Masud photography

Masud photography ডিএসএলআর ক্যামেরা দ্বারা ফটো তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন
০১৬১০১০১২১১ মাসুদ ফটোগ্রাফি

01/12/2023

সবইতো এখন সৃতি🫰💝🥰
Satkhira Government College - সাতক্ষীরা সরকারি কলেজ 💝💝

Send a message to learn more

28/11/2023

শীতকাল আসবে আর খেলা হবেনা তাই কখনো হয়?😀🏸🏸🏸

Send a message to learn more

24/11/2023

ফুড প্লাস --- সাতক্ষীরা 😍😍

Send a message to learn more

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
18/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।

“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

(সংগৃহীত ও অনূদিত)

Astronomers have unveiled the world's largest digital camera, which will help people study billions of galaxies, at the ...
28/10/2022

Astronomers have unveiled the world's largest digital camera, which will help people study billions of galaxies, at the SLAC National Accelerator Laboratory in California, U.S. on Wednesday. The camera is 1.65-meter-high and weighs 3 tonnes, roughly the size of a small car. The 3,200-megapixel sensor can spot minor objects from miles away.
Totally awesome 😍😍😍😍

✌️✌️🥰🥰  #প্রতিভা
29/09/2022

✌️✌️🥰🥰 #প্রতিভা

  🏍️🏍️🥰🥰
05/09/2022

🏍️🏍️🥰🥰

Don't forget your love,❤️Mom❤️
08/07/2022

Don't forget your love,❤️Mom❤️

🥀__On of the best moment 🤟🤟❤️❤️__🥀
23/06/2022

🥀__On of the best moment 🤟🤟❤️❤️__🥀

ব্যাঙ এর গল্পটা মনে আছে? সেই যে, দুটো ব্যাঙ একটা বড় গর্তে পড়ে গেলো, একটা ব্যাঙ খুব চেষ্টা করলো লাফিয়ে উঠে যাবার, আরেকটা ...
08/06/2022

ব্যাঙ এর গল্পটা মনে আছে? সেই যে, দুটো ব্যাঙ একটা বড় গর্তে পড়ে গেলো, একটা ব্যাঙ খুব চেষ্টা করলো লাফিয়ে উঠে যাবার, আরেকটা চেষ্টাই করলো না?

মনে পড়ছে না? গল্পটা বলি তাহলে।

ধরা যাক, দুটো ব্যাঙ। দুজনে খুব ভালো বন্ধু। দুই বন্ধু গল্প করতে করতে হাঁটছিল, মহা আনন্দ তাঁদের জীবনে। সামনে যে বিশাল একটা গর্ত, সে খেয়াল নেই তাঁদের।

এই বেখেয়ালই বলতে গেলে ওদের সর্বনাশ করলো। হাঁটতে হাঁটতেই ধুপ করে গর্তে পড়ে গেল দুজনেই। গর্ত অনেক গভীর, ব্যাঙদের রাজ্যে আবার কোন মই-টইও নেই। তাই আশেপাশের যে ব্যাঙগুলো ছিলো তারা ধরেই নিলো যে এই ব্যাঙদুটোর সলিল সমাধি ওখানেই হচ্ছে। ওরা আর সাহায্য করতেও গেলো না, কে নিজের প্রাণটা হারাতে যায়?

সাহায্য না হয় না করলো, গর্তে পড়া ব্যাঙদুটোকে উৎসাহও তো দেয়া যায়, তাই না? সমস্যা হলো সেই উৎসাহটাও দিতে রাজি নয় উপরের ব্যাঙরা। একটা ব্যাঙ বললো,

এই গর্তটা পুরো ব্যাঙরাজ্যের সবচেয়ে গভীর গর্ত, তোমরা কোনদিন পার হতে পারবে না!”

আরেকটা ব্যাঙ এসে বললো,

“এই গর্তে পড়েই গত বছরে কতগুলো ব্যাঙাচি মরে গেলো! তোদের কপালেও মরণ আছে রে!”

আরেকজন তো আরেক কাঠি সরেস। সে ধরেই নিয়েছে গর্তে পড়া ব্যাঙ দুটো আর ফিরবে না। সে বলে বসলো,

“তোমাদের পরিবারকে খবর দিয়ে না হয় নিয়ে আসি, প্রিয়জনকে শেষ দেখা দেখে নিক!”

এইরকম ভয়াবহ ডিমোটিভেটিং কথাবার্তা শুনেই গর্তের একটা ব্যাঙ ভয়ানক হতাশ হয়ে গেল। লাফালেও যে কিছুদূর এগোনো যায়, চেষ্টা করা যায়- সেসব ভুলে সে হতাশায় পড়ে চেষ্টা করাই ছেড়ে দিল।

আরেকটা যে ব্যাঙ ছিল, সে কিন্তু হাল ছাড়ার পাত্র নয়! সে গর্ত থেকে লাফিয়েই গেল, লাফিয়েই গেল। ওপর থেকে ব্যাঙরা যতোই হতাশাজনক কথা বলে, ব্যাঙটা ততোই জোরে জোরে লাফাতে থাকে। প্রতি লাফে একটু একটু করে উপরে উঠতে থাকে সে।

ঘন্টাখানেক পর। গর্তের পাশে তখন ব্যাঙদের ভীড় জমে গেছে। বিশাল এই ব্যাঙজনতাকে অবাক করে দিয়ে দেখা গেলো সেই ব্যাঙটা অত্র এলাকার সবচেয়ে গভীর গর্তটা থেকে লাফিয়ে বের হয়ে এসেছে! অন্য ব্যাঙটা আর চেষ্টা করেনি, সে গর্তে বসেই প্রহর গুনছে।

এতক্ষণ গর্তের পাশে বসে যেই ব্যাঙগুলো হতাশাজনক কথাবার্তা বলছিলো, তারা হতবাক। বিষ্ময়ের রেশ কাটতেই তারা জিজ্ঞেস করলো, কীভাবে পারলো সে?

ব্যাঙটার জবাব কি ছিলো জানো? ব্যাঙ বলেছিলো:

“আমি আসলে কানে ভালো শুনতে পাই না। উপর থেকে তোমরা চিৎকার করছিলে দেখে মনে হলো তোমরা উৎসাহ দিচ্ছো আমাকে, আরো জোরে লাফানোর জন্যে। আমি তাই আরো জোরে লাফিয়েই গেলাম, একসময় দেখি পার হয়ে গেছি! আমার বন্ধুটা কেন যেন লাফাচ্ছিলো না, ওকে এখন আবার বলি গিয়ে জোরে লাফাতে!”

ব্যাঙটার জবাব শুনে লজ্জায় মাথা নিচু হয়ে ওঠে উপরের পুরো ব্যাঙসমাজের। নিজেদের নিয়েই হতাশ হয়ে পড়ে তারা। ওদিকে বিজয়ী ব্যাঙ আবারো এগিয়ে যায় গর্তের দিকে, বন্ধুকে গর্ত থেকে বের করতে হবে না?

ব্যাঙ নিয়ে এই গল্পটা বলার কারণ কি জানো? আমাদের জীবনেও দেখবে এমন অনেক মানুষ আছে যারা মনের অজান্তেই এমন কথা বলে ফেলে যে তুমি সাংঘাতিক ডিমোটিভেটেড হয়ে যাও, নিজের কাজগুলো করতেও আর ইচ্ছা করে না।

তুমি নিজেও হয়তো তোমার বন্ধু বা আশেপাশের মানুষগুলোকে এমন কথা বলে ফেলো। তাতে তারা শুধু যে মনে কষ্ট পায়, সেটাই না। তারা কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে। হয়তো তার স্বপ্নটা ছিল বড় কিছুর, তোমার কথায় সেই স্বপ্নটা রং হারালো। কাজটা কি ঠিক হলো?

মুদ্রার দুটো পিঠ থাকে। একটা অর্ধেক ভরা গ্লাসকে তুমি দুইভাবে দেখাতে পারো, অর্ধেক ভরা আর অর্ধেক খালি হিসেবে। একইভাবে, সবার সব উদ্যোগের ব্যাপারে হতাশ না হয়ে উৎসাহ দেখাও, তাতে তোমার মনটাও ভালো থাকবে, আর সে পাবে অনুপ্রেরণা।

তবে এর মানে কিন্তু এই নয়, যে কোনকিছুর খারাপ দিকগুলো নিয়ে কথা বলা যাবেই না। অবশ্যই যাবে, Constructive Criticism এর কদর বিশ্বের সবখানেই। কিন্তু একেবারে ব্যাঙগুলোর মতো, ‘এ গর্ত পার হতে পারবে না’ বা ‘এই কাজ তোমাকে দিয়ে হবে না’ বলে দিলে সেটা হবে বড় ভুল।

ভুলগুলো ঠিকভাবে ধরিয়ে দিয়ে যদি বলে দিতে পারো, যে এই ভুল শুধরাতে পারলেই কাজ নিখুঁত হবে, তাহলে যাকে বলছো তার মনটা যেমন ভালো হয়ে যায়, তেমনি তার কাছে তোমার কদরও বেড়ে যায়, ভবিষ্যতে কখন কাকে কাজে লাগে তার কোন হিসেব আছে?

তোমার সামনে দুটো অপশন আছে। তুমি হতে পারো গর্তে পড়ে বসে থাকা ডিমোটিভেটেড সেই ব্যাঙ, কিংবা সব বাধা-বিপত্তিকে হার মানিয়ে বিজয়ী হতে পারো অন্য ব্যাঙটির মতো। সিদ্ধান্তটা তোমার হাতেই, সেটার সঠিক ব্যবহারটাও তোমারই করা উচিৎ!
___❤️❤️___.

Address

Satkhira
NAKNA

Telephone

+8801610101211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share