16/02/2026
মা যদি না শেখায় শ্রদ্ধার মানে,
কিভাবে ধরবে মানবতার হাত?
সময় গেলে নীরবে হারিয়ে যাবে
একটা অর্ধেক মানুষজাত।
যে ঘরে নেই মমতার আলো,
সেখানে জন্ম নেয় অন্ধকার মন,
শব্দ থাকে, থাকে হাজার কথা
নেই ভেতরে মানুষের জীবন।
মায়ের চোখে প্রথম পৃথিবী,
মায়ের বুকে প্রথম আশ্রয়,
সেখানেই গড়ে ওঠে বিবেক,
সেখানেই মানুষ হওয়ার পরিচয়।
তাই মা শুধু জন্মদাত্রী নয়,
তিনি মানবতার প্রথম বই,
যে পড়েনি মায়ের সেই শিক্ষা
সে মানুষ হয়ে ওঠে না কখনই।