Sijen Sarker Photography

Sijen Sarker Photography Hi,I am Sijen Sarker. An Apprentice Nature and Wildlife Photographer from Dhaka,Bangladesh. Discover the wildlife of Bangladesh through my camera lens.

আজ বিশ্ব প্রাণী দিবস,প্রাণী হিসেবে তাদের যে বেঁচে থাকার অধিকার সে অধিকার নিশ্চিতে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ...
04/10/2025

আজ বিশ্ব প্রাণী দিবস,প্রাণী হিসেবে তাদের যে বেঁচে থাকার অধিকার সে অধিকার নিশ্চিতে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবর কে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।

সেই থেকে প্রাণীর অধিকার রক্ষা ও কল্যাণার্থে প্রতিবছর বিশ্বব্যাপী ৪ অক্টোবর "বিশ্ব বন্যপ্রানী দিবস" পালিত হয়।

#বিশ্বপ্রানীদিবস

Common Kingfisher X Attempting for a dive to catch fish.Nikon D500+ Nikkor 200-500 f5.6
20/09/2025

Common Kingfisher X Attempting for a dive to catch fish.

Nikon D500+ Nikkor 200-500 f5.6




























Little Egret X Hunting mode On!
20/09/2025

Little Egret X Hunting mode On!

Golden jackal peeking through vegetation.The jackal is cautious,watching its surroundings while staying partly hidden.
19/09/2025

Golden jackal peeking through vegetation.

The jackal is cautious,watching its surroundings while staying partly hidden.

ফটোগ্রাফিতে আমার সবসময়ই একশন ভালো লাগে।কোনো স্টিল ছবি নয় বরং যখন প্রাণীরা ছুটছে,লড়াই করছে,শিকার করছে বা উড়ছে—সেই মুহূর্ত...
18/09/2025

ফটোগ্রাফিতে আমার সবসময়ই একশন ভালো লাগে।
কোনো স্টিল ছবি নয় বরং যখন প্রাণীরা ছুটছে,লড়াই করছে,শিকার করছে বা উড়ছে—সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা দিতে পারলে মনে হয় কিছু একটা হলো।
In Frame: Indian Pond Heron || কানিবক

Oriental Darter || সাপপাখি ❤️🌿ছবিতে যে পাখিটিকে দেখা যাচ্ছে তার নাম সাপপাখি, ইংরেজিতে Oriental Darter.অনেকে এই পাখিটিকে ...
17/09/2025

Oriental Darter || সাপপাখি ❤️🌿
ছবিতে যে পাখিটিকে দেখা যাচ্ছে তার নাম সাপপাখি, ইংরেজিতে Oriental Darter.
অনেকে এই পাখিটিকে গয়ার,আনহিঙ্গা নামেও ডেকে থাকেন।
সাঁতার কাটার সময় শুধুমাত্র পাখিটির ঘাড় জলের উপরে দেখা যায় এসময় পাখিটিকে দেখতে আক্রমনের জন্য প্রস্তুত সাপের মতো দেখায়,এর থেকেই এই পাখিটি স্নেকবার্ড বা সাপপাখি নামটি পেয়েছে।

পিঠ-ডানা-লেজের ওপরিভাগ ও ডানার প্রান্তসহ ডানার তলা কালো এদের। ডানার ওপরের প্রান্ত ও পিঠের দুই পাশের পালকের রং রুপালি-সাদা। ঠোঁট ও পায়ের রং ধূসরাভ-হলুদ। গলা সাদাটে।
ভেজা শরীর শুকাতে বা শীতে রোদ পোহানোর জন্য জলে পোঁতা খুঁটির মাথায় বা অন্য কোথাও বসে দুই পাখা ও চওড়া লেজটি এমনভাবে মেলে ধরে,যেন ধ্রুপদি কোনো ভাস্কর্য।

পানকৌড়ি-বক ইত্যাদি পাখিদের সঙ্গে মিলেমিশে বর্ষা থেকে শীতকাল পর্যন্তু গাছের ডালে শুকনো ডালপালা-লতা দিয়ে অগোছালো বাসা বাঁধে। তাতে মেয়ে পাখিটি ডিম পাড়ে ৫–৬টি। ডিম ফুটে ছানা হয় ২৪-২৬ দিনে।
সাপপাখি ৫০-৬০ বছর আগেও বাংলাদেশের বড় বড় বিল-ঝিল-হাওর-বাঁওড়ে দেখা গেলেও
বিগত কিছু বছরে জলাশয়ের পরিমাণ কমে যাওয়া,অবৈধ শিকারের ফলে এখন ওদের সংখ্যা বেশ কমে এসেছে।
এসময় আমাদের সচেতনতা ও প্রকৃতির প্রতি ভালোবাসাই পারে ওদের নিরাপত্তা নিশ্চিত করতে।





In Frame: Lesser Whistling Duck || পাতি সরালি❤️🌿এই ছবিটা তখন তোলা যখন জাবিতে ডার্টারের Once jn a lifetime moment হচ্ছিলো...
14/08/2025

In Frame: Lesser Whistling Duck || পাতি সরালি❤️🌿

এই ছবিটা তখন তোলা যখন জাবিতে ডার্টারের Once jn a lifetime moment হচ্ছিলো।আমি ট্রান্সপোর্ট লেকের পাশে মেইক শিফট হাইডে শুয়ে ছিলাম।কিছুটা দূরে পাতিসরালিরা স্নান করছিলো,একটা পাখি স্নান শেষে তার শরীর শুকিয়ে নিচ্ছিলো।এই ছবিটা সেসময় তোলা।



জলপিপির এই ছবিটা আমার অনেক প্রিয়।পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে এলেও কিছুদিন পর পড়াশোনা আমাকে তেমন টানেনি তাই আমিও জোড় করি...
13/08/2025

জলপিপির এই ছবিটা আমার অনেক প্রিয়।
পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে এলেও কিছুদিন পর পড়াশোনা আমাকে তেমন টানেনি তাই আমিও জোড় করিনি।
ছবি তুলতে ভালো লাগে ছোটবেলা থেকেই।০.০৩ মেগাপিক্সেল এর ফোনেও ছবি তুলেছি এখন মোটামুটি একটা প্রফেশনাল ক্যামেরায় ছবি তুলছি।

আমার ছবি তোলার প্রধান উদ্দেশ্য মোমেন্টকে ধরে রাখা,পরবর্তীতে দেখানোর চেষ্টা করা আমি কীভাবে পৃথিবীটা দেখি।
কখনো দেখাতে সফল হই কখনো ব্যর্থ তবে এই প্রসেসটা ভীষন এনজয়েবল।আপনি নতুনভাবে সবকিছু অবলোকন করার সুযোগ পান।

যতটুকু মনে পড়ে এই সিরিজের ছবি তোলার জন্য প্রায় সাড়ে তিন ঘন্টা একগলা জলে ডুবে ছিলাম।লেকের পচা জলে এতোক্ষন দাঁড়িয়ে থাকার জন্য গায়ে চুলকানিও হয়েছিল বেশ।
তবে যাই হোক,সেদিন বেশ কিছু দারুন ছবি পেয়েছিলাম।

খেয়াল করে দেখলাম,জায়গা বুঝে কষ্ট করলে কেষ্টর আশীর্বাদে ছবি মেলে।

~জাবি || ২০২৫

In Frame: Spotted Owlet || খুঁড়ুলে পেঁচা ❤️🌿সাধারণত দিনের বেলা লুকিয়ে থাকে তবে ভোর কিংবা বিকেলের দিকে হঠাৎই চোখে পড়ে যায়...
13/08/2025

In Frame: Spotted Owlet || খুঁড়ুলে পেঁচা ❤️🌿

সাধারণত দিনের বেলা লুকিয়ে থাকে তবে ভোর কিংবা বিকেলের দিকে হঠাৎই চোখে পড়ে যায়।ঝিঁঝিঁ পোকা থেকে শুরু করে ছোট টিকটিকি – এদের খাবারের তালিকা বেশ বৈচিত্র্যময়।উচু ডাল বা স্থাপনায় বসে কৌতূহলী দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করে ও শিকার দেখামাত্রই ঝাঁপিয়ে পড়ে।


Address

SSBH, Jahangirnagar University
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sijen Sarker Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sijen Sarker Photography:

Share

Category