মেহেদী ARK

মেহেদী ARK আমাদের পেইজ এ আপনাকে স্বগতম,,,!
বাস লাভার😎
ফলো দিয়ে পাশে থাকুন,

সৌদিয়া যাদের গাড়ি গুলো হেব্বি ফ্রেশ তেমন ইঞ্জিন সাউন্ড গাড়িতে উঠলে ওরজিনাল হিনোর ফিলিংস পাওয়া যায়
04/11/2025

সৌদিয়া যাদের গাড়ি গুলো হেব্বি ফ্রেশ তেমন ইঞ্জিন সাউন্ড গাড়িতে উঠলে ওরজিনাল হিনোর ফিলিংস পাওয়া যায়

কক্সবাজার থেকে খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ সব এলাকায় রয়েছে "সৌদিয়া কোচ সার্ভিসের" যাত্রী পরিবহন সেবা। 📍খুলনা বিভাগীয় জ...
27/10/2025

কক্সবাজার থেকে খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ সব এলাকায় রয়েছে "সৌদিয়া কোচ সার্ভিসের" যাত্রী পরিবহন সেবা।

📍খুলনা বিভাগীয় জেলাগুলো থেকে কক্সবাজার গামী রুটসমুহ ::
♦️ সাতক্ষীরা-যশোর-নড়াইল-কক্সবাজার
♦️ চৌগাছা-যশোর-মাগুরা-কক্সবাজার
♦️ খুলনা-গোপালগঞ্জ-কক্সবাজার
♦️ মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ-কক্সবাজার
♦️ কুষ্টিয়া-রাজবাড়ী-কক্সবাজার

⭕ Shyamoli N.R. Travels ⭕বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অপারেটর। বাংলাদেশের প্রায় সব জায়গায় তাদের বিচরণ রয়েছে। মূলত শ্যা...
26/10/2025

⭕ Shyamoli N.R. Travels ⭕
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অপারেটর। বাংলাদেশের প্রায় সব জায়গায় তাদের বিচরণ রয়েছে। মূলত শ্যামলী পরিবহন দুই সেকশনে বিভক্ত হয়ে Shyamoli Paribahan (SP) এবং Shyamoli N.R. Travels হয়। শ্যামলী এন. আর. ট্রাভেলস এর এসি এবং নন‌এসি মিলিয়ে বেশ সমৃদ্ধ তাদের ফ্লিট। শ্যামলী এন.আর. সেকশন মূলত তাদের এসি সেকশনের জন্য বেশি পরিচিত। এসি সেকশনে বেসরকারিভাবে দেশের সর্বোচ্চ হ্যুন্দাই বাসের অধিকারী তারাই। এছাড়াও তাদের Hino Ak1j Ac, Higer, Hino RM2, Scania রয়েছে। সম্প্রতি তারা তাদের স্ক্যানিয়া বাসকে স্লীপারে রুপান্তর করেছে।

⭕ পূর্বাশা পরিবহন ⭕▶️দেশের দক্ষিণ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার পরিবহন জগতে পূর্বাশা পরিবহন একটি প্রবীণ এবং স্বনামধন্য ...
25/10/2025

⭕ পূর্বাশা পরিবহন ⭕
▶️দেশের দক্ষিণ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার পরিবহন জগতে পূর্বাশা পরিবহন একটি প্রবীণ এবং স্বনামধন্য নাম। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে তারা এই অঞ্চলে নিজেদের অবস্থান মজবুত করে রেখেছে। আভিজাত্যপূর্ণ এবং নিরলস সেবার মাধ্যমে পূর্বাশা পরিবহন যাত্রীদের আস্থা অর্জন করে নিয়েছে। তাদের সেবার বিশেষত্ব শুধু রুটের বৈচিত্র্যে নয়, বাসের ফ্লীটেও চোখে পড়ে। পূর্বাশার বহরে নামিদামি প্রায় সব ব্র্যান্ডের বাসের উপস্থিতি রয়েছে, যা তাদের আভিজাত্য তুলে ধরে।

সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুম্মা দিন "জুম্মা মোবারক" ⭕কুতায়বা (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে, রাসূল সাল্...
24/10/2025

সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুম্মা দিন "জুম্মা মোবারক" ⭕

কুতায়বা (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হ’ল জুমু’আর দিন। এই দিনেই আদম (আলাইহিস সালাম)-কে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করান হয়। এই দিনেই তাঁকে তা থেকে বের করা হয়। আর এই জুমুআর দিনেই কিয়ামত সংঘটিত হবে। - সহিহাহ ১৫০২, সহিহ আবু দাউদ ৯৬১, মুসলিম, তা’লীক সহিহ ইবনু খুজাইমাহ ৩/১১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৮৮

এই বিষয়ে আবূ লুবাবা, সালমান, আবূ যর, সা’দ ইবনু উবাদা এবং আওস ইবনু আওস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস হাসান-সহীহ।

⭕করিম মটরস এবং টুংগীপাড়া এক্সপ্রেস⭕—এই দুটি সংস্থা গোপালগঞ্জের অন্যতম পরিচিত নাম। তারা একে অপরের সাথে সরাসরি সম্পর্কিত। ...
23/10/2025

⭕করিম মটরস এবং টুংগীপাড়া এক্সপ্রেস⭕

—এই দুটি সংস্থা গোপালগঞ্জের অন্যতম পরিচিত নাম। তারা একে অপরের সাথে সরাসরি সম্পর্কিত। তবে করিম মটরসের অধীনে টুংগীপাড়া এক্সপ্রেসের কার্যক্রম পরিচালিত হয়।

করিম মটরস ও টুংগীপাড়া এক্সপ্রেসের সম্পর্ক
করিম মটরস গোপালগঞ্জের একটি প্রতিষ্ঠিত পরিবহন সংস্থা। মিজানুর রহমান সাহেবের টুংগীপাড়া এক্সপ্রেস ব্যানারটি অধিগ্রহণের মাধ্যমে এবং জুলিয়াস খান ঠাকুর সাহেবের করিম এন্টারপ্রাইজ একত্রিত হয়ে প্রতিষ্ঠিত হয় বর্তমান করিম মটরস পরিচালনায় টুংগীপাড়া এক্সপ্রেস। এটি একটি গোপালগঞ্জ ভিত্তিক অপারেটর। তাদের বহরে রয়েছে হিনো একে ১জে, ইসুজু এমটি ১৩৪ কিউ, আশোক লেলান্ড এসি ও নন-এসি বাস। এই বাসগুলো দিয়ে তারা নির্ধারিত রুটে যাত্রীসেবা প্রদান করে আসছে।

🌸তাদের বর্তমান রুট চালু আছে 🌸
🔰 ঢাকা - গোপালগঞ্জ🔰
🔰 ঢাকা - পাটগাতি 🔰
🔰 ঢাকা - খুলনা 🔰
🔰 ঢাকা - সাতক্ষীরা 🔰
🔰 ঢাকা - চিতলমারী 🔰
🔰 ঢাকা - যশোর - বেনাপোল 🔰
🔰 ঢাকা - পাইকগাছা - কয়রা🔰
🔰 ঢাকা - তেরখাদা - কালিয়া🔰

অসাধারণ ছবিটি তুলেছেন: Buses SA GO R

এস আলম -সৌদিয়া জয়েন্ট ভেঞ্চারে সব মিলিয়ে মোট ৩০ ইউনিট মার্সিডিজ বেঞ্জ অর্ডার করে। তাদের সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কা...
22/10/2025

এস আলম -সৌদিয়া জয়েন্ট ভেঞ্চারে সব মিলিয়ে মোট ৩০ ইউনিট মার্সিডিজ বেঞ্জ অর্ডার করে। তাদের সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কাজ হয় মালেশিয়ার গ্যামিলাং কোচ বিল্ডার্স এ। ২০০৭ সালে ১০ ইউনিট আসার পর সেটাই দেওয়া ট্রাভাগো শেইপ সৌদিয়া -এস আলমের ম্যানেজমেন্ট এর সেটা পছন্দ হয় নাই । পরবর্তীতে র‍্যানকন মটর্স সৌদিয়া এস আলম এর পছন্দ অনুযায়ী এসে কে এস কোচ বিল্ডার্স এ পুনরায় বেঞ্জ অর্ডার করে এবং এগুলো যথাসময়ে দেশে আসে। ২০০৭/৮ পরবর্তী কিছু বছর দেশে মার্সিডিজ বেঞ্জ এর এর স্বর্ণযুগ থাকে। এরপর এস আলম -সৌদিয়ার জয়েন্ট ভেঞ্চার আলাদা হয়ে যায়। সেখানে এস আলম এর ভাগে ৪টা ছাড়া বাকি সব বাগদাদের বহরে যোগ হয়েছিল। জয়েন্ট ভেঞ্চারের বাসগুলোর পরেও সৌদিয়া এককভাবে বেশ কয়েকটি মার্সিডিজ বেঞ্জ তাদের বহরে যোগ করে। একটা স্বর্ণযুগ অতিক্রম করার পর মার্সিডিজ বেঞ্জ এর একটা সময় পর গাড়িগুলো ধীরে ধীরে ডাম্প হতে শুরু করে। দীর্ঘ অনেক সময় ডাম্প থাকার পর সৌদিয়া তাদের মার্সিডিজ বেঞ্জ গুলোর ইঞ্জিন রিপ্লেসমেন্ট এর মাধ্যমে নতুন রুপে রাস্তায় ফেরত আসে ২০২৩ সালে। গাড়িগুলোতে চাইনিজ ইউচাই ইঞ্জিন ব্যবহার করা হয়। এভাবেই মহাসড়কে কিছুটা ভিন্ন রুপে সৌদিয়ার মার্সিডিজ বেঞ্জ এর প্রত্যাবর্তন হয়।

দক্ষিণের মানুষের আবেগ করিম গ্রুপের গোল্ডেন লাইন অপরূপ সৌন্দর্যের সাথে তাল মিলিয়ে কিছু সংখ্যক যাত্রী নিয়ে, সে চলেছে ব্য...
22/10/2025

দক্ষিণের মানুষের আবেগ করিম গ্রুপের গোল্ডেন লাইন
অপরূপ সৌন্দর্যের সাথে তাল মিলিয়ে কিছু সংখ্যক যাত্রী নিয়ে, সে চলেছে ব্যস্ত নগরী ঢাকার শহরে 💥

©️ Hossain Molla

Address

Satkhira City
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when মেহেদী ARK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেহেদী ARK:

Share

Category