নূরের আলো

নূরের আলো 📖 কুরআন শিক্ষা | মাসআলা-মাসায়েল | দোয়া-কালাম
শিশু ও বয়স্কদের জন্য কুরআন শিক্ষা ও ইসলামি আদর্শে জীবন গড়ার পথনির্দেশনা।
🕋 ইসলাম শিখুন, জানুন ও মানুন।

কিডস্ এক্সপ্লোরেশন কোচিং সেন্টার পাইকরতলী কাজিপুর সিরাজগঞ্জ
28/08/2025

কিডস্ এক্সপ্লোরেশন কোচিং সেন্টার
পাইকরতলী কাজিপুর সিরাজগঞ্জ

04/08/2025

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪১২ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে
ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?
আসুন!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক...... 🤲🤲🤲আমিন।🤲🤲🤲

_★একজন গায়রত'বান পুরুষ একজন আল্লাহ ভীরু নারীকে ঝিনুকের ভিতরে মুক্তার মতো যত্ন করে লুকিয়ে রাখে।🤍🍁-★গায়রতবান পুরুষ  কখনোই ...
04/08/2025

_★একজন গায়রত'বান পুরুষ একজন আল্লাহ ভীরু নারীকে ঝিনুকের ভিতরে মুক্তার মতো যত্ন করে লুকিয়ে রাখে।🤍🍁

-★গায়রতবান পুরুষ কখনোই পরপুরুষের সামনে বেপর্দা চলতে দিবে না নিজের নারীকে,চাকরি করতে দেওয়া তো দুরের কথা।

কিন্তু আপসোস এখনকার যুগে! স্ত্রী চাকরি না করলে নাকি সম্মান থাকে না। চাকরিজীবি স্ত্রী মানেই কি সম্মানের? অফিসের অন্যান্য কলিগদের সাথে ফ্রি মিক্সিং করাটায় কি স্মার্টনেস??
ইসলামে নারীর ক্যারিয়ার তার ঘরেই সেটা জানেন কি?

কাপল ব্লগের নামে স্ত্রীকে লোকজন কে দেখিয়ে টাকা ইনকাম করা হয়।

কোনো মেয়ে চাকরি শিক্ষা গ্রহণ করতে গিয়ে বেপর্দা হলে পাপী একা হবে না।সাথে ইসলামের অনুশাসন না শিখানো বাবা, ভাই, স্বামীকেও পাপী হতে হবে।

যে ব্যক্তি তার নিজ পরিবারে ইসলামী অনুশাসন মেনে চলতে শিথিলতা প্রদর্শন করে, স্ত্রী-কন্যাদেরকে পর্দার আদেশ করে না, পর্দাপালনে উৎসাহিতও করে না, মেয়েকে ফ্রি মিক্সিং স্কুল কলেযে পাঠায়,এ রকম সকল শরীয়াহ বিরোধী অশ্লীলতাকে মেনে নেয় – সে ব্যক্তি 'দাইয়ুস'।

"দাইয়ুস" জাহান্নামী এবং কবিরা গুনাহকারী"।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং তাদের প্রতি আল্লাহ কিয়ামতের দিন তাকিয়েও দেখবেন না; পিতা-মাতার অবাধ্য সন্তান, পুরুষবেশিনী বা পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিণী মহিলা এবং দাইয়ূস (মেড়া) পুরুষ; (যে তার স্ত্রী, কন্যা ও বোনের চরিত্রহীনতা ও নোংরামিতে চুপ থাকে এবং বাধা দেয় না।)

রাসূল (সাঃ) বলেছেনঃ
"প্রতিটি মানুষই দায়িত্বশীল। সুতরাং প্রত্যেকেই অবশ্যই তার অধীনস্থদের দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিত হবে। দেশের শাসক জনগণের দায়িত্বশীল। সে তার দায়িত্বশীলতার ব্যাপারে জবাবদিহী করবে।একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। অতএব, সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামী ও সন্তানের দায়িত্বশীল। কাজেই সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিতা হবে।তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অতএব, প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থদের দায়িত্বশীলতার ব্যাপারে জিজ্ঞাসিত হবে।"
***বুখারীঃ ৮৯৩।

সুতরাং পিতা মাতা ভাইয়েরা আপনাদের প্রতি নসিহত নিজেকে ও নিজের পরিবার কে ইসলামী শিক্ষায় দীক্ষিত করুন এবং বোনেরা আমার নিজেকে স্মার্ট ভাবতে গিয়ে মূর্খদের মত কাজ করবেন না।

(১)চিকিৎসার জন্য আমি একবার চেন্নাই গিয়েছিলাম। সেই টানা দুই মাসের সফরে, চেন্নাই শহরটাকে একটু আধটু খুঁটিয়ে দেখার চেষ্টা কর...
16/06/2025

(১)

চিকিৎসার জন্য আমি একবার চেন্নাই গিয়েছিলাম। সেই টানা দুই মাসের সফরে, চেন্নাই শহরটাকে একটু আধটু খুঁটিয়ে দেখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছিল, চেন্নাই শহরের অলিতেগলিতে সব স্টার্টাপ। একটা সামান্য চায়ের দোকান (টি-শপ) যে এত চমকপ্রদ হতে পারে, একটা ছোট্ট স্টেশনারি দোকানকে যে এত চমৎকারভাবে সাজানো যায়, চেন্নাই শহরে এসব না দেখলে হয়ত বুঝতে পারতাম না।

ইন্ডিয়ানদের প্রতি আমার আলাদা কোনো অনুরাগ নেই। তবে, চেন্নাই শহরের সেই স্বল্প কয়েকটা দিন থাকার পর মনে হয়েছে—ওখানকার মানুষগুলো প্রচণ্ডরকম কর্মতৎপর।

মধ্যপ্রাচ্যে যারা থাকেন, বিশেষ করে সৌদি আরব, দুবাই ইত্যাদি জায়গায়, তারা হয়ত অকপটে স্বীকার করবেন যে—এসব দেশে ইন্ডিয়ানদের রাজত্ব ঠিক কীরকম। আমার অভিজ্ঞতার কথা বলি৷ আমি সৌদিতেও ছিলাম, দুবাইতেও কিছুদিন থেকেছি। সেখানে যে সুপারশপটা সবচেয়ে গোছানো আর পরিপাটি, খোঁজ নিয়ে জেনেছি সেটার মালিক ইন্ডিয়ান। যে ফার্মেসিটা দেখে চমৎকৃত হতে হয়, সেটার মালিক থেকে শুরু করে কর্মচারী—সকলে ইন্ডিয়ান। ভালো ভালো ব্যবসাগুলোর অধিকাংশ জায়গাতে ইন্ডিয়ানদের দখলদারিত্ব চোখে পড়ার মতো।

ইন্ডিয়ানদের প্রশংসা করা আমার উদ্দেশ্য নয়। তবে, ব্যাপারটা নিয়ে বেশ চিন্তাভাবনা করে আমার মনে হয়েছে—তাদের বড় একটা অংশ ভীষণরকম কর্ম-মুখী এবং সৃজনশীল। ঠিক একই ঘটনা আপনি টেক দুনিয়াতেও দেখবেন। গুগলের সিইও থেকে শুরু করে জায়ান্ট সব টেক কোম্পানিগুলোতে ইন্ডিয়ানদের জয়জয়কার। সিলিকনভ্যালি যেন একটুকরো ইন্ডিয়া।

(২)

গ্রামে এলে আমার প্রচুর মন খারাপ হয়। রাস্তাঘাটে সব ছেলেপিলের হাতে হাতে মোবাইল। মোবাইলের মাঝে তারা চোখমুখ ডুবিয়ে রাখে। বাইরে বেরুলে তো হোঁচটই খেতে হয় আজকাল—জায়গায় জায়গায় চলে মোবাইলে ভিডিও ধারণের দৃশ্য। শার্টের কলার উঁচা করে দিয়ে একজন হেঁটে আসছে নায়কের ভঙ্গিতে—ফিল্মি স্টাইলে হাত নেড়ে নেড়ে। তার পাশে আরও দুজন—শক্ত চোখমুখ। একজন সেসব মোবাইলে ধারণ করছে।

বলিউড বা ঢালিউডের একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে, এই ভিডিও টিকটকে ছাড়বে। এভাবেই কেটে যাচ্ছে তাদের দুরন্ত কৈশোর।

তারই বয়েসি একটা ছেলে দুনিয়ার অন্যপ্রান্তে যেখানে রাতদিন এক করে কোডিং শিখছে, ডিজিটাল মার্কেটিং শিখছে, এআই দিয়ে বিজনেস মডেল তৈরির কলাকৌশল শিখছে, সেখানে আমাদের দেশের অধিকাংশ কিশোরের দিন কাটছে টিকটক করে আর ভিডিও গেইমস খেলে।

এসব করতে করতে পড়াশোনারও বারোটা বাজায়। বাপ মায়ের উপর বোঝা হয়ে উ

বিদায় হজের ভাষণ ইতিহাসের এক অনন্য দলিল, যা মানবজাতির সর্বজনীন অধিকার, সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার মূর্তপ্রতীক।...
05/06/2025

বিদায় হজের ভাষণ ইতিহাসের এক অনন্য দলিল, যা মানবজাতির সর্বজনীন অধিকার, সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার মূর্তপ্রতীক। প্রায় এক লাখ ১৪ হাজার সাহাবির উপস্থিতিতে এই ভাষণ দেন তিনি। এটি ছিল মহানবীর (স.) জীবনের শেষ হজ এবং তাঁর বিদায়ী ভাষণ। যা তিনি মসজিদে নামিরাতে ও জাবালে রহমতের ওপরে এবং পরদিন দশম জিলহজ ঈদ ও কোরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন। (সিরাতুন নবী (স.), ইবনে হিশাম (র.), খণ্ড ৪, পৃষ্ঠা: ২৭৩-২৭৭)।

ভাষণের মূল বিষয়বস্তু
বিদায় হজের ভাষণে মহানবী (স.) কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন, যা আজও মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, ইসলামের সুমহান আদর্শে অটল থাকার শিক্ষা এবং মানবিক মূল্যবোধের আদর্শ হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন হাদিস থেকে নবীজির বিদায় হজের ভাষণের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো এখানে তুলে ধরা হলো।

মানবিক সাম্য ও ভ্রাতৃত্ববোধ
নবীজি (স.) বলেন- হে মানুষ! তোমাদের প্রভু একজন। তোমাদের পিতা একজন। আরবের ওপর কোনো অনারবের এবং অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গেরও নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার ভিত্তিতে।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ
নবীজি (স.) বিদায় হজের ভাষণে নির্দেশ দেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তিনি বলেন, পূর্ববর্তী জাতিগুলো ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়ে গেছে।

নারীর অধিকার
বিদায় হজের ভাষণে নারীর অধিকার সুরক্ষায় মহানবী (স.) বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারীদের সাথে সদাচরণ করতে এবং তাদের অধিকার রক্ষা করতে।

প্রাণ ও সম্পদের সুরক্ষা
মহানবী (স.) উল্লেখ করেন, মানুষের জান-মাল ও সম্মান অপরাধ ছাড়া হরণ করা যাবে না। তিনি বলেন, তোমাদের রক্ত, সম্পদ এবং সম্মান একে অপরের জন্য হারাম, যতদিন পর্যন্ত না আল্লাহর বিধান থাকে।

অধীনস্থদের প্রতি সদাচরণ
মহানবী (স.) অধীনস্থদের সাথে সদাচরণ করতে নির্দেশ দেন। তিনি বলেন, তাদের প্রতি সদাচরণ করলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। আরও বলেন, তাদের ওপর অত্যাচার করো না। তোমরা যা খাবে তাদেরও তা-ই খাওয়াবে; যা পরবে তা-ই পরাবে। ভুলো না, তারাও তোমাদের মতো মানুষ।

ঋণ ও আমানত রক্ষা
তিনি (স.) ঋণ পরিশোধের ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন এবং আমানতের খেয়ানত না করতে নির্দেশ দেন।

সামাজিক সাম্য ও ন্যায়বিচার
নবীজি (স.) সামাজিক সাম্য প্রতিষ্ঠার আহ্বা

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’পবিত্র হজের দিন সকালে সৌদি আরবে সমবেত হওয়া লাখ লাখ মুসলমান তাঁবুনগরী মিনা থেকে সাতসকালে হাজ...
05/06/2025

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’
পবিত্র হজের দিন সকালে সৌদি আরবে সমবেত হওয়া লাখ লাখ মুসলমান তাঁবুনগরী মিনা থেকে সাতসকালে হাজির হয়েছেন আরাফাত ময়দানে। সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিতে ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিদায় হজের স্মৃতি বিজড়িত এই ময়দান। ছবি: রয়টার্স

04/06/2025
আহ জীবন🥲🥲গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে এই ঘটনা  ঘটেছে,একজন সেনা সদস্যের এরকম চমকপ্রদ মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্...
02/06/2025

আহ জীবন🥲🥲
গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে এই ঘটনা ঘটেছে,
একজন সেনা সদস্যের এরকম চমকপ্রদ মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর। 😭😭
আজ 1/6/2025, রাজেন্দ্রপুর সেনানিবাস।

দুঃখ কষ্ট মিলিয়েই জীবন
তাই বলে এভাবে জীবনকে বিলিয়ে দেয়ার কোন মানে হয় না
জীবনটা অনেক দামি
কোন ভাল কাজে জীবনটা ব্যয় করা পরকালীন সফলতার অন্যতম মাধ্যম!

কাচারিপাড়া  বটতলা এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছেউইজডম স্কুলের ৫ম শ্রেণীতে  পড়ুয়া একটি মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে😥  আ...
02/06/2025

কাচারিপাড়া বটতলা এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে
উইজডম স্কুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে😥
আত্মহত্যার কারণ অতিরিক্ত মোবাইল চালানোর কারণে📲📲 মা তাকে রাতে শাসন করে সেই জিদের বসত সকাল ১১:৩০-১২:০০ টার মাঝে আত্মহত্যা করে
নাম: মার্জিয়া শরিফা তামান্না
বয়স: ১১
পিতা: আরিফ
ইয়া আল্লাহ 🤲🤲এই সমস্ত দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুন,। আমীন

Address

Sirajganj
6710

Alerts

Be the first to know and let us send you an email when নূরের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share