Nipun2.2

Nipun2.2 life is a journey... so enjoy every moments

05/04/2026


`রাসূল (সা.) বলেছেন`—
`সেজদায় বান্দা তার রবের` `সবচেয়ে কাছে থাকে`…”
_তাই প্রতিটা সেজদায় রেখে দাও তোমার না বলা_ _কথাগুলো_,
*আল্লাহ নিশ্চয়ই শুনছেন*…! 🤲💞
*সুবহানাল্লাহ*…! 🌸🕊️✨

16/02/2026

রমাদানের আগে নিজেকে বদলাতে চাইলে—

রমাদান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধি ও পরিবর্তনের সেরা সুযোগ। তাই প্রস্তুতি শুরু হোক এখন থেকেই ইন শা আল্লাহ্।

— প্রথমে ফজরের সালাত ঠিক করো।
— একটি একটি করে গোপন গুনাহ ছেড়ে দাও।
— নিজের জিহ্বাকে সংযত রাখো (গীবত, মিথ্যা, কটু কথা থেকে দূরে থাকো)।
— রাত ১২টার আগে ঘুমাও, ফজরের জন্য নিজেকে প্রস্তুত করো।
— প্রতিদিন কুরআনের একটি ন্যূনতম পরিমাণ নির্ধারণ করো।
— গোপনে দান করো, যেন তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।
— প্রত্যেক সালাতের পর আন্তরিকভাবে দোয়া করো।
— জিকির, দরুদ ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করো।
— মোবাইল ও অপ্রয়োজনীয় সময় নষ্ট করা কমিয়ে দাও।
— একটি নির্দিষ্ট নফল ইবাদত নিয়মিত করার চেষ্টা করো।
— অন্তরকে হিংসা, অহংকার ও বিদ্বেষ থেকে পরিষ্কার করো।

মনে রেখো, হঠাৎ পরিবর্তন নয়—ছোট ছোট ধারাবাহিক প্রস্তুতিই মানুষকে সত্যিকারের বদলে দেয়। আমরা এমনভাবে নিজেকে প্রস্তুত করি যেন রমাদান শেষে আমরা আগের চেয়ে ভালো মানুষ হয়ে উঠতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন, আমীন।

— মুসলিমা ডায়েরি ©
___`কঠিন জামানায়`

17/01/2026

The White masque, Turkey

16/01/2026
16/01/2026

*মিথ্যা বলার স্বভাব মানুষের চেহারাকে কুৎসিত বানিয়ে দেয়।*

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[সূত্র : আ'লামুল মুওক্বিঈন, ১/১১৪]

14/01/2026

- এই পৃথিবী সৃষ্টি করেছেন কে?
- আপনাকে সৃষ্টি করেছেন কে?
- জান্নাত জাহান্নামের সৃষ্টিকারী কে?
- কে আপনার কাজের সফলতা দান করেন?
- পৃথিবী তৈরির ৫০ হাজার বছর আগে কে এসমস্ত কিছুর পরিকল্পনা করে রেখেছেন?

*আপনার জীবনে আজকে কী হবে, কালকে কী হবে, ১০ বছর পরে কী হবে-সমস্ত কিছু লিখিত আছে। যে সালাতকে পাশ কাটিয়ে, মুয়াজ্জিনের ডাক উপেক্ষা করে আপনি জব ইন্টারভিউ দিচ্ছেন, প্রমোশনের জন্য মিটিং করছেন, পরীক্ষায় পাশের জন্য পড়াশোনা করছেন এই সবগুলোর সফলতার কন্ট্রোল কার কাছে? সফলতার সকল নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে থাকা সত্ত্বেও আমরা সেটি অনুধাবন করি না; বরং সালাত নামক মহান উপহারকে উপেক্ষা করে ক্ষণস্থায়ী দুনিয়াবি কাজে ডুবে থাকি।*

বইঃ সালাতের সুগন্ধি

23/11/2025

—তুমি যত বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহও তোমাকে তত বেশি স্মরণ করেন।
—তুমি যত বেশি শোকর আদায় করো, আল্লাহও তোমাকে তত বেশি দান করেন।
—তুমি যত বেশি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তোমার পথকে তত বেশি সহজ করে দেন এবং আলোয় ভরে দেন।
—তুমি যত বেশি আল্লাহর কাছে চাও, তিনি তত বেশি খুশি হন তোমাকে বরকত দিতে।
—তুমি যত বাধা-বিপত্তি পেরিয়ে দৃঢ়ভাবে আল্লাহর সাহায্য কামনা করো, তিনি তত বেশি তোমাকে অবাক করে দেন তাঁর কুদরত ও রহমতের মাধ্যমে তোমার জন্য পথ তৈরি করে।

এটাই আল্লাহর দয়ালুতা। তিনি হচ্ছেন আল-আকরাম (সর্বাধিক দয়ালু, সম্মানিত দানকারী)।

– তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ো না।
- [সূরা আল-বাকারা ২:১৫২]

09/10/2025

বৃহস্পতিবার রাত জুম'আর রাত!

জুম'আর শুরুতেই সামর্থ্য অনুযায়ী দুরুদ পাঠের একটা টার্গেট সেট করে নিতে পারি ইনশাআল্লাহ

৫০/১০০/৫০০/১০০০/+ যে যেরকম পারি!

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্ল~হুম্মা সল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ

03/10/2025

“বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার। অতএব (পুরো সময়টাতে যত বেশি সম্ভব) রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দুরুদ পাঠ করুন।”

— [ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ]

❝যে দুআ'র মধ্যে দুরুদ নেই, সেই দুআ ঝুলন্ত অবস্থায় থাকে। তা কবুল হয় না।❞
— [সিলসিলাহ সহিহাহ: ২০৩৫]

Address

Shahzadpur

Telephone

+8801642619785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipun2.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nipun2.2:

Share