03/07/2024
কেন জানি না- বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে।
দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভাবে ইউরোপে সুখ। আবার ইউরোপে থাকলে ভাবে আমেরিকা-ক্যানাডায় সুখ। আর সেখানে গেলে ভাবে ধুর ছাই দেশইতো ভালো ছিলো।
এভাবে ‘সুখ’ নামের মরীচিকার পেছনে ছুটতে ছুটতে মানুষগুলো নিজের জীবনটাকেই একসময় ছুটি দিয়ে দেয় নিজের অজান্তে....
অথচ সুখটা হওয়ার কথা ছিলো কেবল অনুধাবনের বিষয়, নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকা। অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত আশা- প্রত্যাশা না করা।
কারন,অতিরিক্ত চাহিদা,অতিরিক্ত আাশা- প্রত্যাশা জীবনটাকে বিষাদময় করে তোলে, যার ফলশ্রুতিতে সুখী হওয়া যায় না.....
যার জন্য বেশিরভাগ মানুষ কোথাও সুখী না!!