Ranigonj govt primary school

Ranigonj govt primary school ১০৪ নং রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
জগন্নাথপুর. সুনামগঞ্জ
স্থাপিত ১৯৭০ খ্রিঃ
ইমেইল- [email protected]

মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে জা...
21/02/2026

মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে জানাই বিনম্র পুষ্পাঞ্জলি। ❤️🇧🇩
এবং
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি ?

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর পক্ষ থেকে সকল বীর শহীদদের স্মরণে বিদ্যালয়ের ...
16/12/2025

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর পক্ষ থেকে সকল বীর শহীদদের স্মরণে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হলো।

05/12/2025
ছোট্ট প্রাণের বড় স্বপ্ন: বিদায় নয়, সাফল্যের পথে নতুন উঁকি!​রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আজ আনন্দ আর...
01/12/2025

ছোট্ট প্রাণের বড় স্বপ্ন: বিদায় নয়, সাফল্যের পথে নতুন উঁকি!
​রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আজ আনন্দ আর বিষাদের এক মিষ্টি কোলাহল। আমাদের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রাথমিক পর্বের পাঠ চুকিয়ে মাধ্যমিকের পথে পা বাড়াতে চলেছে।
​পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ২০২৫
​শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছোট ভাই-বোনদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও আন্তরিক দোয়া থাকবে তাদের সাথে। দোয়া করি, তারা যেন শুধু ভালো ছাত্র নয়, মানবিক গুণসম্পন্ন একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠে।

22/10/2025

১০৪নং রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে অনুশীলনের চিত্র।

রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতধোয়া দিবস পালনের স্থিরচিত্র।
15/10/2025

রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতধোয়া দিবস পালনের স্থিরচিত্র।

আজ রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চারটা তিন মিনিটের সময়  আকস্মিকভাবে পরিদর্শনে আসেন। জগন্নাথপুর উপজেলার চৌকস প্রশিক্ষ...
14/10/2025

আজ রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চারটা তিন মিনিটের সময় আকস্মিকভাবে পরিদর্শনে আসেন।
জগন্নাথপুর উপজেলার চৌকস প্রশিক্ষক জনাব মোস্তফা আহসাদ হাবিব স্যার।
সময় স্বল্পতার কারনে তিনি একটি শ্রেণির কার্যক্রম দেখার পরে আমাদের সাথে পাঠদানের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করেন।

অভিভাবক ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের  #টাইফয়েড ভ্যাকসি...
12/10/2025

অভিভাবক ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের #টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার জন্য দ্রুত রেজিষ্ট্রেশন করার জন্য অবহিত করা হলো। আগামী ১৩ অক্টোবর থেকে টিকা দেয়া শুরু হবে। কেন্দ্র #রানীগঞ্জ #সরকারি #প্রাথমিক #বিদ্যালয়

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায়,রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে গভ...
22/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায়,রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

28/05/2025

বিষয়: প্রাথমিকের উপবৃত্তি বনাম KYC ফরম পূরণ।
রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা নিজের NID Card দিয়ে সিম তুলে একই সিম দিয়ে নগদ একাউন্ট খুলেছেন কিন্তু KYC ফরম পূরণ করেননি। আপনারা নিজ দায়িত্বে KYC ফরম পূরণ করে নিবেন অথবা বিদ্যালয়ের অফিসে আসবেন (সাথে NID Card, নগদ একাউন্ট আছে ওই মোবাইল নং এবং একটি স্মার্টফোন)। বিষয়টি অতীব জরুরি।

#উপবৃত্তি_বাতিল_হওয়ার_সম্ভাব্য_কারণ_সমূহ:

০১) সিম রেজিষ্ট্রেশন করা এক NID দিয়ে, কিন্তু নগদ একাউন্ট অন্য NID দিয়ে।
০২) KYC ফরম পূরণ করা না থাকলে।
০৩) মোবাইল নং সক্রিয় না থাকলে।

📌 "KYC না করলে টাকা আটকে যাবে!"—চলুন বুঝি, KYC কী, কেন দরকার, আর কীভাবে চেক করবো। 🧾📱

🟡 KYC মানে কী?
KYC বা Know Your Customer হচ্ছে—ব্যাংক বা মোবাইল একাউন্টে আপনার নাম, NID, ছবি ও ঠিকানা সংরক্ষণ ও যাচাই করার একটি বাধ্যতামূলক প্রক্রিয়া।

🎯 কেন দরকার?
✅ উপবৃত্তির টাকা পেতে
✅ একাউন্ট নিরাপদ রাখতে
✅ কোনো ধরণের জালিয়াতি রোধে
✅ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসরণে

🛑 KYC না করলে কী সমস্যা?

• টাকা ঢুকবে না (উপবৃত্তির টাকাও না)

• লেনদেন বন্ধ হতে পারে

• একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যেতে পারে

🔍 KYC হয়েছে কিনা কীভাবে বুঝবেন?
১. নগদ অ্যাকাউন্ট হলে:
👉 ডায়াল করুন: *167 # → ৮ (My Account) → ৫ (Profile) → দেখবেন তথ্য আছে কিনা
👉 অথবা নগদ অ্যাপ থেকে প্রোফাইল দেখুন—NID ও ছবি আছে কিনা

২. বিকাশ অ্যাকাউন্ট হলে:
👉 ডায়াল করুন: *247 # → ৪ (My bkash) → ৫ (Settings) → দেখুন তথ্য আছে কিনা
👉 অথবা বিকাশ অ্যাপে লগইন করে প্রোফাইল চেক করুন

📋 ✅ KYC চেকলিস্ট:
☑️ জাতীয় পরিচয়পত্র (NID)
☑️ নিজের ছবি
☑️ সঠিক মোবাইল নম্বর
☑️ অভিভাবকের ক্ষেত্রে শিশুর জন্মসনদ ও NID
☑️ মোবাইল সিম ও একাউন্ট যেন একই নামের হয়
☑️ একাউন্ট খুলেছে কি না সেটি Agent বা App দিয়ে যাচাই।

📣
এখনই সময়, নিজের ও অভিভাবকের একাউন্টের KYC আপডেট করে নিন।
KYC না থাকলে উপবৃত্তি আটকে যাবে—তাই আগে যাচাই, পরে এন্ট্রি।

©সংগৃহীত।

Address

Ranigonj
Sunamganj
3060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranigonj govt primary school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share