাথে, কাজ করেছেন নিরলসভাবে এবং এর‌ই সাথে আপন করে নিয়েছেন এ বিভাগের সকল কর্মকর্তা/কর্মচারীকে ✔️ সিলেট বিভাগকে উন্নীত করেছেন একটি সম্মানজনক জায়গায় ✔️কারো সাথে একদিনের জন্য খারাপ আচরণ করতে শুনিনি। একজন নিরেট মানবিক ভদ্র এবং দক্ষ প্রশাসক ছিলেন স্যার। স্যারকে নিয়ে অনেক স্মৃতি যা অনুক্ত‌ই থাকুক।
আজ ২০/০৯/২০২৩ খ্রিঃ এই গুণী মানুষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়ে গেল সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে। সকাল থেকেই পরিবার পরিকল্পনা বিভাগের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে হল রুম । দিনভর নানাজনের স্মৃতিচারণে উঠে আসে নানা স্মৃতি, গোটা হলরুমে চলে আসে পিনপতন নীরবতা! আমার মতো একজন নগন্য মানুষ এর স্বাক্ষী হয়ে নিজেকে ধন্য মনে করছি।
সবার মতো আমিও ছিলাম ভীষণ আবেগপ্রবণ, তাই বক্তব্য দিতে গিয়ে কোন বিশেষণ খোঁজে পাচ্ছিলাম না।
আপনার রেখে যাওয়া পথ আমাদের আলোকিত করবে নিঃসন্দেহে। পরিশেষে আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
এস.এম জাহাঙ্গীর আলম/২০/৯/২৩

PHOTOGRAPHY ❣️❣️❣️
11/08/2023

PHOTOGRAPHY ❣️❣️❣️

06/07/2023

একজন তামিম ইকবাল খান ও বাংলাদেশ ক্রিকেট 💖
কল্পনা করুন তো --- ২০০৭ সাল, যে সময়ে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটে আন্তর্জাতিক খেলা শুরু করেছেন... কোথায় ছিল আমাদের অবস্থান?
আর আজ কোথায় আছি আমরা ।
তামিম ছাড়া বাংলাদেশের ক্রিকেটে হার্ড হিটিং ব্যাটিং কল্পনা করা যেতো ?
অফ স্ট্যাম্পের বাইরে বল করেছেন আর তামিমের হাতে মার খান নাই এমন বোলার সমকালীন তাবৎ দুনিয়ায় আছে?
দেশের ক্রিকেটকে সমীহের জায়গায় নিয়ে যেতে যে ক'জন ক্রিকেটারের নাম আসবে, তামিমের আগে কার নামটা বসাবেন?
- আজ বাংলাদেশের ক্রিকেটে বিশ্ব জয়ের স্বপ্ন, এই স্বপ্নের সারথি কিন্তু এই তামিম ইকবাল খানেরা। হয়তো ভবিষ্যতে তামিমের চেয়েও অনেক অনেক ভালো ওপেনার আসবে, কিন্তু এভারেস্টের চূড়ায় প্রথম পা রাখা মানুষটি সত্যিই আলাদা। তাবৎ দুনিয়ায় এমন অমায়িক একজন ক্রিকেটারকে মন থেকে কখনোই বিদায় জানাতে পারি না।
স্যাল্যুট লিজেন্ড, স্যাল্যুট। বাংলাদেশ তোমায় ভুলবে না ✔️❤️💕💝💞

28/06/2023

পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে অনাবিল আনন্দ। মুছে যাক যতো অহঙ্কার, সমাজটা হোক সাম্যের,পৃথিবীটা হোক বাসযোগ্য।
ঈদ মোবারক।

27/06/2023

Address

Shahjalal Upashohor
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Rtn S M Jahangir Alom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rtn S M Jahangir Alom:

Share

Category