ইউরেকা পেপার হাউজ সেনবাগ

ইউরেকা পেপার হাউজ সেনবাগ News videos

সেনবাগ থানার মোড়ে অবস্হিত ফেরদাউস হোমিও হল এর স্হান পরিবর্তন করে বর্তমানে সেনবাগ পৌরসভার বাবুপুর মাওলানা মহিব উল্যা সাহে...
08/07/2026

সেনবাগ থানার মোড়ে অবস্হিত ফেরদাউস হোমিও হল এর স্হান পরিবর্তন করে বর্তমানে সেনবাগ পৌরসভার বাবুপুর মাওলানা মহিব উল্যা সাহেবের বাড়িতে রোগী দেখা সহ কার্যক্রম পরিচালনা করা হয়।

#পরিচালক
মো: ফয়সাল
০১৮১৩৫৭০৫০৩

পার্টনার কংগ্রেস -২০২৬
25/06/2026

পার্টনার কংগ্রেস -২০২৬

17/06/2026
লটারিতে লাখপতি দুই অসহায় মানুষ, সেনবাগে স্বপ্নের বাজারের ৯ বিজয়ী। সেনবাগ প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জ...
30/05/2026

লটারিতে লাখপতি দুই অসহায় মানুষ, সেনবাগে স্বপ্নের বাজারের ৯ বিজয়ী।
সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নে মানবসেবামূলক কার্যক্রমের জন্য পরিচিত সৈয়দ হারুন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা, নতুন লাখপতি নির্বাচন ও ‘স্বপ্নের বাজার’ বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) বাদ মাগরিব অর্জুনতলার সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন হাফেজ কামরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা লায়ন সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আবদুস সাত্তার বিএসসি, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক হুমায়ুন কবির, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সমাজসেবক হারুনুর রশীদ, আবু ইউসুফ, নিজাম উদ্দিন চৌধুরী, মির্জা সোলাইমান, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মিজানুর রহমান ভূঁইয়া, সৈয়দা সাজেদা আক্তার শেলী ও শাহাদাত হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে চলতি বছরের দুইজন নতুন লাখপতি নির্বাচিত হন। তারা হলেন অর্জুনতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাকপ্রতিবন্ধী মাসুদ এবং ৮ নম্বর ওয়ার্ডের হরমুজা বেগম। বিজয়ীদের নাম ঘোষণা করা হলে উপস্থিত মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

একইসঙ্গে ‘স্বপ্নের বাজার’ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে লটারির মাধ্যমে ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলেন— ১ নম্বর ওয়ার্ডের মনিরের স্ত্রী, ২ নম্বর ওয়ার্ডের পুষ্প বেগম, ৩ নম্বর ওয়ার্ডের মো. হেদায়েত উল্লাহ, ৪ নম্বর ওয়ার্ডের রেজিয়া বেগম, ৫ নম্বর ওয়ার্ডের আবদুল হক চৌকিদার, ৬ নম্বর ওয়ার্ডের জেসমিন আক্তার, ৭ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন, ৮ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফ এবং ৯ নম্বর ওয়ার্ডের মো. সামা।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাবেক সদস্য আবু নাইম ১ ও ৯ নম্বর ওয়ার্ডের স্বপ্নের বাজার বিজয়ীদের ব্যক্তিগত উদ্যোগে বাজার করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

জানা যায়, ২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা সৈয়দ হারুন ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ৯ জনকে লাখপতি হওয়ার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি ‘স্বপ্নের বাজার’ কর্মসূচির আওতায় আর্থিকভাবে অসচ্ছল ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের লটারির মাধ্যমে নির্বাচন করে তাদের পছন্দ অনুযায়ী বড় মাছ, মুরগি, গরু ও খাসির মাংস, কাঁচাবাজার, মুদি সামগ্রী ও ফলমূল কিনে দেওয়া হয়। চলতি বছরের ৯ জনসহ এ পর্যন্ত ১৮ জন এই সুবিধা পেয়েছেন।

শুধু তাই নয়, শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে সংগঠনটি। বিভিন্ন সময়ে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও সনদ প্রদান করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থী এই সুবিধা পেয়েছে। এছাড়া ২০২৫ সাল থেকে সেনবাগ উপজেলায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন ছাত্র ও একজন ছাত্রীকে গোল্ড মেডেল প্রদান কর্মসূচি চালু করা হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, অর্জুনতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে নিয়মিত। এ পর্যন্ত ৩০০-এর বেশি শিক্ষার্থী ও ২০০-এর বেশি রোগী আর্থিক সহায়তা পেয়েছেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আগামী এক বছরের জন্য সৈয়দ হারুন ফাউন্ডেশনের নতুন আহ্বায়ক হিসেবে মাহমুদুর রহমান রাকিব এবং সদস্য সচিব হিসেবে মাইন উদ্দিন নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়া হয়।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের বিধিমালা অনুসারে যে সকল সদস্য বিদায় নিয়েছে, তাদেরকে বিদায়ী সংবর্ধনা, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করে।

মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সৈয়দ হারুন ফাউন্ডেশন ইতোমধ্যে সেনবাগের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এসময় আমন্ত্রিত অতিথি সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশে নৈশভোজের আয়োজনে মুখরিত সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর প্রাঙ্গন।

ঈদের এই দিনটি হয়ে উঠুক আরও সুন্দর এবং নিরাপদ। সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার অনেক শুভেচ্ছা!
27/05/2026

ঈদের এই দিনটি হয়ে উঠুক আরও সুন্দর এবং নিরাপদ। সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার অনেক শুভেচ্ছা!

With Mohammad Sayem – I just got recognized as one of their top fans! 🎉
20/05/2026

With Mohammad Sayem – I just got recognized as one of their top fans! 🎉

দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে মাধ্যমিক স্কুল পর্যায়েইউর...
20/05/2026

দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে মাধ্যমিক স্কুল পর্যায়ে
ইউরেকা পেপার হাউজ সেনবাগ
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়।
...............................
জনাব মুহসিয়া তাবাসসুম,
উপজেলা নির্বাহী অফিসার, সেনবাগ, নোয়াখালী।
জনাব মোঃ জাহেদ আলম, উপ-সহকারী পরচালক, দুর্নীতি বমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী
জনাব মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সেনবাগ, নোয়াখালী।
সভাপতি: জনাব মোঃ নুরুল হুদা (শাহজাহান),
সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সেনবাগ, নোয়াখালী।
আজ ১৮ মে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তন অনুষ্ঠিত হয় ।

আয়োজনে: দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সেনবাগ, নোয়াখালী।

Address

Senbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইউরেকা পেপার হাউজ সেনবাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category